ভালো বংশের মেয়েঃ কপালের ফেরে
বাম গালে ঘসে নিচ্ছি পূব বাজারের মনোহারী দোকান থেকে কেনা সস্তা ফাউন্ডেশন। কাল রাতে নাগর আমার কামড়ে দিলো, দাঁতের দাগ এখনো রয়ে গেছে, আমি চিৎকার করে উঠি, নাগর আমার কেলিয়ে হেসে বলে “সামলাতে পারিনি মাইরি, ভুল হয়ে গেছে, আর করবোনা”। লাথি মেরে হারামজাদাকে খাট থেকে ফেলে দিতে ইচ্ছে করছিলো, পারিনি হারামি ভালো পয়সা দেয়। নাগর আমার। আমার নাগর বেশ দরাজ দিল। কাল রাতে ভালোই রোজগার হলো। বাম গালের সামান্য যন্ত্রণা ছাড়া আজ আর তেমন সমস্য নেই। একটু কাজল চোখে, খানিকটা লিপস্টিক ঠোঁটে। তৈরী আমি।
আসুন বাবু মশাইরা ভালো লাগবে মাইরি। আমার কোন রোগ শোক নেই। নিয়মিত ডাক্তার দেখাই। আমি কিন্তু সার্টিফিকেটধারী, মেট্রিক সার্টিফিকেটের সাথে লেমিনেট করে রেখেছি। বাবুরা আমি ভালো বংশের মেয়ে, কপালের ফেরে...
টাকার বিনিময়ে আমি বিক্রি করি আদর সোহাগ। টাকার বিনিময়ে তো কেনা যায় সবকিছু আমাকে কিনুন, ঠকবেন না মাইরি- ভালো বংশের মেয়ে আমি, ঠকামি জ্যোচ্চুরি আমাদের বংশে নেই। আসুন বাবু মশাই, আমার ঘরে আসুন আই উইল বি গুড ভ্যালু ফর মানি! মেট্রিক পাশ খানিকটা ইংরেজি জানি। মন্দ মেয়ে বলে ভাববেন না, আমি ভালো বংশের মেয়ে। কপালের ফেরে...
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১০ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


