somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের চর্চা : এক (পরিচয় পর্ব)

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্রের চর্চা : এক (পরিচয় পর্ব)

রাষ্ট্রের ‘জাতীয় সরকার’ অর্থাৎ ‘সাধারণ গণমালিকরা’ এই লক্ষ্যেই তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় যে, নির্বাচিতরা কখনো নির্বাচকদের উপর মালিক সেজে বসবে না। দায়িত্বপ্রাপ্তিকে তারা মনে করবে মালিকেরা দায়ভার দিয়েছে। কোনো অসভ্য মূর্খের মতো তারা ‘আমি বা আমরা ক্ষমতা অর্জন করেছি’ এভাবে কেউ মনে করবে না কখনো।

এ ভূখণ্ডের ‘সাধারণ জনগণ’ অর্থাৎ ‘মালিক’ চাচ্ছে যে, জনগণের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে কোনো প্রতিনিধি তার নিজ দলের স্বার্থকে অগ্রাধিকার দেবে না কিম্বা কোনো ব্যক্তিবিশেষকে কোনো সুবিধা দিতে গিয়ে সমষ্টির ক্ষতি করবে না।

গণমালিকেরা দান, দয়া বা করুণা নেবার আশায় প্রতিনিধি নির্বাচন করে না।
যথাযথ ভাতা, সম্মানী এবং সুরক্ষিত নিরাপত্তা দিয়ে দিয়ে রাষ্ট্রের গণসরকার তাদের প্রতিনিধিদেরকে প্রতিপালন করে এবং প্রতিপালিত প্রতিনিধিদের মাধ্যমেই সমষ্টির মতামত ব্যক্ত করে। জনগণ তার প্রতিনিধির ভাবাচরণে সরকারি স্বার্থ অর্থাৎ জাতীয় স্বার্থকেই দেখতে চায়।

কখনো কোথাও স্বেচ্ছাচারি-কর্মকাণ্ড জনস্বার্থকে অবজ্ঞা কিম্বা অপমানিত করেছে, এমন কোনো অভিযোগ সাক্ষ্য-প্রমাণসহ কেউ ‘সমষ্টি-মালিকের’ পক্ষ থেকে (‘কোনো ব্যক্তিবিশেষের পক্ষ’ কিম্বা ‘কোনো বিশেষ দলের পক্ষ’ নয় ) কোনো প্রতিনিধির বিরুদ্ধে আনলে, নিজদায়িত্বে ক্ষমাপ্রার্থীর স্বরে ভদ্রভাবে প্রকাশ্যে জবাবদিহিতার মুখোমুখি হ’তে পারাই একজন জনপ্রতিনিধির দায়বদ্ধতা হিসেবে সর্বকালে বিবেচিত।

নিজেকে তুচ্ছ আসনে এবং জনগণকে উচ্চ আসনে রেখে, জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতাকে, বাস্তবে কে কতখানি প্রমাণ করতে পেরেছে তার বিগত দিনগুলোতে, -গণতন্ত্রে, সেটাকেই চূড়ান্ত যোগ্যতা হিসেবে গণ্য ক’রে জনসমষ্টি তার প্রতিনিধিকে নির্বাচন করে।

প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে,-সততা, শিক্ষাদীক্ষা, বিচক্ষণতা, দূরদৃষ্টি ইত্যাদি ধরনের মহান গুণসমষ্টির অনুসন্ধানকর্ম খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এসব গুণসমষ্টিকে বিচারের মানদণ্ডে আনা হয় নেতৃত্ব বা কর্তৃত্ব মেনে নেবার ক্ষেত্রে। যেমন, দলকর্মীরা ঐ গুণসমষ্টি দেখে দেখে তাদের দলনেতাকে মানে। পাণ্ডিত্য খুঁজি আমরা গুরু হিসেবে কাউকে মেনে নেবার আগে; কোনো বিশেষ গুণ বা জ্ঞানভাণ্ডারের সনদ দেখিয়ে তবেই চাকরের দায়িত্বপূর্ণ পদ চেয়ে নিয়ে দক্ষতার পরিচয় দিতে পারে আমাদের সম্মানিত মর্যাদাবান বেতনজীবীরা। তেমনি, কোনো ব্যক্তির আচরণের মধ্যে ভদ্রতা, আনুগত্য এবং দায়িত্বশীলতার মাত্রা আমরা খুঁজি প্রতিনিধি নির্বাচন করার আগে।
এখানে লক্ষণীয়, জনগণ কখনো জনসমষ্টির মধ্য থেকে কিম্বা দলোগণের মধ্য থেকে রাষ্ট্রের কোনো ‘দলনেতা’ নির্বাচন করে না, জনসাধারণ কোনো ‘জননেতা’ও নির্বাচন করে না; সীমাবদ্ধ কিছু দায়ভার চাপিয়ে দায়িত্ব পালন করিয়ে নেবার জন্যে জনসাধারণ ‘জনপ্রতিনিধি’কে নির্বাচন করে। এবং মালিকসমষ্টি কখনো প্রতিনিধির কোনো সীমালঙ্ঘন সহ্য করে না।

দলতন্ত্রে, দলের কর্তা অর্থাৎ দলপতির সামনে দলোগণ যেমন অবনত থাকে, তেমনি, গণতন্ত্রে, জনপ্রতিনিধিরা তাদের অভিভাবকের অর্থাৎ জাতীয় সরকারের অর্থাৎ জনগণের অনুগত থাকতে বাধ্য। এজন্যেই ‘পারি না তবু ছাড়বো না’ নীতির ধারক আধিপত্যকামী স্বেচ্ছাচারী নরাধমদেরকে সর্বকালে দেখা যায় গণতন্ত্রের ঘোরবিরোধীরূপে। তারা কর্তা সাজতে চায়।

নির্লজ্জ-বেহায়া নন, এমন কোনো সভ্য পরিবারের ভদ্রসন্তান, দায়িত্ব পালনে ব্যর্থ হ’লে, সসম্মানে তাঁর প্রতি অর্পিত আসনটি স্বেচ্ছায় ছেড়ে দেবার জন্য তিনি ব্যতিব্যস্ত হবেন, এমন দৃশ্যই দেখতে চায় নির্বাচক গণসমষ্টি।

সম্মানিত জনপ্রতিনিধির উপর কোনো ব্যক্তিবিশেষের, কোনো দলের বা কোনো দলোগণের ক্ষমতা প্রদর্শনের কোনো সুযোগ বা বৈধ বিধান নেই।

লাগামহীন-মুনাফাখোর ব্যবসায়ী চক্র কিম্বা জাতীয় সরকারের বেতনজীবী কিছু অবাধ্য চাকরকে তোষামোদ করা, অবৈধ কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষে সহযোগিতা করা, জনসমষ্টির সরকারি বিচার বিভাগের স্বাধীনতার উপর প্রভাব খাটানোর চেষ্টা করা, -ইত্যাদি ইত্যাদি নোংরামোতে জড়িত প্রমাণিত হ’লে, প্রতিনিধিত্বের দায়িত্ব ছিনিয়ে নিয়ে জনপ্রতিনিধিকে জঞ্জালের স্তুপে ছুড়ে ফেলতে পারে কেবলমাত্র জনসাধারণ (সমষ্টির ক্ষমতাধারী)।

গণতন্ত্রে, জনপ্রতিনিধির বিরুদ্ধে যে-কেউ অভিযোগ পেশ করতে পারে, জনগণের কাছে, রাষ্ট্রের ভিতর-বাহির যে কোনো পরিবেশ থেকে বিনীত দাবি আসতে পারে, -কিন্তু ক্ষমতা প্রদর্শন? গণতন্ত্রে ক্ষমতা কেবল জনগণের।

বিচার-বিভাগের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়, দায়িত্ব পালনকালে তাদের কেউ পক্ষপাতদোষে দোষী প্রমাণিত হ’লে, গণতন্ত্রে ঐ বিশাল জঞ্জালকেও জঞ্জালের স্তুপে নিক্ষেপ করার ক্ষমতা কেবল এ-ভূখণ্ডের জনগণেরই।

ঝামেলাপূর্ণ কোনো দায়ভার মন্ত্রণালয়ের উপর চাপিয়ে কোনো প্রতিনিধিকে গণমালিকেরা জটিলতায় ফেলতে চায় না। ঝুঁকিপূর্ণ কোনো নোংরা-সরানোর দায়িত্বভার চাপিয়ে, রাষ্ট্রের জাতীয় সংসদের দায়ভারপ্রাপ্ত কোনো সদস্যকেই ভারাক্রান্ত করা হয় না। রাষ্ট্রের প্রধান দায়িত্বগুলো পালনের গুরুভার গণসমষ্টি যাকে দেয়, বড় ধরনের কোনো জঞ্জাল সরানোর দায়িত্ব-কর্তব্য তার-ই। যথারীতি, গণতন্ত্রে, রাষ্ট্রের প্রধান কিছু গুরুদায়িত্ব পালনের জন্য একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট বা ‘রাষ্ট্রপতি’ (‘গণপতি’ নয় কিম্বা ‘জননেতা’ নয়) হিসেবে নির্বাচিত করা হয়। এবং, নির্বাচক জনসাধারণ কাউকে সর্বোচ্চ দায়িত্বভারের পদটিতে নির্বাচনের আগে, তার সততা, বিচক্ষণতা, প্রতিজ্ঞার দৃঢ়তা, জ্ঞান এবং প্রজ্ঞা, জনগণের প্রতি এবং রাষ্ট্রের প্রতি তার কৃতজ্ঞতা এবং আনুগত্য, দলনিরপেক্ষতা, সর্বোপরি ঐ ব্যক্তির দেশপ্রেমের নমুনা তার অতীতের কর্মক্ষেত্র থেকে বিচার-বিশ্লেষণ ক’রে নিয়ে তবেই তাকে মনোনয়ন দেয়। সংগত কারণেই জনসাধারণ সজ্ঞানে কোনো দলীয়-গন্ধমাখা কাউকে রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য নির্বাচন করে না।

জল, জমি, জলবায়ু, বন, বাগান, চর, সৈকত, খনি, ঐতিহাসিক নিদর্শন, প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, সমুদ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, কলাকুশল, ক্রীড়া-সাংস্কৃতিক গোষ্ঠী, উদ্ভাবক, উৎপাদক, বেতনজীবী, স্বেচ্ছাসেবী, ভাতাজীবী, মজুরিজীবী, রাস্তা-ঘাট, যানবাহন, শিল্প-কারখানা, হোটেল-মোটেল-রেঁস্তোরা, হাট-বাজার, বিপণি-বিতান, আড়ত, গুদাম, হিমাগার, বুদ্ধিজীবী, যুক্তিজীবী, চুক্তিজীবী, মুনাফাজীবী, পরজীবী, ভিক্ষাজীবী, জল-স্থল-আকাশ সীমার মধ্যে ভিন্ন ভিন্ন শ্রেণীর ভিন্ন ভিন্ন জাতের দৃশ্যমান কিম্বা অদৃশ্যমান ছোট বড় জীব জড় যা’কিছু একটা স্বাধীন রাষ্ট্রের উপকরণ হিসেবে আছে, প্রত্যেক-ই ‘জনসমষ্টি’র জাতীয় ‘সম্পদ’ বা ‘শক্তি’ হিসেবে গণ্য।
জনগণের কাছে জাতীয় ‘শক্তি বা সম্পদ’-গুলোর পক্ষ থেকে বিনীত দাবি থাকতে পারে, -কিন্তু ক্ষমতা? গণতন্ত্রে, ক্ষমতা কেবল জনসাধারণের।

গণসমষ্টির সর্বমোট ‘সম্পদ বা শক্তি’র অংশবিশেষের, -যেমন, কোনো দল, কোনো প্রতিষ্ঠান, দলীয় জোট কিম্বা কোনো সম্প্রদায়, -সেটা খণ্ডাংশের কাছে যতই মূল্যবান হোক, -রাষ্ট্রের গণমালিকের উপর অভিভাবকত্ব কিম্বা ক্ষমতা খাটানোর বৈধতা নেই, বরং, বিপরীতটাই বিধিবৈধ।

সকল পেশা বা কর্মক্ষেত্র সমান মর্যাদার। প্রত্যেকটাই প্রত্যক্ষে বা পরোক্ষে অন্যটার উপর নির্ভরশীল। আমাদের সকল শক্তিকে বা সম্পদকে নিজেদের স্বার্থেই আমরা ভালোবাসি। রাষ্ট্রের কাছে দায়িত্বশীল পেশাজীবীরা মর্যাদায় কেউ কারো চেয়ে কম নয়। প্রত্যেক পেশাতেই কিছু নরাধম মানবসন্তান আছে এবং আগামীতেও থাকবে। ঐ কয়েকটা ঘৃণ্য নরাধমের অপকর্মের কারণে কোনো দায়িত্বশীল পেশাজীবীকে কিম্বা কোনো পেশাকে ঢালাওভাবে অশ্রদ্ধা করলে সমষ্টিকে অপদস্থ করা হয়।

সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে, কর্তৃত্বের ক্ষমতা খাটানোর দায়িত্ব কেবল রাষ্ট্রের সাধারণ জনগণের, যারা নিজেদের সার্বিক কল্যাণের স্বার্থেই নিজেদের রাষ্ট্রসীমার সকল সম্পত্তির তুচ্ছতম খণ্ডাংশেরও প্রতি সর্বক্ষণ খেয়াল রেখেই যথার্থ অভিভাবকের কর্তব্য পালন করে।

রঙ্গপুর : -০৯/১১/০৮
করণিক : আখতার হারাটিয়া।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×