somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিপহপ! প্রতিবাদের ভাষা থেকে জনপ্রিয় মিউজিক....

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হিপহপের জন্ম ১৯৭০-এর দশকের শুরুতে, নিউইয়র্ক সিটির দক্ষিণ ব্রংক্সে, বিশেষ করে আফ্রিকান-আমেরিকান এবং ল্যাটিনো সম্প্রদায়ের মধ্যে। হিপহপ ছিল কালো আমেরিকানদের প্রতিবাদের ভাষা হিসেবে একটি সাংস্কৃতিক বিপ্লব যা পরবর্তীতে সারাবিশ্বে জনপ্রিয় একটি সংগীত মাধ্যমে হয়ে উঠে। নিউ ইয়র্কের দক্ষিণ ব্রংক্স ছিল চরম দারিদ্র্য, বেকারত্ব, গ্যাং সহিংসতা এবং শহুরে অবক্ষয়ের কেন্দ্র। সরকারি নীতির ফলে সেখানে "আরবান রিনিউয়াল" (Urban Renewal) নামে একটি প্রকল্প চালু হয়, যা মূলত কম আয়ের কালো ও ল্যাটিনো পরিবারগুলোকে আরও বেশি বিচ্ছিন্ন করে দেয়।এই সংকটের মধ্যেই যুবকেরা তাদের কণ্ঠস্বর ও শিল্প প্রকাশের নতুন উপায় খুঁজে বের করে। তারা রাস্তাকে তাদের স্টুডিও বানিয়ে নেয়


জনপ্রিয় একটি হিপহপ

গ্র্যান্ডমাস্টার ফ্ল্যাশ অ্যান্ড দ্য ফিউরিয়াস ফাইভ-এর গান "দ্য মেসেজ" (1982) হিপহপের প্রথম স্পষ্ট প্রতিবাদী anthem হিসেবে পরিচিত। গানটি সরাসরি দারিদ্র্য, বস্তি জীবন এবং হতাশার চিত্র তুলে ধরে; কথাগুলো অনেকটা এমন:

"রাস্তায় সর্বত্র ভাঙা কাঁচ / সিঁড়িতে মানুষ প্রস্রাব করে, তারা কোনো পরোয়া করে না / আমি গন্ধ আর কোলাহল সহ্য করতে পারছি না / কোথাও যাওয়ার টাকাও আমার নেই, আমার আর কোনো উপায় নেই"।

১৯৮০-৯০ দশকে আমেরিকাতে হিপহপের স্বর্নযুগ বলা হয়। একে একে আত্মপ্রকাশ করে জনপ্রিয় সব হিপহপ আর্টিস। টু-পেক, আইস কিউব,‌ ডক্টর ড্রি,‌ snoop dogg ইত্যাদি।‌ আমেরিকার মিউজিক ইন্ডাস্ট্রি হিপহপের ক্রেজ এবং জনপ্রিয়তা দেখে নুতন আংগিকে বিনিয়োগ করা শুরু করে। এরপর দেশে দেশে ইন্টারনেট প্রসারের সাথে দাবানলের মতো সারাবিশ্বে ছড়িয়ে পড়ে হিপহপ মিউজিক। "পপ" মিউজিক কম সময়ে মধ্যে সারাবিশ্বে  শাসন করলে ও হিপহপ বর্তমানে শীর্ষে অবস্থান করছে জনপ্রিয়তার আঙ্গিকে। তবে ক্রিটিকরা  হিপহপ মিউজিক নিয়ে অনেক সমালোচনা ও করেন। যেমন গানের লিরিক্স ভিডিও এর মাধ্যমে অবাধ যৌনতা, বডি সেমিং এবং নারীদের কে তুচ্ছতাচ্ছিল্য করা হয়।

"All I fuck is bad bitches
I don't want no mediocre hoe
Don't want no mediocre
I don't want no mediocre no"

Medicore= সাধারন নারীদের বুঝানো হয়েছে।



ব্লগে অনেকে আছেন কবিতা লিখেন; কবিতা মধ্যযুগ থেকে শিল্পায়নের মাঝারি সময়ের রোমান্স, ভালোবাসা, প্রেম, প্রতিবাদ প্রকাশ করার মাধ্যম ছিল; এখন সময় হিপহপ এর। "কাজী নজরুল" এই জেনারেশনের হলে, ট্রেনে কোন মেয়ের সৌন্দর্য দেখে "আলগা করো গো খোঁপার বাঁধন" কবিতা লিখতেন না; হিপহপের ভাষায় হয়তো  বলতেন-

"পাশের বগির মাইয়ারে তুই পিছন ফিরা চা-
বিদেশ থেকে আইছি আমি ডলার কামাইয়া"

তাই কবিতা না, হিপহপ লিখুন।


বাংলায় ও আজকাল বেশ ভালো হিপহপ গান তৈরি হচ্ছে। জুলাই আন্দোলন সময়ে নারায়ণগঞ্জ একটি জেলে প্রতিবাদে হিপহপ গান করায় তাকে জেলে ভরে হাসিনা রেজিম।

হিপহপ শুধুমাত্র সঙ্গীতের একটি ধারা নয়; এটি ছিল এবং এখনও আছে আমেরিকার কালো সম্প্রদায়ের জন্য একটি সাংস্কৃতিক অস্ত্র। এটি সেই সমস্ত যুবকের সৃজনশীল উত্তরাধিকার যারা সামাজিক ও অর্থনৈতিক নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একটি বৈশ্বিক আন্দোলনের সূচনা করেছিল।


সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:০৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×