somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপান- মাথা নস্ট একটা জাতি

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আচ্ছা, একটা বিষয় বুঝতে আমার খুবই কষ্ট হয়- জাপানীরা কি আগে থেকেই প্রতিবান্ধি, নাকি ২য় বিশ্বযুদ্ধের পর থেকে তাদের এই পতন?

সব দেশের দর্শক যেখানে ফুড ওায়াস্ট দিয়ে পুরা স্টেডিয়াম ভরায়া ফেলে, সেইখানে জাপানিদের হাতে থাকে আবর্জনা টোকানোর ব্যাগ (মাথা নষ্ট না হইলে কারা এমন আচরান করে)।

আজকে প্রথমআলোর একটা প্রতিবেদন দেইখা মনের ধারনা (জাপান- মাথা নস্ট একটা জাতি) পোক্ত হইলো।

আপনাদের জন্য ঐ প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরলাম-

"ছেলের কাণ্ডে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী সুগা-

প্রধানমন্ত্রি সুগার বড় ছেলে সেইগো সুগা। তিনি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও উপগ্রহ সম্প্রচার চালানো একটি কোম্পানিতে চাকরি করেন। এসব কোম্পানির লাইসেন্স সাধারণত জাপানের যোগাযোগ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।
সেইগো সুগার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে মন্ত্রণালয়ের চারজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর সঙ্গে টোকিওর একটি রেস্তোরাঁয় পানাহার করেছেন। জাপানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসাসংক্রান্ত স্বার্থ জড়িত থাকা বেসরকারি খাতের কোনো কোম্পানির নির্বাহীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখাকে স্বার্থের দ্বন্দ্ব বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হিসেবে গণ্য করা হয়। সরকারি কর্মকর্তাদের জন্য যা সদাচরণবহির্ভূত।

জাপানের সাপ্তাহিক সাময়িকী ‘শুকান বুনশুনে’র অনলাইন সংস্করণ ফেব্রুয়ারির শুরুতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এরপর বিষয়টি নিয়ে জাপানের সংসদে প্রধানমন্ত্রী সুগাকে জবাবদিহি করতে হয়েছিল। পর্যায়ক্রমে জাপানের অন্যান্য সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে উঠেপড়ে লাগে।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এমন অপরাধের জন্য শাস্তি পেতে হয়েছে। ১৩ কর্মকর্তার সবাইকেই নৈতিকতা বিধি লঙ্ঘনের জন্য তিরস্কার করা ছাড়াও তাঁদের বেতন কাটা হয়েছে।

জাপানের সংসদে নিয়মিত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী সুগাকে ছেলের আচরণের জন্য বিরোধী দলের প্রশ্নবাণে জর্জরিত হতে হচ্ছে। সুগা অবশ্য সাংবাদিকদের বলেছেন, তাঁর ছেলের এ ঘটনায় তিনি সত্যিকার অর্থে দুঃখিত এবং জাপানের জনগণের কাছে ক্ষমাপ্রার্থী। "

আমাদের সেনাপ্রধান যেখানে নিজের আর ভাইদের নেক কর্ম ঢাকার জন্য জনগনের কপালে উষ্টা মারে, সেখানে জাপানের প্রধানমন্ত্রী জনগনের কাছে ক্ষমা চায় কারন- ছেলে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পানাহার করে অপরাধী।

অর্থনৈতিক ভাবে জাপান আমাদের থেকে উন্নত হইতে পারে, কিন্তু নৈতিকতা তাদের শিখতে হবে - আমাদের কাছেই।

মনে রাখতে হবে- শিক্ষায় কোনো লজ্জা নাই।

তথ্যসূত্র:
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাকের মৃত্যু কারাগারে, কিশোরও অসুস্থ
ছেলের কাণ্ডে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী সুগা

ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:১৩
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×