
হিসাবটা তেমন কেউ করবে না।
বিটিআরসির সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এপ্রিলের হিসেবে দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা ১২ কোটি ৪৭ লাখের বেশি। আর মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী চার কোটি ৪২ লাখের বেশি। ( সূত্র:http://www.btrc.gov.bd/telco/mobile)
সারা দেশে বায়োমেট্রিক চিরুনি অভিযানের দেশের প্রায় ৭০% সিম ইতিমধ্যেই বায়োমেট্রিক পাশ করেছে অর্থাৎ প্রায় ৯ কোটি সিম নিবন্ধন হয়েছে এবং এখনো হচ্ছে।
এখন একজন গ্রাহক যদি প্রতিদিন ১০ টাকার কথা বলে তাহলে মাসে সে কথা বলছে ১০*৩০=৩০০/- টাকার।
৯ কোটি গ্রাহক যদি গড়ে ৩০০ টাকার কথা বলে তাহলে আসবে ( ৩০০*৯০০০০০০০= ২৭,০০,০০,০০,০০০/- টাকা।
কিন্তু হিসাব অন্য জায়গায়। আমাদের অর্থ মন্ত্রী সাহেব বলেছেন প্রতি ১০০ টাকায় ২১ টাকা কেটে নেওয়া হবে। ওড়ড়ৎাৎ ২১% ভ্যাট দিতে হবে। এমনিতেই আমাদের মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায় বর্তমানে ১৫% ভ্যাট দিতে হয়। এ ছাড়া ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ যোগ হলে ১০০ টাকার ব্যবহারে গ্রাহকদের মোট ২১ টাকা বেশি খরচ করতে হবে।
এবার আসুন ডট মিলাই ২৭০০০০০০০০০*২১= ৫৬৭,০০,০০,০০,০০০/- টাকা।
আপনার মাথার ঘাম পায়ে ফেলা ৫৬৭,০০,০০,০০০/- টাকা সরকার বগলদাবা করে নিয়ে যাবে।
কোন ব্যাপার না। আসুন আমরা সবাই এক নাকে সুরেশ অন্য নাকে রাধুনির সরিষার তেল দিয়ে ঘুমাই। আর যাদের নস্যি নেওয়ার অভ্যাস আছে তারা নস্যি দিয়ে ঘুমান। আর ঘুমের মধ্যে উন্নয়নের স্বপ্ন দেখে চিৎকার দিয়ে গান ধরুন " পেছনে ফেলে সামনে বাড়ো... জয় বাংলা বলে আগে বাড়ো।"
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




