গুরু'কে আমার শ্রদ্ধাঞ্জলি
০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গুরু আযম খানের স্মরণে আমার পঙক্তিমালা
একদিন যখন পৃথিবীর বুক
জেগেছিল এক নতুন ধারার গানে
বাংলা'তখনো গাইতো না
সেই গান পুরনোদের টানে
তখনি এক দামাল ছেলে
সেই গানকেই নিলো তুলে
তাঁর মনে প্রানে ।
শুনলো সেইদিন বাংলার মানুষ
এক আগুন ঝরা গান
উঠলো জেগে ঘরে ঘরে
সব বাংলার নওজোয়ান।
সেদিন থেকে সেই ছেলেকে
সবাই 'গুরু'বলে ডাকে
আবাল-বৃদ্ধ-বনিতা সব
দেখলো অবাক চোখে
সবাই'কে শুধু দিয়েই গেলো
একজীবনে না কিছুই পেলো!
নিঃস্ব হয়েও গেয়ে যেত
প্রতিদিন জীবনের জয়গান
পেলোনা তো কোনদিনও
তাঁর প্রাপ্য সম্মান।
সেই ছেলেটাই আজকে নিলো
পৃথিবী থেকে ছুটি
তাঁর কথা মনে করে
অশ্রু ভরা আমার নয়ন দুটি।
সারাজীবন বয়েই গেলো
এক নিরব অভিমান,
তিনি মোদের আর কেউ নয়
একজনই গুরু 'আযম খান'
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮

বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক...
...বাকিটুকু পড়ুনপ্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।

আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই...
...বাকিটুকু পড়ুন
উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#...
...বাকিটুকু পড়ুন
প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ...
...বাকিটুকু পড়ুন
গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর...
...বাকিটুকু পড়ুন