৮০-৯০ দশক ছিল আমাদের বাংলা ব্যান্ড এর এক সোনালি অধ্যায়। সেই দশকেই আমরা পেয়েছিলাম বাংলা ব্যান্ড এর চিরস্থায়ী আসন অর্জন করা সোলস, চাইম, অবসলিউর, ফিডব্যাক, রেনেসাঁ,ডিফরেনট টাচ, উইনিং, মাইলস, এলআরবি, ফিলিংস (নগরবাউল),আর্ক,ওয়ারফেইজ, নোভা, প্রমিথিউস সহ ১ম সারির ব্যান্ডগুলো। যেখান থেকে পেয়েছি মেজবাহ ,চন্দন, হাসান, সাঞ্জয়, বাবনা, ফজল,বিপ্লব, আইয়ুব বাচ্চু, শাফিন আহমেদ, জেমস, টুলু, নাসিম আলী খান, পার্থ, নকীব খান,পিলু খান ও মাকসুদ এর মতো সব গ্রেটদের। তাঁরা সবাই বাংলা ব্যান্ড এর ইতিহাসে ঠাই করে নিয়েছেন তাদের নিজ নিজ যোগ্যতায়। তাঁরা যা দিয়েছিলেন আজো সেগুলো আমাদের হাসি,কান্ন, সুখ-দুঃখের সাথী হয়ে আছে। সেই সময় এতো ব্যান্ড বাংলাদেশে গড়ে উঠেছিলো এবং এতো বেশি মেলোডি ও চমৎকার গান শ্রোতারা পেয়েছিল যা গত ১০ বছরের সবগুলি বাংলা গান জড়ো করলেও সেই চমৎকার গানের সংখ্যার সমান হবে না। ১৯৯৩ সালে প্রথম বাংলা র্যা প গানের অ্যালবাম ‘ত্রিরত্নের ক্ষ্যাপা’র একটি জনপ্রিয় গানের লাইনেও ফুটে উঠেছিলো সেই চিত্র যার কথা ছিল এমন “ আর ব্যাঙের ছাতার মত জন্মেছে ব্যান্ড’ । সেই সময়ের গড়ে উঠা ও ভেঙে যাওয়া কিছু অখ্যাত ব্যান্ড এর দুর্লভ ও চমৎকার কিছু গান এই প্রজন্মের ব্যান্ড ভক্তদের জন্য দিলাম। যে গানগুলো কোন ওয়েবসাইটে কখনও খুঁজে পায়নি কেউ এবং কোন এফএম রেডিওতে শুনতে পাওয়া যায়নি। আমার সমবয়সীরা হয়তো এই গানগুলো শুনে সেই ২০/২২ বছর আগের সৃতি মনে করে কেঁদেও ফেলতে পারেন তাঁর জন্য আমি আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।
১. যারে খুঁজি- নেক্সাস (১৯৯০)- (Click This Link)
২. নীল শাড়ীতে লাগছে তোমায় কত যে রূপসী- নেক্সাস (১৯৯০) – (Click This Link)
৩.দিগন্তে – নেক্সাস(১৯৯০) (Click This Link)
৪. অমলা নামের সেই সুন্দরী মেয়েটি- বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৫. কেন কাছে আসা – বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৬. বাঁকা চোখে চেয়ে দেখোনা – বারনিং হার্ট (১৯৯১) (Click This Link)
৭.ভালো লাগে ভাবতে তোমায়- পালস(১৯৯০) (Click This Link)
৮. খুঁজে চলেছি- পালস (১৯৯০) (Click This Link)
৯.মাতাল করা হাওয়ায় – অর্কিড (১৯৯১) (Click This Link)
১০. সাথিহারা আমি চলেছি নির্জনে- অর্কিড(১৯৯১) (Click This Link)
প্রিয় বন্ধুরা, সব গ্রেটদের গানের পাশাপাশি যদি এমন গানও শ্রোতারা পায় তাহলে একটু চিন্তা করে দেখুন যে মানসম্পন্ন চমৎকার সব গান তখন কি পরিমানে আমরা সেই সৌভাগ্যবানরা পেয়েছিলাম! অথচ আজ ২০ বছর পর আমরা সেইসব সৌভাগ্যবানরা আজ বড় বেশি দুর্ভাগাদের দলে। যাদের কাছে শুধু বারবার সেই দিনগুলোর কথা মনে করে আফসোস করে সময় কাটে। প্রযুক্তির নিদারুন অভাবের সময় যখন বৃষ্টির মত মানসম্পন্ন ও চমৎকার সব গান পাওয়া যেত তাহলে প্রযুক্তির এই সুসময়ে কেন এতো মানহীন গানের ছড়াছড়ি এর সঠিক জবাব কি কেউ দিতে পারবেন?????
বাংলার সব দুর্লভ ও চমৎকার গানের জাহাজে যেতে হলে এই লিঙ্কে খোঁচা দিয়ে লাইক দিন-
(https://www.facebook.com/kokbd24)
বিঃদ্রঃ সময়ের অভাবে আরও এমন অনেক দুর্লভ গান এই পোষ্টে দিতে পারিনি বলে দুঃখিত!
ম
৮০-৯০ দশকের হারিয়ে যাওয়া কিছু অখ্যাত ব্যান্ড এর দুর্লভ ও চমৎকার গানগুলি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।