somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কলিমুদ্দি দফাদার
“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

'হামাস' কার অর্থায়নে তৈরি?

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইতালিয়ান পত্রিকায় দেওয়া একটি সাক্ষাৎকারে ইয়াসির আরাফাত বলেছিলেন "Hamas is the Creation of Israel। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়াতযাক রাবিন‌ হামাসকে নিয়ে কোট করেছিলেন "Fatal Error"। হামাস সংগঠনটি আত্মপ্রকাশ করে ১৯৮৭ সালে। কিন্তু এর বীজ বপন‌ করা হয় তার ও অনেক আগে। হামাসের প্রতিষ্ঠাতা শেখ ইয়াসিন একজন মুসলিম স্কলার/ইমাম এবং মুসলিম ব্রাদারহুডের মেম্বার। ১৯৭৮ সালে শেখ ইয়াসিন অফিসিয়ালি "ইসলামীক‌ এসোসিয়েশন" নামে একটি সংগঠন খুলেন পরবর্তীতে যা  হয় হামাসের অগ্রদূত বা পেরেন্ট অর্গানাইজেশন। শেখ ইয়াসিন ধীরে ধীরে গাঁজার ভিতর স্কুল,‌ ক্লাব এবং মসজিদের ভিতর ইসলামীক এসোসিয়েশনের নেটওয়ার্কের শক্ত অবস্থান গড়ে তুলে; যার কিছু অংশের ফান্ডিং করে ইসরাইলী সরকার। মজার ব্যাপার হচ্ছে এর সবকিছুই হচ্ছিল আমেরিকার অন্তরালে।

এখন সম্ভাবত প্রশ্ন আসে হামাসের মত একটি সংগঠন সৃষ্টিতে ইসরাইলের লাভ কি? গাঁজার স্যেকুলার ন্যাশনালিষ্ট ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলওর বিরুদ্ধে ধর্মীয় উগ্রপন্থী একটি গ্রুপ কে বসানো  ছিল ইসরাইলের মুল উদ্দেশ্য। যেখানে তারা দখলকৃত ভুখন্ডের মধ্যে খেলতে চেয়েছিল দ্যা গ্রেট ডিভাইড এন্ড রুল। "ব্রিগেডিয়ার ইয়াতযাক সেগেভ" যিনি ইসরাইলী মিলিটারি গভর্নর ছিল গাজায় তৎকালীন সময়ে; নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, " তিনি দায়িত্ব থাকা অবস্থায় ইসলামীক মুভমেন্ট কার্যক্রমকে আর্থিক সাহায্য করেছিলেন"। ইসরাইল‌ সরকার এই জন্য একটি বাজেট ও দিয়েছিল। হামাসের প্রতিষ্ঠা যে আগুনে ঘি ঠালার মত কাজ করবে, তা অনুমান করতে পারেনি অনেক ইসরাইলী অফিসিয়াল‌। এখন পর্যন্ত গাঁজার কোন সেক্যুলার ন্যাশনালিষ্ট গ্রুপ এত ইসরাইলী বেসামরিক নাগরিক হত্যা করেনি যত না হামাস মেরেছে।

ব্লগের একটি সিনিয়র গ্রুপের বিশ্বাস হামাসের কারনে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না; তারা সন্ত্রাসী সংগঠন। আবার তারাই ৭১ পাকি মিলিটারি  হাতে বড় ছোট গঞ্জের বাজার উজার করে মানুষ হত্যার বিষয়ে ব্লগে এসে লিখেছেন।‌ "হামাস" একটি  সশস্ত্র সংগঠন যারা নিজ ভুখন্ড, অধিকার রক্ষায় লড়াই করছে কর্তৃত্ববাদী ইসরাইলী বাহিনীর বিরুদ্ধে‌; ঠিক যেমন লড়েছিল আমাদের মুক্তিযুদ্ধারা। ইসরাইলী বাহিনী পাখির মত কারনে অকারণে সাধারণ নাগরিক নারী- শিশু, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী মেরে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। সমগ্র গাঁজা এখন বসবাস অনুপযোগী, চলছে নিরব দুর্ভিক্ষ।

ফিলিস্তিনিদের সংগ্রাম, বন্দিজীবন,  নির্বিচারে আত্নীয়-স্বজন,‌ বন্ধু-বান্ধব হত্যা এবং রাজনৈতিক, নিরাপত্তার পরিস্থিতি ও সীমাবদ্ধতার বিষয়ে যদি একজন ফিলিস্তিনি হয়ে জন্ম নিতেন; এমন একটি প্রশ্নের জবাবে সাবেক ইসরাইলী  প্রতিরক্ষা প্রধান "এহুদ বারাক" বলেছিলেন "আমি যদি ফিলিস্তিনি হতাম, প্রাপ্ত বয়স্কে কোন সন্ত্রাসী বা প্রতিরোধ গোষ্ঠীর সাথে যুক্ত হতাম"।


সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩৫
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×