বাংলাদেশের সিনেমা দর্শকরা আগের চেয়ে অনেক অনেক উন্নতমানের সেটা স্বীকার করতেই হবে। তাঁরা এতোই উন্নতমানের দর্শক যারা মাসে,/৬ মাসে একটা বাণিজ্যিক ছবি দেখতে হলে যাবে আর ছবি দেখার পর এসে সেই ছবির ভুলগুলো নিয়ে বিস্তর একটা হাস্যরসাত্নক রিভিউ লিখে বাংলা ছবি কে পচাতে পচাতে গুষ্ঠি উদ্ধার করবে। অবশ্য তাদের সেই রিভিউগুলোতে কিছু পজিটিভ থাকে না থাকার মতোই । মুল বিষয় ও উদ্দেশ্য হলো 'আমি একটা বাংলা সিনেমা দেখেছি সবাই শোন আর একটু হাসাহাসি করে বিনোদন নিয়া যাও' । সেই রিভিউগুলোর জন্য আবার অনেকে দিনের পর দিন অপেক্ষা করে কখন সুধীজন নতুন বাংলা সিনেমা নিয়ে বিনোদনমূলক একটা পোস্ট দিবে সেটার আশায়। এই ব্লগেই আমাকে একদিন এক সুধী সিনেমা বোদ্ধা একটা কথা বলেছিলেন এইভাবে ' ভাই আপনি বাংলা সিনেমা পছন্দ করেন ভালো কথা। কিন্তু আপনার সিনেমা রিভিউগুলো খুব বেশী পক্ষপাতমূলক থাকে। কোন ভুলত্রুটি নিয়ে কিছু লিখেন না, এটা ঠিক না। শুধু পজিটিভ না লিখে একটু সমালোচনামূলক কথাবার্তা থাকলে মানুষ আরও উপকৃত হতো '। উনার সেদিনের কথায় আমি মুচকি হেসেছিলাম, কারন বাংলা সিনেমার ভুল নিয়ে এতো বেশী পোস্ট আসে যে আমাকে ভুল নিয়ে কোন কথা বলাই লাগেনা। আমি নাহয় আমার দেশের ছবির পক্ষপাত দোষে দুষ্টই হলাম তাতে কোন আপত্তি নেই।
আমি কোন বিচার বিশ্লেশনে আজ যাবো না, আজ সামান্য কিছু তথ্য দিয়ে যাবো যেগুলো আমার বানানো না।
হলিউড এর ব্যবসাসফল তিন /চারশত কোটি টাকার বাজেটে নির্মিত ঝড়তোলা তিনটি ছবির ভুলের পরিমান গুলো একটু জেনে নিন - ৬৩ টি ভুল দৃশ্যয়ন নিয়ে শীর্ষে আছে 'ম্যান ইন ব্ল্যাক ৩' ২য় অবস্থানে জেমস বন্ড সিরিজের শেষ ছবি 'স্কাইফল' যার ভুল ৩৫ টি আর ৩য় অবস্থানে আছে 'দ্য ‘অ্যামাজিং স্পাইডারম্যান’ যার ভুল ২৪ টি ।
মানুষ মাত্রই ভুল। ভুল থাকবে ,থাকতে পারে সেটা নিয়ে আমার কোন আপত্তি বা তর্ক নেই। আমার প্রশ্ন হলো যারা ব্লগে ,ফেইসবুকে খাদের কিনারায় যাওয়া বাংলাদেশের ছবির ভুল নিয়ে রম্য রিভিউ লিখে যায় দিনের পর দিন তাঁরা কোনদিন তো এইসব ছবির রিভিউতে ভুল নিয়া কোন রম্য করেন না কেন? কোথায় থাকে তাদের সেই বিজ্ঞ দুটি চোখ আর রম্য ভরা মন? তাদের অনেককে দেখি প্রায় ফেইসবুকে স্ট্যাটাস দেয় ' দ্য ‘অ্যামাজিং স্পাইডারম্যান / স্কাইফল দেখলাম আজ, দারুন লাগলো ' আবার কেউ কেউ 'দ্য ‘অ্যামাজিং স্পাইডারম্যান’ এর লিঙ্কটা খুঁজে বেড়ায় । আবার কেউবা বলিউড এর 'মার্ডার ২' 'দাবাং' দেখার সময় পুরো পাড়া প্রতিবেশি সহ বিশ্ববাসীকে জানিয়ে যায় 'মুভি টাইম দাবাং ' এই ভাবে। মানুষের পছন্দ ভিন্ন রকম থাকবেই । আমি নিজেও হলিউড বলিউড এর ছবি নিয়মিত সংগ্রহ করি, দেখি কিন্তু সেগুলো নিয়ে কোন ধরনের কথাবার্তায় যাই না। অন্যরা আলাপ করে আর তা চুপচাপ দেখি । তখন মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে আমরা নিজদের এতো ঘৃণা করি কেন? কেন নিজেদের দারিদ্রতা , নিজেদের অক্ষমতা নিয়ে এতো বিদ্রুপ করি? এটা আমাদের কোন ধরনের শিক্ষা? আমরা নিজেদের পচিয়ে আনন্দ পাই আর অন্যদের প্রশংশা করে বেড়াই, অন্যকে ভালোবাসি যারা আমাদের জাতি, বর্ণ,ধর্মের কিছু তো নয়ই এমনকি নিজের আত্নার আত্মার আত্মীয় নয় । অথচ যাদের আমরা ভুল নিয়ে বিদ্রুপ করি তাঁরা আমাদের বাংলাদেশের মানুষ, একই শহরের মানুষ। তাঁরা কেউ আমাদের মতো কারো ভাইবোন ,চাচা , মামা । একবারও চিন্তা করিনা যে এই দরিদ্র বাংলাদেশের কত সীমাবদ্ধতা নিয়ে তাঁরা আমাদের জন্য দিনের পর দিন কাজ করে যাচ্ছে। আমাদের শত শত সিনেমাহল টেকানোর চেষ্টা করে যাচ্ছে । সেখানে তাঁরা না হয় ভুল করলো একটু বেশিই কিন্তু সেই ভুলগুলোর চেয়ে তাদের চেষ্টা ও শ্রমটাকে কি আমরা প্রশংসা করতে পারিনা? অল্প যে ভালো খুঁজে পাই সেখান থেকে সেই ভালগুলোকে তুলে ধরলে ক্ষতি কি?
এই ক্ষেত্রের বিপরীত আমি ব্লগার 'কালা মনের ধলা মানুষ' এর নামটি উল্লেখ না করে পারলাম না। একমাত্র এই ব্লগারকে দেখলাম বেশ কয়েকটি বলিউড এর সুপারহিট কিছু ছবিকে রামধোলাই দিতে । তাঁর এই কাজটিকে জানাই স্যালুট আর সেসব সুধী সিনেমা দর্শক ও ব্লগারদের জানাই মন থেকে ধিক.....ধিক....এবং ধিক । নিজের দেশ কে পচানোর মাঝে কোন বাহাদুরি নেই, পারলে নিজের দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন । ভুলে ভরা চলচ্চিত্র
ফজলে এলাহী পাপ্পু (কবি ও কাব্য) - ১৪/০১/১৩
একটি http://www.radiobg24.com এর প্রকাশনা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



