somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সূর্য দীঘল বাড়ী ....

১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইউরোপীয় ক্লাব ফুটবল বন্ধ থাকায় সাপ্তাহিক ছুটির দিন গভীর রাতে পুরানো বাংলা ক্লাসিক ছবি দেখার একটা অভ্যাস হয়েছিল। ইতিমধ্যেই দেখেছি "গোলাপী এখন ট্রেনে","সারেং বউ",‌ পর্দা নদীর মাঝি‌ ইত্যাদি। পুরানো বাংলা ছবির একটি বিশেষ ভাললাগা হচ্ছে, ৬০-৭০ দশকের  আর্থ-সামাজিক, যাতায়াত ব্যবস্থা সহ মানুষের সংগ্রাম সম্পর্কে কিছুটা ধারনা পাওয়া যায়। কয়েকদিন আগে দেখলাম "সুর্য দীঘল বাড়ী"। অসাধারণ মেকিং! বিদেশি চলচ্চিত্র ক্যাটাগরিতে অস্কার পাওয়ার যৌগ্যতা রাখতো।  কিছুটা দেখার পর একটু আগ্রহ নিয়ে ছবি সম্পর্কে গুগল করলাম।  ১৯৭৯ সালে মুক্তি পাওয়া এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত একটি ছবি; তৎকালীন ২.৫ লক্ষ টাকা ব্যায়ে সরকারি অনুদানের বানানো ; আবু ইসহাকের উপন্যাস অবলম্বনে নির্মিত।


ছবির প্রেক্ষাপট বৃটিশ শাসনামলে শেষভাগ বাংলা ১৩৫০ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অবিভক্ত ভারতের বাংলায় ব্যবসায়ীদের কারসাজিতে 'পঞ্চাশের আকাল' নামে যে দুর্ভিক্ষ হয়েছিল তাতে লক্ষ লক্ষ দরিদ্র মানুষ প্রাণ হারায়। শহরে ক্ষুদা, দারিদ্র্য, তীব্র শীতের কষ্টে টিকতে না পেরে  গ্রামের ফিরে আসা অসহায় এবং খুবই দরিদ্র একটি পরিবারের বেঁচে থাকার সংগ্রাম। একটি সামান্য  ডিম একবেলা গরম  ভাত, ঈদের দিন নারকেল দিয়ে সেমাই খাওয়ার আনন্দ আর উচ্ছাস দেখে ভীষণ মন খারাপ হইলো। আহ! এভাবে মানুষ বাঁচতে পারে?

ছবিটি দেখে থেকে আরো জানতে পারলাম বাঙালী সৃষ্টিলগ্ন থেকে চোর; রিলিফের পাঠানো চালের বস্তা তখনো ও ব্লাকে বিক্রি হতো। ১৯৭৯ সালে ও এদেশে স্টীম ইন্জিনের ট্রেন ছিল। গ্রামের মাতব্বররা ধর্মকে নিজেদের ব্যাক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নানা উপায়ে ব্যবহার করতো, এতে খুব সুক্ষ্মভাবে সায় দিতো মসজিদের হুজুররা; ( একটি শিক্ষিত জেনারেশন কে ধর্মবিমুখ করার পিছনে অনেকটা দায়ী মাতাব্বর, কাঠমোল্লারা) গ্রামাঞ্চলে কুসংস্কারাচ্ছন্ন,  ওঝা,‌ পীর ফকিরে ভরা। খাল-বিল নদী বেশি থাকায়  নৌকা ছিল যাতায়াতের অন্যান্য মাধ্যমে‌। এই সময়ে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১০-১২ আনা। আনার হিসাব যেহেতু আমি বুঝি না, একটু চেট জিপিটি করে দেখলাম ১৬ আনায় ১ টাকা। এটা বৃটিশ ভারতের সময়কার মুদ্রার হিসাব। ১২ আনা এখনকার ২০০-২৫০ টাকার সমান।


ছবিটির  বিচিত্রতার মধ্যে মূল বিষয় একটিই; তা হচ্ছে কুসংস্কার, সম্পদ, ধর্ম, প্রতিপত্তি, সামাজিক বাধা-নিষেধ, এমনকি জাতীয়তাবোধ- এ সব কিছুকেই কাজে লাগিয়ে শ্রমজীবী ক্ষুধার্ত মানুষকে ক্রমাগত শোষণ। ছবির একাংশের বৃটিশ থেকে পাকিস্তান জন্ম নেওয়ার মানুষের উচ্ছাস ছিল; চালের দাম কমবে, মিলিবে অর্থনৈতিক মুক্তি । এরপর ক্রমান্বয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ ১৯৯১, ২০০৯, ২০২৪। রাজনীতি ও ব্যবসায়ীদের কাছে প্রতিবার ই প্রতারিত হয়েছে এদেশের জনগন। বাঙালি অভিশপ্ত এক জাতি; ঈশ্বরের দূত পাঠালে ও এই অভিশপ্তদের নিকট হতে পলায়ন করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৩১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

BNP কেও আওয়ামিলীগের মত নিষিদ্ধ করা যায়...

লিখেছেন অপলক , ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৩



আমাদের দেশে দারুন কিছু ঘটনা আমরা সাদরে গ্রহন করেছি, যদিও সেগুলো স্পষ্ট অপরাধ।

উদাহরন স্বরুপ:
১. কেউ অবৈধভাবে টাকা ইনকাম করল, সেই কাল টাকা সাদা করার সুবিধা দেওয়া হত, দেয়া... ...বাকিটুকু পড়ুন

অলৌকিক ঘটনায় ভরপুর আল ইসরা ওয়াল মিরাজ - ১ম পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯


...................................মহাশুন্যে উর্ধালোকে ভ্রমনের একটি কাল্পনিক বাহন.
পোস্টের শুরুতেই এখানে প্রচ্ছদে থাকা ছবিটি সম্পর্কে বিনয়ের সঙ্গে পরিষ্কার করতে চাই এই ছবিটি কোনো
বাস্তব ঘোড়া বা জীবজন্তুর রূপ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

উনার কি এখন নতুন পি,এইচ,ডি করা লাগবে? ;) (সাময়িক)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:৫৫

সামু যাকে চিরতরে নিষিদ্ধ করেছে, তাঁর কথা বলছি। তিনি আমেরিকান কোন নামকরা বিশ্ববিদ্যালয় থেকে প্রযুক্তিবিদ্যায় পিএইচডি করেছেন বলে শুনেছি। অথচ, সেই বিদ্যা এখন কাজে লাগছে না দেখছি!!! সামু'র 'গার্বেজ' সফটওয়্যার... ...বাকিটুকু পড়ুন

=তোকে হলুদ ফুলের শুভেচ্ছা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৫ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৩


হিমু,
কেমন আছিস? হলুদ ফুলের শুভেচ্ছা নিস
নিস শিশিরের স্নিগ্ধতা;
নিস কুয়াশার হিম আবেশ, মনে মাখিস
কেমন আছিস? আছিস কোথা?

এন্তার প্রহর গেল পেরিয়ে;
নিচ্ছিস না আর মনের খোঁজ,
কোথায় তুই গেলি হারিয়ে?
তুই কী জানিস, তোকে... ...বাকিটুকু পড়ুন

নেপালকে বাংলাদেশ হতে দিতে চান না সুশীলা কারকি !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:০৫


নেপালের ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা সুশীলা কারকি সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। তিনি বলেছেন, নেপালের পরিস্থিতি যেন বাংলাদেশের মতো না হয়, সে ব্যাপারে তিনি সতর্ক থাকবেন। এই কথা... ...বাকিটুকু পড়ুন

×