বাপের বাড়ী যাচ্ছো নারী ©
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবার বাড়ীতে নায়রীর বেড়াতে আসার মত আমরা এই পৃথিবীতে বেড়াতে এসেছি। বেড়ানো শেষে আবার নিজের বাড়ীতে ফিরে যেতে হবে। যাওয়ার সময় তো খালি হাতে তো যাওয়া যাবে না, তাই সংগে অনেক কিছু নিতে হবে। সেই ভাবনা থেকে লেখা। বাপের বাড়ী যাচ্ছো নারী
সংগীত
বাপের বাড়ী যাচ্ছো নারী
হইয়া যে নায়রী
কয়েক দিন থাকবা তুমি
ছেড়ে নিজের বাড়ী ।।
বাপের বাড়ী থাকবা তুমি
আনন্দে মাতিয়া
বন্ধু বান্ধব সুজন সখি
ভগ্নি ভ্রাতা নিয়া।
মন আনন্দে ঘুরে বেড়াও
ফেলে স্বপ্ন পুরী।।
নাইয়র শেষে নিজের বাড়ী
আসবা যখন ফিরে
পথের সম্বল টাকা পয়সা
নিও সংগে করে।
নদী পারাপারের সময়
লাগবে নগদ কড়ি।।
দিন থাকিতে রওনা দিও
সময় বেশী নাই
অন্ধকারে পথ হারাইলে
কে দেবে যে ঠাই।
কোহিনূর কয় পাইবা দিশা
গুরুর স্মরণ করি।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্বঅভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকারদ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন