নদী কথা
নদীর সাথে আমার মনের যোগ
নদীর বুকে হঠাৎ কেন বাধলো এমন রোগ
আছাড়ি বিছাড়ি এমন তুফান আর দেখিনি আগে
ফুসলো কেনো আমার নদী ফুসলো কানো রাগে
জানতে গেলাম নদীর কাছে কেনো এতো রাগ
তোমার বুকে কেগো দিলো কষ্টের এতো দাগ
কাঁদছো কেনো অঝোর ধারায় কিসের এতো কষ্ট
কিসের এতো উথাল পাথাল বুঝছি নাতো স্পষ্ট
নদীর দু’চোখ নদীর মতো দুলছে ঢেউয়ের তালে
অঝোর ধারার বান ডেকেছে আলতা পড়া গালে
বললো নদী আমি কিন্তু রাগ করিনি মিছে
আমার শরীর পিচাশেরা ছুঁয়ে দিয়েছে।
নদীদেরে পিচাশ ছুঁলে নষ্ট যে হয় নদীরা
পিচাশেরা ফুর্তি মনে উষ্ঠে ছোঁয়ায় মদিরা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


