somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারি নজরদারিতে বাংলাদেশের ৪৮টি ব্লগ!

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের সরকার ইসলাম ধর্ম ও তার নবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার লক্ষ্যে নজরদারি বাড়ানোর ব্যবস্থা নিচ্ছে।

দেশের ৪৮টি ব্লগ তদারকি করতে তারা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে অনুরোধ করেছে।

সম্পর্কিত খবরবাংলাদেশে ব্লগারদের বিরুদ্ধে ইসলামপন্থীদের আন্দোলনইসলামবিরোধী ছবির অভিনেত্রীর মামলাইসলাম-বিরোধী ছবির প্রতিবাদে পাকিস্তান উত্তালসম্পর্কিত বিষয়বাংলাদেশ, প্রযুক্তি, রাজনীতি
ইসলাম ধর্ম সম্পর্কে আপত্তিকর মন্তব্যকারী ব্লগার ও সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যলয়ে গঠিত তদন্ত কমিটির সভায় বুধবার এই সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনউদ্দিন খন্দকার বলেন, এ লক্ষ্যে আগামী ৩১শে মার্চ তারা ইসলামী চিন্তাবিদ ও ব্লগ পরিচালনা কারিদের সাথে বৈঠক করবেন।

বাংলাদেশে সম্প্রতি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলন শুরু হওয়ার পর ইসলামী দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই আন্দোলনের সঙ্গে জড়িত কেউ কেউ ইসলাম ও তার নবীকে নিয়ে বিভিন্ন ব্লগে আপত্তিকর মন্তব্য করেছেন।

সেসময় আন্দোলনের সঙ্গে জড়িত একজন ব্লগার নিহত হলে এই বিষয়টি কেন্দ্র করে দেশে একটি বিতর্কের সৃষ্টি হয়।

মি. খন্দকার জানান বিরূপ মন্তব্যকারীদের খুঁজে বের করতে তারা আইটি এক্সপার্টদের সহায়তা নেবেন এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে ৪৮ টি ব্লগ ও প্রায় ২.৫ লক্ষ ব্লগার রয়েছে।

এসব ব্লগের মধ্যে একটি 'সামহোয়ার ইন' ব্লগ-এর পরিচালনাকারী সৈয়দা গুলসান ফেরদৌস জানা সরকারের এ ধরনের উদ্যোগের বিষয়ে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনও লেখা সরকার তাদের নজরে আনলে সে ব্যাপারে তারাও ব্যবস্থা নেবেন।

তবে ব্লগারের ব্যক্তিগত তথ্য দেওয়ার ব্যাপারে তিনি বলেন বিষয়টি বিবেচনা করা হবে।

এদিকে ব্লগাররা বলছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ কোন লেখা পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।

কিন্তু অনান্য ব্লগার যারা এ ধরনের লেখা বা মন্তব্য করেন না তারা যেন সরকারের এই পদক্ষেপে কোনে ভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকটা নজরে রাখা হবে তেমনটি আশা করেন একজন ব্লগার।

এদিকে তদন্ত কমিটির সভাপতি মাইনউদ্দিন খন্দকার জানান, আপাতত ইসলাম ও নবী মোহাম্মদকে কটাক্ষকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই কমিটি করা হলেও পরবর্তীকালে যে কোনো ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করলে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে কমিটি সরকারকে পরামর্শ দেবে।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×