somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৩ সাল শুরু হলো দুর্দান্ত এক 'ঝড়' দিয়ে (সম্পূর্ণ অ্যালবাম লিঙ্ক)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার সোনালি ৯০ দশক ছিল বাংলার সেরা সব শিল্পীদের সেরা গানের জোয়ার। যা আজো একদিনের জন্যও ভুলে যেতে পারেনি। আজ যেখানে বহু সুপারস্টার দের ভিড়ে মনের মতো গান হারিয়ে গেছে তখন সেই ৯০ দশকের অ্যালবামগুলোই আজো মনের খোরাক , মনের তৃষ্ণা মেটায় অবিরত।
আজ দিবো ৯০ দশকের হারিয়ে যাওয়া ও বর্তমান বাজারে বিলুপ্ত হয়ে যাওয়া ৯০ দশকের সুপার ব্যান্ড মিক্সড অ্যালবাম 'ঝড়' । অ্যালবামটি আপনাদের জন্য সর্বপ্রথম অনলাইনে প্রকাশ করলো Radio bg24 যাদের কাছে হারিয়ে যাওয়া ও খুঁজে না পাওয়া গানের অভাব নেই। যারা একের পর এক হারিয়ে যাওয়া দুর্লভ অ্যালবামগুলো একের বর্তমান প্রজন্মের কাছে তুলে দিচ্ছে ও আগামীতে আরও অনেক অনেক গান তুলে দিতে প্রস্তুত শুধু প্রয়োজন সবার একটু সহযোগিতা ও সত্যিকারের আন্তরিকতা। বাংলার গান দিয়ে বিশ্বকাঁপানোর ক্ষমতা যারা রাখে সেই 'রেডিও বিজি ২৪' এর প্রকাশিত 'ঝড়' অ্যালবাম এর গানগুলো শুনুন ............।। আর ভেবে দেখুন তো এখন কি এমন সুপার দুর্দান্ত গান কি নিয়মিত পাচ্ছেন?



ব্যান্ড মিক্সড 'ঝড়' ঃ১৯৯৩ সালে 'কান্ট্রি মিউজিক' এর পরিবেশনায় প্রকাশিত হয় ব্যান্ড মিক্সড অ্যালবাম 'ঝড়'। অ্যালবাম এর শিল্পীরা ছিলেন - আজম খান ,আইয়ুব বাচ্চু, নকীব খান, পিলু খান, রানা, মেহেদী (রকস্টারটা) , পার্থ (সোলস), লেনিন (সাডেন), ফয়সল (অর্থহীন), সুমন (অর্থহীন), শাহেদ, আর্টস ব্যান্ড ও একমাত্র নারী কণ্ঠ জুলী। অ্যালবাম এর নামের সাথে কাজের কি দুর্দান্ত মিল সেটা প্রথমেই বুঝতে পারি অ্যালবাম এর প্রথম গান প্রিয় আইয়ুব বাচ্চুর কণ্ঠে ' তখনও জানতে বাকী - আইয়ুব বাচ্চু গানটি শুনে। এ যেন নতুন এক শান্তশিষ্ট আইয়ুব বাচ্চুকে পাওয়া যা ছিল এক বিস্ময়। এই বিস্ময় কাটতে না কাটতেই মেহেদী ও পার্থের কণ্ঠের
তোমারই অপেক্ষায় - মেহেদী ও পার্থ । যা শুনে রীতিমতো মাথা নষ্ট হয়ে যায়, তাই গানটা বেশকয়েকবার রিপিট করে শুনি। অ্যালবাম এর অন্য গানগুলো 'ওগো মেয়ে তুমি কি জানো- রানা, জীবন সাথী হবে তুমি - আজম খান, একদিন প্রজাপতি হয়ে - নকীব খান , জীবনের মানে - আর্টস, প্রেমের জন্য জীবন- লেনিন, কত স্বপ্ন - ফয়সল , সাদা শার্ট পড়া - শাহেদ এর গানগুলিও ছিল একেকটি দারুন গান। তবে অ্যালবাম এর নারী কণ্ঠ জুলির এই মধু রাত - জুলী ও সর্বশেষে প্রিয় পিলু খানের কণ্ঠের তুমি তো বলেছিলে - পিলু খান গানটি ছিল অসাধারন অদ্ভুত সুন্দর একটি গান। আমার কাছে অ্যালবাম এর আইয়ুব বাচ্চু, মেহেদী ,রানা ও পিলু খানের গানগুলো সবচেয়ে বেশী ভালো লাগতো। আজো শুনে যাই প্রিয় এই অ্যালবামটি। সম্পূর্ণ অ্যালবামটি সংগ্রহ করতে www.radiobg24.com এ ফ্রি রেজিস্ট্রেশন করুন ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×