somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাষ্ট্রিয় পদ ও বংশীয় সম্ভ্রান্ততা

৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্রিটিশ আমলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য নিয়ম চালু ছিল।
সে সময় গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হতো শুধু যোগ্যতাসম্পন্ন শিক্ষিত যুবক যুবতীদেরই নয়, বরং তাদের পারিবারিক বংশীয় সম্ভ্রান্ততাও বিচার করা হতো। প্রার্থীদের আভিজাত্য যাচাইয়ের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা ছিল। এই নীতি প্রণয়ন করা হয়েছিল একটি গুরুত্বপূর্ণ যুক্তির ভিত্তিতে সম্ভ্রান্ত পরিবার থেকে আগতরা নিজের সম্মান রক্ষার দায়ে সহজে দুর্নীতির পথে পা বাড়াবে না। অর্থলোভ তাদের থাকতে পারে, তবে সেটি সীমাহীন হতো না। আত্মসম্মান বাঁচানোর তাগিদে তারা কোনো অনৈতিক কাজে জড়ানোর আগে বারবার ভাবত।

এখন প্রশ্ন আসতে পারে
এতে কি দরিদ্র পরিবারের সন্তানদের জন্য সুযোগ সীমিত হয়ে যায়? বিষয়টি একটু গভীরভাবে ভাবতে হবে। দারিদ্র্য ও সম্ভ্রান্ততা এক নয়। সমাজে বহু পরিবার আছে যারা যুগ যুগ ধরে সম্ভ্রান্ত বংশ থেকে এসেছে, কিন্তু অর্থনৈতিক চাপে তারা নিঃস্ব হয়ে পড়েছে। তারা দরিদ্র হলেও তাদের সামাজিক মর্যাদা ও পারিবারিক সম্মান অক্ষুণ্ণ রয়েছে। অর্থ বৈভব মানুষকে ধনী করতে পারে, কিন্তু সম্ভ্রান্ত করতে পারে না। সম্ভ্রান্ততা বংশপরম্পরায় টিকে থাকে, যেন রক্তের সঙ্গে প্রবাহিত এক অদৃশ্য উত্তরাধিকার।

অন্যদিকে, যদি রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালিত হয় চরিত্রহীন ও অসৎ মানুষ দিয়ে তাহলে দুর্নীতি, ঘুষ, মিথ্যা অভিযোগ ও চুরির মতো ব্যাধি স্বাভাবিক নিয়মেই চলতে থাকবে।

ভারতের উদাহরণ টানলে দেখা যায়
আজও গুরুত্বপূর্ণ পদগুলোতে অধিকাংশ সময় উচ্চবংশীয়দেরই নিয়োগ দেওয়া হয়। মুখার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায় প্রভৃতি পরিবার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার আসনে আসীন। সেখানে নিম্নবংশীয় কেউ যত বড় বিদ্বানই হোক না কেন, তার জন্য সুযোগ প্রায় শূন্য। এর ব্যতিক্রম ঘটেছে নরেন্দ্র মোদি ও অমিত শাহর ক্ষেত্রে। কিন্তু এই দুই নেতার বিরুদ্ধেই দাগী আসামির অভিযোগ রয়েছে, আর ভারতের বর্তমান পরিস্থিতি তার এক বাস্তব প্রতিচ্ছবি।

বাংলাদেশেও আমাদের ভাবতে হবে
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কারা বসছে? অজাত, কুজাতদের হাতে যদি ক্ষমতা তুলে দেওয়া হয়, তারা অর্থের জোরে কীভাবে বর্ণবাদী, স্বার্থপর ও সমাজবিধ্বংসী হয়ে উঠতে পারে, তা অনুধাবন করা জরুরি। বিশৃঙ্খলা, বিভাজন ও নৈতিক অবক্ষয়ের প্রধান কারণই হলো অযোগ্য ও অসৎ লোকদের প্রভাবশালী আসনে বসানো।

এই বক্তব্য হয়তো অনেকের কাছে তিক্ত শোনাবে। কেউ কেউ গালি গালাজও করবেন। তবু আমি আমার অবস্থানে অটল থাকব। কারণ সত্যকে না বললে সমাজ ও রাষ্ট্র দুটিই ধ্বংসের দিকে এগোবে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৫ সকাল ১১:৪১
১২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

×