somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজাকার কখনই বাংলাদেশের প্রধান সমস্যা ছিল না এই উক্তি ও বিশ্বাস ইতিহাসের গালে একটা বেধরক চড়

০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজাকার কখনই বাংলাদেশের প্রধান সমস্যা ছিল না, এই বাক্যটি যেন ১৯৭১ সালের লাখো শহীদের কবরের উপর দিয়ে হেঁটে যাওয়া এক নির্লজ্জ অস্বীকৃতি। এটি শুধু একটি মত নয়, এটি একটি রাজনৈতিক প্রপাগান্ডা, একটি ঐতিহাসিক বিকৃতি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, জাতির আত্মপরিচয় মুছে ফেলার এক অশুভ প্রয়াস।

রাজাকারের পরিচয় শুধু নাম নয়, একটি জাতীয় বিশ্বাসঘাতকতার প্রতীক

রাজাকার শব্দটি কোনো সাধারণ বিশেষণ নয়। এটি এক ভয়াল অভিধান, যার প্রতিটি অক্ষরে লুকিয়ে আছে গণহত্যা, ধর্ষণ, লুটতরাজ, এবং মায়ের কোল খালি করে দেওয়ার ইতিহাস। তারা শুধু পাকিস্তানি সেনাদের সহায়তাই করেনি, তারা নিজের মাটির, নিজের প্রতিবেশীর, নিজের দেশের পেছনে ছুরি মেরেছে।

তাদের অস্তিত্বই ছিল একটি অ্যান্টি বাংলাদেশ মুভমেন্ট, এখনো তা বিদ্যমান।

যদি তারা সমস্যা না হতো, এত রক্ত কিসের?

রাজাকার সমস্যা না, এ কথাটি এমন যেন কেউ বলে, বন্যা আসলেও কিছু যায় আসে না। এই দেশ নদী মাতৃক দেশ, বন্যা টন্যা কোন ব্যাপার না। বন্যায় মানুষ ডুবে মরে, না খেয়ে মরে, আসুখে ভুগে মরে, এইটা কোন বিষয়ই না।

এই এদের কারণে এই দেশে ৩০ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, ৪ লক্ষের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন, ১ কোটি মানুষ আশ্রয় নিয়েছিল প্রতিবেশী দেশে। আপনি বলছেন, যারা এই সর্বনাশের দোসর, তারা প্রধান সমস্যা ছিল না?

তাহলে কি তখনকার সমস্যা ছিল গ্যাসের সংকট? নাকি দ্রব্যমূল্য? নাকি করনা?

এমন যুক্তি কেবল ইতিহাস অস্বীকার নয়, বরং ইতিহাসের সঙ্গে উপহাস।

ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত

আজ যখন কেউ বলে রাজাকার বড় সমস্যা না, তখন বুঝে নিতে হবে সে ইতিহাস ভুলে যায়নি, ভুলিয়ে দিতে চায়।
এটি একটি সাংগঠনিক, কৌশলগত প্রচেষ্টা যেখানে রাজাকারদের পাপ ধুয়ে দেওয়ার চেষ্টা হয় রাজনৈতিক পুনর্বাসন দিয়ে।
এই ন্যারেটিভ প্রচার করে তারা চায়।

৭১-এর যুদ্ধকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে দেখাতে,

শহীদের রক্তকে রাজনৈতিক বিনিময়মূল্যে রূপান্তর করতে, এবং সবচেয়ে ভয়ংকরভাবে, নতুন প্রজন্মকে ইতিহাসহীন করে গড়ে তুলতে।


রাজাকার আজও সমস্যা, কারণ তারা বেঁচে আছে এবং টিকে গেছে।

রাজাকারদের সমস্যা শেষ হয়ে যেত যদি ৭১ এর পরে তারা বিচারের সম্মুখীন হতো, সমাজ থেকে একঘরে হয়ে যেত, রাজনীতিতে প্রবেশাধিকার হারাত। কিন্তু আজও তারা সংসদে যায়, টেলিভিশনে বিশ্লেষক হয়, বড় বড় অর্থনীতির নিয়ন্ত্রক হয়। আজও তাদের সন্তানরা বাবা গর্বের মানুষ বলে দাবি করে।

এর দায় অবশ্যই সেই সময়কার সরকার কে নিতে হবে।

তাহলে বলুন, রাজাকার কি শুধুই ইতিহাস? না, তারা আজও আমাদের রাষ্ট্রযন্ত্রে ঘুনে হয়ে আছে।


রাজাকাররা বড় সমস্যা ছিল, আছে, থাকবে, যতক্ষণ না আমরা তাদের নাম শুনলেই গলা শক্ত করে বলতে পারি, তুই এই দেশের শত্রু।

রাজাকার কখনই বড় সমস্যা না এ কথাটি শুধু শহীদের রক্ত নয়, এই দেশের মাটির প্রতিও অবমাননা।
আর যারা এটা বলে, তারা শুধু ইতিহাস বিকৃত করছে না, ভবিষ্যতকে বিপন্ন করছে।

আমরা ভুলব না। আমরা চুপ থাকব না।




সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৯
১৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×