somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেখুন ৮০র দশকের ভয়াবহ রকম অশ্লীল বাংলা ছায়াছবির কিছু চরম অশ্লীল গান (১৮++ দের জন্য)

১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয় বন্ধুরা আমি এতদিন আপনাদের অনেক সুন্দর ও চমৎকার গান শুনিয়েছিলাম । কিন্তু আজ কিছু অশ্লীল গান শুনাবো এবং দেখাবো। এখন রাত ১২ টার সময় যারা ব্লগে আছেন তাঁদের সময়টাকে একটু আনন্দময় করার জন্য এই ভয়াবহ অশ্লীল দৃশ্য সংবলিত কিছু বাংলা ছায়াছবির গান দেখাবো। যারা বাংলা ছায়াছবির গানকে রুচিহীন ও অশিক্ষিত খ্যাঁত শ্রমিক শ্রেণীর গান বলেন তাঁদের জন্য এই গানগুলো দেয়া। আসলেই তো তারা ঠিক কথাটাই বলেন। আমরা কেন এসব বস্তাপচা গান শুনবো আর কেনই এসব নোংরা গানের ছবি দেখবো? এর চেয়ে তো হিন্দি 'ধিঙ্কা চিকা ধিঙ্কা চিকা' 'মুন্নি বদনাম' ''শিলাকি জওয়ানি' ''মেরি তেরি তেরি মেরি'' কিংবা সর্বশেষ 'কলাভেরি'' গান অনেক অনেক সুন্দর ও রুচিসম্মত আধুনিক শিক্ষিত শ্রেণীর গান!!! যেসব দেখে ও শুনে আমরা অনেক কিছু শিখতে পারি!!! কিন্তু সমস্যা আমার। আমি আবার এসব বাংলা অশ্লীল গান ও ছবি ছাড়া ঐ সব হিন্দি গান পছন্দ করতে পারি না যাকে ''কুকুরের পেটে ঘি হজম না হওয়া'' । চরম বদভ্যাস হয়ে গেছি এসব বাংলা অশ্লীল সিনেমা ও গান দেখতে দেখতে। তাই ভাবলাম আজ আপনাদেরও একটু দেখাই।
১) দুশমনি করোনা প্রিয়তম
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- দূরদেশ


২) তুমি আজ কথা দিয়েছো
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দুই জীবন
পরিচালক- আব্দুল্লাহ আল মামুন


৩) আমি একদিন তোমায় না দেখিলে
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দুই জীবন
পরিচালক- আব্দুল্লাহ আল মামুন


৪) তুমি ছাড়া আমি একা
শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- দুই জীবন
পরিচালক - আব্দুল্লাহ আল মামুন

৫) সুখের দিনে আমি তোমার দুখের দিনেও আমি
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- সহধর্মিণী
পরিচালক- সুভাষ দত্ত

৬) কথা বলবো না বলেছি
শিল্পী- সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- আঁখিমিলন
পরিচালক- মস্তোফা আনোয়ার


৭) আমার গরুর গাড়ীতে
শিল্পী- এন্দ্রু কিশোর ও সামিনা চৌধুরী
ছায়াছবি- আঁখি মিলন
পরিচালক- মস্তোফা আনোয়ার


8) এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- নরম গরম


৯) যেও না সাথী
শিল্পী- সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- দূরদেশ


১০) তুমি আমার কত চেনা
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- দোলনা
পরিচালক- মাহাফুজুর রহমান খান


১১) নাই টেলিফোন নাইরে পিয়ন
শিল্পী- রুনা লায়লা
ছায়াছবি- কুসুমকলি
পরিচালক- সি বি জামান


১২) আমার বুকের মধ্যখানে
শিল্পী- এন্দ্রু কিশোর
ছায়াছবি- নয়নের আলো
পরিচালক- বেলাল আহমেদ

১৩) আমি তোমার মনের মতো কিনা
শিল্পী- এন্দ্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- গর্জন
পরিচালক- জহিরুল হক


১৪) আজ রাত সারা রাত জেগে থাকবো
শিল্পী- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- নীতিবান
পরিচালক- শিবলি সাদিক


১৫) কত যে তোমাকে বেসেছি ভালো
শিল্পী- সুবীর নন্দী
ছায়াছবি- উসিলা
পরিচালক- মমতাজ আলী


১৬) বুকে আছে মন মনে আছে আশা
কণ্ঠ- এন্দ্রু কিশোর ও রুনা লায়লা
ছায়াছবি- লড়াকু
পরিচালক- শহীদুল ইসলাম খোকন


১৭) সুন্দর এই পৃথিবী ভালো লাগে না
শিল্পী- সাবিনা ইয়াসমিন
ছায়াছবি- লড়াকু
পরিচালক- শহীদুল ইসলাম খোকন


'উসিলা' ছবি নিয়ে একটি স্মৃতিঃ এই ছবিটার দেখার স্মৃতি আজো মনে পড়ে। আমি তখন ক্লাস ২ তে পড়ি। আম্মু, ছোট খালা, ছোট ফুফুসহ একসাথে আমরা ১০ জন গিয়েছিলাম সিলেটের সবচেয়ে বড় ও অভিজাত সিনেমা হল নন্দিতায় দেখতে। হলের ভিতর মানুষের উপচে পড়া ভিড় দেখে আমি ভয়ে কান্না শুরু করে দেই। ছোট খালা আমাকে কোলে নিয়ে আমাদের সংরক্ষিত আসনে বসে।আমি কান্না থামাই। যখন ছবি শুরু হয় তখন তো পুরো হল অন্ধকার, আমি আবার কান্না শুরু করি। আমার কান্না শুনে হলে আসা অন্য বাচ্চারাও কান্না শুরু করে দেয়। তখন তো হুলুশ্তুল কারবার! এতগুলো বাচ্চার কান্নার আওয়াজ তাও আবার মনে হয় যেন কান্না প্রতিযোগিতা হচ্ছে কে কার চেয়ে জোরে কাঁদতে পারে তেমন। হলের আসা অন্য দর্শকরা তো তখন চরম ক্ষিপ্ত !যেন পারলে সব গুলারে ছুঁড়ে নিচে ১ম শ্রেণিতে ফেলে দেয়! তখন আমার ছোট মামা আমাকে হলের করিডরে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে আর বাহিরের দৃশ্য দেখায় কিছুক্ষণ। বাকী শিশুদেরও তাঁদের অভিভাবক রা একই রকম কোলে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে বারান্দায় নিয়ে। এরপর যখন শান্ত হলাম ছোট মামা জিজ্ঞেস করে এবার ভেতরে যাই ? আর কাঁদবি না তো? আমি বলি না যদি 'রিং চিপস' (বম্বে সুইটস এর হলুদ রঙের ) দাও, মামা হলের ভিতরে থাকা দোকানে গিয়ে ১০ প্যাকেট 'রিং চিপস' কিনে আমাকে নিয়ে আবার ছবি দেখতে ঢুকলেন । আমি তো আর ছবির দিকে নাই, আমি আছি তখন 'রিং চিপস' আঙ্গুলের লাগিয়ে নিজের হাতের আঙ্গুল কামড়ানো তে ব্যস্ত! আর বাকিটা সময় ঐ দিন আর কান্না করি নাই,ভয় ও পাই নাই। তবে এরপর থেকে যতদিন ছবি দেখতে নিয়ে যাওয়ার আগে ঘর থেকেই কান্না না করার ওয়াদা করেই আমাকে নেয়া হতো। আহা কি আনন্দের দিন ছিল !!!!!!!!!!!!!!
* হলের ১ম শ্রেণী মানে কিন্তু একেবারে নিকৃষ্ট জায়গা। অর্থাৎ একেবারে নিচতলায় ও পর্দার একেবারে সামনে। যেখানে নিম্ন আয়ের দর্শকরা বসে। হলের সবচেয়ে ভালো হলো বক্স (ছোট কেবিন এর মতো খুব অল্প সংখ্যক ১০/১৫ জন দর্শক বসতে পারে) এর পর রিয়েল (যাকে ডিসি বলতো ) যেখানে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই বসতো।*
আজকের আর বেশী অশ্লীল ছবির অশ্লীল গান দিলাম না। কারন রাতের ঘুমে অসুবিধা হতে পারে! আরও লাগলে আওয়াজ দিয়েন ।
অশ্লীল ও বস্তাপচা গানের ভাণ্ডার
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ ভোর ৫:২২
৯০টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

বাতিঘর (Lighthouse)

লিখেছেন খায়রুল আহসান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৬



বাতিঘর (Lighthouse)

বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×