##################
চোয়ালের ব্যথা
*****
আমার প্রয়োজনেই আমি এখানে জুজু সৃষ্টি করি। আর আমাকেই তুমি জুজুর ভয় দেখাতে এসেছো! --দারুণ হাস্যকর!!
আজ আমি অনেকবার অট্টহাসি হেসেছি, -চোয়ালে ব্যথা ধরেছে, দয়া করে আর হাসাইয়ো না।
তোমার বাবাকে ভয় দেখিয়ে আমি মজা পেতাম। বেঁচে থাকলেও আজ সে মৃতের মতো। জেনেছি, তুমি যথেষ্ট শিক্ষিত। তোমাকে ভয় পাওয়ালে লাভ নেই, বরং তাতে আমার ক্ষতির সম্ভাবনাই বেশি।
এটা নিশ্চিত যে, হাওয়ায় ভাসা-ভাসা কিছু শুনে তুমি আমার নাগালে এসেছো, --চিনতে যে পারোনি, এটাও স্বাভাবিক। তোমার কোনো পালকপিতা কিম্বা কোনো জ্ঞানদাতা যদি কেউ থেকে থাকে, আমাকে দেখিয়ে দিয়ো, --ওরাই ওদের প্রশ্রয়দাতাকে চিনিয়ে দেবে নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে।
তোমার ব্যস্ততা যেন হঠাৎ বেড়ে গেল, --বুঝেছি এখানে তোমার পোষাচ্ছে না, অথবা কোনো জরুরি কাজের কথা মনে পড়েছে। সময়ের অপচয় আমারো কাম্য নয়। তাহলে ঐ কথাই রইলো, আবার এসো।
করণিক : আখতার২৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



