somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সম প্রচার

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম প্রচার

সময় বহন ক’রে এনেছে প্রচারপত্র,--
আগামী কালবোশেখী ঝড়ে,-বিলি হবে ঘরে ঘরে;
--সবাই জেনে যাবে,-‘গৃহযুদ্ধ দূরে নয়’;--
--লুটের মাল ভাগাভাগি নিয়ে নিজদলে
কোন্দলময় গৃহযুদ্ধের নিত্য পূর্বাভাস ॥
ঐ প্রচারপত্রেই পাওয়া যাচ্ছে
আশ্বাসময় আগাম প্রকাশ,--
--আত্মঘাতি গৃহযুদ্ধ হঠাৎ-ই থেমে যাবে
এবং ধ্বংস-স্তুপ ফেলে রেখে চ’লে যাবে;
জড়িতরা ধ্বংসস্তুপের উপাদান হবে,-আর,--
-জীবিতরা মাত্রা জেনে যাবে নিজেদের অক্ষমতার ॥
ধ্বংসপ্রাপ্ত হবে প্রতারণাময় ব্যবধান,
--যত দলগত ব্যবধান আছে,-হবে বিনাশপ্রাপ্ত;
-শুধু একটাই ব্যবধান থাকবে,
--যা’ স্থির,-চিরন্তন,
--‘কোনো মানুষ-ই নয় অন্যের মতো’-॥
মানুষে মানুষে সত্যিকার ব্যবধানটুকু সম্বল ক’রে,
--ধ্বংস-স্তুপের ওপর দিয়ে,-সৃষ্টির বাহন,
-যুগের গয়না ভাসবে সময়ের স্রোতে;
--সকলেই স্বতন্ত্র-বৈঠা আপন হাতে
তুলে নেবে স্বেচ্ছায় ॥
হাল ধরার লোভে কেউ যদি বৈঠা এড়িয়ে যায়,
--ধমকিয়ে তাকে সরিয়ে দেওয়া হবে তখনি,
--যেখানে যথার্থ মানুষের হবে-না মানহানী,
--অযোগ্য উঠে গেলে যোগ্যের স্থানে;
-নামিয়ে আনা হবে তাকে,-হেঁচ্কা টান টেনে ॥
-‘নেবো না, বৈঠা নেবো না,-হাল চাই হাল চাই,’-
-এ-ধরণের বিশ্রী ঘ্যানঘ্যানানি কৌশলে থামিয়ে
শুনিয়ে দেয়া হবে তাকে কঠোর সতর্কবাণী,-
-‘ওহে ক্ষুদে বাছুর মহাজন,-চতুরের পোনা,
-এবারে আর ভুল কোরো না,’-

-প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতাকে যে’জন মানতে চাইবে না,
-প্যাঁচানো তার সুচতুর ল্যাজটা ধ’রে
টেনে সোজা ক’রে অভিভাবকেরা স্নেহভরে
করবে শাসন,-কিম্বা সকলে সমস্বরে
ঠাট্টার ভঙ্গিতে বলবে,--
--‘বৈঠাখানা ফেলে দিয়ো না বাছা,
-এখনো তুমি যথেষ্ট কাঁচা,-
-নিজেকে নীলরক্তধারী আভিজাত্যধারী নরাধম
সাজানোর ঝুঁকি নিয়ো না,--ফিরে দ্যাখো,
-ফিরে দ্যাখো নিজ-চোখে পেছনে,
--পিছনের ঐ ধ্বংসস্তুপখানা।--
-তুমি আমাদের যত্নে-লালিত,-আদরে-আশ্রিত,
--তুমিও লাল রক্তধারী;--ছুঁয়ো না হে,
--খবরদার! -হাল ছুঁ’তে যেয়ো না আগেভাগে,
--কোরো না বাড়াবাড়ি।’---

আলতোভাবে তার কাঁধে চাপড়িয়ে বলা হবে,
-‘অভয় নিয়ে যাও,-নিয়ো না যন্ত্রণা,-
--যতক্ষণ আমরা না-পাঠাচ্ছি,
-ভুলেও একা একা ধরতে যেয়ো না,-
-ঝুঁকিপূর্ণ হালখানা তাড়নার স্বেচ্ছাচারে
একা একা ধোরো নাকো আর,-
--দ্যাখো চেয়ে খোকা,-চেয়ে দ্যাখো,
-গন্তব্য নিজেরাই ঠিক ক’রে নিচ্ছে এবার
দায়ভারবাহী ধৈর্যশীল অভিভাবকেরা,
-যারা অন্যের দোষ ঘাঁটার ব্যাপারে,--
-অক্ষমতাই শুধু দেখিয়ে গ্যাছে বারে বারে,
ঐ নির্ভরযোগ্য,-নিরপেক্ষের পক্ষপাতী,
অভিজ্ঞ অভিভাবকেরা,
-ত্যাড়া নয় যাদের ঘাড়;
-এখানে এই গয়নায়,-বিশ্বাসঘাতক নয়
আমাদের সম্মিলিত যত দাঁড় ॥

‘ডানে’ অথবা ‘বাঁয়ে’ ছলাৎ ছলাৎ দাঁড়গুলোর
যেকোনো একখানা তোমাকে চায়।
হতাশামুক্ত উচ্ছ্বসিত তুমি,-তোমাকেই চাই,
-চাই তোমাকেই যারা চলন্ত এই ভাসমান গয়নায় ॥
তোমাকে পরখ ক’রে নেওয়া হবে
তোমার ‘স্বতন্ত্র বৈঠা’ চালনায়।
-যদি সন্তুষ্ট করতে পারো
আপন পেশাগত যোগ্যতায় সমতালে,--
-আর,-দেখাতে পারো
দাঁড়-ঠেলায় যোগ্যতা সমকালে,-
-এবং ,-সংখ্যাগরিষ্ঠ অভিভাবকেরা সমর্থন নিয়ে
তোমার পক্ষে দাঁড়ালে,---
তবেই তোমাকে দায়িত্ব দেওয়া হবে হালে,
--ভাসমান গয়নার দিক-নির্দেশক হালে।-’

রঙ্গপুর- ০২/০৮/১৯৮৪ খ্রিঃ
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×