somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় পার্টিকে তার স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া উচিত ...

০২ রা সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে ঝুড়িহীন কিছু রাজনৈতিক দল। অভিযোগ জাতীয় পার্টি ফ্যাসিবাদীর সহযোগী, নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী ডামি নির্বাচনকে গ্রহনযোগ্যতা এনে দিয়েছিল। সেই একই যুক্তি মেনে নিলে চরমোনাই সহ ১৮ এর নির্বাচনে বিএনপির কয়েকজন এমপির  নিষিদ্ধ হওয়ার কথা!!! দৃশ্যত বুঝাই যাচ্ছে কর্মী সমর্থকহীন হটাৎ টাইম লাইনে আসা ও কিংস পার্টিরা জাতীয় পার্টির অফিস দখল ভোট ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াসহ দলটির তৃনমুল কর্মীদের  দলে ভিরানো‌‌ পাঁয়তারা করছে। উওরবঙ্গে জাতীয় পার্টির একটি শক্ত অবস্থান আছে; ১২-১৫ টি সিট মোটামুটি সবসময় তাদের পকেটে থাকে। সারাদেশে তাঁদের কিছু সলিড কর্মী সমর্থক আছে।

৯১ এর পর জাতীয় পার্টিকে কখনো‌ ই স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হয়নি। অহেতুক মামলা হয়রানি দিয়ে সব পক্ষই এরশাদকে নিজের রাজনৈতিক বলয়ে রাখার চেষ্টা করেছে। সর্বশেষ রাঙা, মুজিব, আনিসুল ইসলামের মত ধুরন্ধর জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগ থেকে সকল সুযোগ-সুবিধা নিয়ে  আজ্ঞাবহ বিরোধীদলের ভূমিকা পালন করে দলটি; পারতপক্ষে ব্যাপারটি দৃষ্টিকটু হলে নিজ দল ও কর্মী বিবেচনায় ইহাই পলিটিক্সে।  

বর্তমান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী একজন সৎ, মেধাবী, বিজ্ঞ রাজনীতিবিদ।‌ তার বাস্তবভিত্তিক আলোচনা,‌ যুক্তিনির্ভর কথা যতই শুনি ততই মুগ্ধতা ছড়ায়। জিএম কাদের, শামীম হায়দার পার্লামেন্টে এমনকি ২৪ আন্দোলনের সময় টকশোতে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেন। এখনকার ভুইফোঁড় অনেক রাজনৈতিক দল আর রাস্তা থেকে উঠে আসা নেতাদের থেকে একজন শামীম হায়দারের গুরুত্ব, মতামত প্রজ্ঞা অনেক বেশি। জাতীয় পার্টি ভুলত্রুটির উদ্ধে নয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিক্তিতে অবশ্যই তাদের বিচার করা উচিত কিন্তু দেশের আইন-আদালত উপেক্ষা করে মব সৃষ্টি মাধ্যমে ফ্যাসিবাদের দোশর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা আরো একটি ফ্যাসিবাদীর শামিল।

একটি ন্যারেটিভ বাজারে প্রচার করা হচ্ছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফিরানোর  চেষ্টা চলছে? জাতীয় পার্টির কোন রাজনৈতিক প্রোগ্রামে কি আওয়ামী লীগের  নেতৃবৃন্দ উপস্থিতি পাওয়া গেছে নাকি গোয়েন্দা সংস্থার মাধ্যমে আওয়ামী  ফান্ডিং এর তথ্য প্রকাশ পেয়েছে? সর্বশেষ জাতীয় পার্টির অফিসে সামনে উস্কানিমূলক আন্দোলন করতে গিয়ে পুলিশ- আর্মিদের হাতে আহত হোন নুরু সহ‌ গনঅধিকার কর্মী। যেখানে জাতীয় পার্টির নেতৃবৃন্দ কোন সম্পৃক্ততা নেই। কোন এক অদৃশ্য কারনে আর্মি-পুলিশের বিচার না চেয়ে সারাদেশ মিডিয়া মেতে উঠেছে জাতীয় পার্টি নিষিদ্ধে! সেই যেন হোমারের সৃষ্টি গ্রীক মহাকাব্যের  "হেলেনা পলায়নের অজুহাতে ট্রয় নগরী আক্রমণের মত"...


সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×