somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কে. এম. ইমরান হোসেন
বাংলাদেশ এর মত একটি উন্নয়নশীল দেশে প্রচুর উদ্যোগতা দরকার। ব্যবসায় উদ্যোগ সৃষ্টি করবে নতুন কর্মসংস্থান। সেই ব্যবসায় এবং উদ্যোগ বিষয়ে লেখালেখি আমার এই ব্লগে পাবেন।

ক্ষুদ্র ও মাঝারি আকারের ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ৫টি মার্কেটিং কৌশল।

০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইলেকট্রনিক কমার্স, যেটা সংক্ষিপ্তভাবে ই-কমার্স বলে পরিচিত। বিশ্বের বিভিন্ন দেশে গড়ে উঠেছে অনেক ই-কমার্স প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে অনেক ক্ষুদ্র এবং মাঝারি আকারের ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এসকল ক্ষুদ্র ও মাঝারি আকারের ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিচে ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ৫টি মার্কেটিং কৌশল তুলে ধরা হয়েছে।



১. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটি পণ্য বা সেবা বিপণন করার প্রক্রিয়াকে বুঝায়। এখানে বাজারকরণ এর মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার, গুগল+, পিন্টারেস্ট ইত্যাদি সামাজিক যোগাযোগ মিডিয়া ব্যবহার করা হয়। আপনার পণ্য বা সেবার বিষয়বস্তু যেন সহজে বোধগম্য হয় সেই বিষয়ে খেয়াল রাখবেন। প্রায় সকল সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিপণন অব্যাহত রাখুন।

২. বিজনেস কার্ড বিতরণ
বিজনেস কার্ড বিতরণ ক্ষুদ্র ও মাঝারি আকারের ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার পরিচিত আত্মীয় ও বন্ধু মহলে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের বিজনেস কার্ড বিতরণ করুন। সেই সঙ্গে সবাইকে আপনার ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অনলাইনে কেনাকাটা করতে উদ্বুদ্ধ করুন।

৩. স্টিকার বিপনন
আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য স্টিকার তৈরি করুন। এখানে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের নাম, ওয়েব ঠিকানা বা লোগো এবং স্লোগান রাখতে পারেন। স্টিকার বিপনন এর জন্য অবশ্যই জলরোধী স্টিকার তৈরি করবেন যেন সহজে এটা নষ্ট না হয়। এগুলো আপনি অনুমতি নেওয়া সাপেক্ষে বিভিন্ন গাড়ি এবং কর্মস্থলে লাগাতে পারেন। বিশেষকরে ব্যক্তিগত গাড়ির পিছনে লাগাতে পারেন। এতে করে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণা বৃদ্ধি পাবে।

৪. মৌখিক যোগাযোগ
আপনি মৌখিক যোগাযোগ এর মাধ্যমেও আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে পারেন। এজন্য আপনার নেটওয়ার্কিং দক্ষতা থাকতে হবে। প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চেষ্টা করুন। আপনি বিভিন্ন সেমিনার ও ইভেন্টে উপস্থিত থাকুন, এবং আপনার ই-কমার্স প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য নতুন নতুন মানুষের সামনে তুলে ধরতে চেষ্টা করুন।

৫. ব্লগিং
ই-কমার্স প্রতিষ্ঠানের মার্কেটিং এর জন্য ব্লগিং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য একটি ব্লগ তৈরি করুন। আপনার প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সম্পর্কে ইতিবাচক তথ্য ব্লগে লিখুন। এভাবে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিটি পণ্য বা সেবা সম্পর্কে তথ্য ব্লগে রাখুন। যেন আপনার ব্লগের একজন ভিসিটর লেখাগুলো পড়ে আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের পণ্য বা সেবা নিতে আগ্রহী হয়।

এছাড়া সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং পেইড এডভার্টাইসিং ই-কমার্স প্রতিষ্ঠানের মার্কেটিং এবং পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে। আশাকরি ক্ষুদ্র ও মাঝারি আকারের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর জন্য এই ৫টি মার্কেটিং কৌশল সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×