somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কলিমুদ্দি দফাদার
“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

ক্যাডিলাক এন্ড ডায়নোসরস....

০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ক্যাডিলাক এন্ড ডায়নোসর; একসময়ের জনপ্রিয় একটি আর্কেড গেম। বাংলাদেশের অবশ্য বেশি পরিচিত "মোস্তফা" গেম হিসেবে। ১৯৯৩ সালে জাপানিজ নামকরা গেমিং কোম্পানি কেপকম এটি রিলিজ করে। একটি কমিক সিরিজের কাহিনীর উপর বেস করে গেমটি ডেপেলপ করা হয়। ৭০-৮০ দশক আর্কেড গেমের স্বর্নযুগ হলে ও ৯০ দশকে ক্যাডিলাক এন্ড ডাইনোসর,‌ স্টিট ফাইটার মত গেমগুলোর উত্তাপ সারাবিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এটি রিলিজের সাথে সাথে বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো গেমস প্রেমিদের কাছে জনপ্রিয় হয়ে উঠে। মুলত গ্রাফিক, সাউন্ড কোয়ালিটি, স্টোরি টেলিং ছিল গেমটি জনপ্রিয় হয়ে উঠার অন্যতম প্রধান কারন। আমার বাসায় একটা টিভি গেমস ছিল জাপানি সেগা জেনেসিসের। মারিও, টেংকিয়া, নেস জেপার এর মত গেম গুলো টিভিতে বসে খেলতাম‌; বেশি খেইলা অবশ্য এইটা নষ্ট কইরা ফেলি। কয়েক বছর পর আমার বড় ভাই কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ার সুবাধে বাসায় পিসি চলে আসে। তো অফ লাইন এমন কোন গেম নাই মনে হয় খেলা হয় নাই।

যাদের জন্মা ৮০-৯০ দশকে এ তাঁদের কাছে এই গেমের স্মৃতি অমলীন। বাংলাদেশের প্রতিটি পড়া-মহল্লায় অলিতে গলিতে ছোট টিভি গেমসের দোকানে হাজারো কিশোরের হাতে খড়ি 'মোস্তফা' গেম দিয়ে। মোটামোটি ২০০৮-২০০৯ পর্যন্ত আর্কেড গেমগুলো বাংলাদেশে টিকে ছিল। সাইবার ক্যাফেতে উত্থান, মোবাইল ফোন গেমের জনপ্রিয়তা আস্তে আস্তে আর্কেড গেম গুলো হারিয়ে যায়। আর বিশ্বব্যাপী পিএস, এক্স বক্স কনসোল গেমিং দিকে ঝুঁকে পড়ে। কেপকম সিরিজের "স্ট্রিট ফাইটার" এখন অবধি অন্যতম জনপ্রিয় একটি গেম; যার নিউ ভার্সন টি সর্বশেষ ২০২২ বের হয়। আর্কেড বা পুরানো গেমগুলো এখনো গেম প্রেমীরা সংগ্রহে রাখেন। বর্তমানে সারাবিশ্ব গেম ইন্ডাস্ট্রির ভেলু ৩০০ বিলিয়ন ডলারের। নানা রকম গেম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয় যার‌ প্রাইজমানি থাকে চোখ কপালে উঠার মত।
জনপ্রিয় একটি গেম সিরিজ জিটিএ ৬ এর গ্রাফিক এন্ড মার্কেটিং খরচ করা হয়েছে ২ বিলিয়ন‌ ডলারের মত।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৪
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×