somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণতন্ত্রের সাম্য

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#################
গণতন্ত্রের সাম্য
*****
কোনো রাষ্ট্রের সীমানার ভিতরের সরকারী সম্পদ এবং সরকারী প্রতিষ্ঠানগুলোর মালিকানার অংশীদারেরা ছাড়া অন্য কেউ সেই রাষ্ট্রে কোনো ভোটের অধিকারী হতে পারে না।
দৃশ্যমান কিম্বা অদৃশ্য কিছুর বিনিময়ে কোনো ব্যক্তিকে কিনে নিতে পারলেও ঐ ব্যক্তির কাছ থেকে রাষ্ট্রের মালিকানার ভগ্নাংশটুকু অন্য কেউ নিজের অধিকারে নিতে পারে না গণতন্ত্রে।
ব্যক্তি তার নিজের পছন্দকে কিম্বা তার ভোটটিকে সাময়িকভাবে বিক্রি করতে পারে। এমনকী, যোগ্যতর মনোনীতকে খুঁজে না-পেলে অথবা স্বেচ্ছায় যোগ্যকে ফেলে, অযোগ্য প্রার্থীকেও প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে ব্যক্তি নিজে তার সমর্থনের ছাপ দিতে পারে কিম্বা তার ভোটটি না-দিয়ে সরে থাকতেও পারে, কিন্তু কখনোই কেউ তার ভোটাধিকার অন্যের কাছে বিক্রি করতে পারে না।
ভোটাধিকার বা রাষ্ট্রের কাছ থেকে পাওয়া রাষ্ট্রের মালিকানার সমান ব্যক্তিক হিস্যাটুকু কেনা-বেচা করা যায় না জন্যেই, গণতন্ত্রে, কোনো একজন ব্যক্তি একের অধিক জনের ভোট কিম্বা অন্যের ভাগের ভোটটি দিতে পারে না।
সংক্ষেপে,--
অধম বিক্রেতার কাছ থেকে তার খণ্ডকালীন কিছু ভোট কেনাও যায়, স্বেচ্ছায় নিজের ভোট বা পছন্দগুলোকে যেকোনো মূল্যে বেচাও যায়, কেউ স্বেচ্ছায় আত্মঘাতীর মতো তার মূল্যবান ভোটগুলো নষ্ট করতে চাইলে করতেও পারে তার গণতান্ত্রিক অধিকারে, তবে ব্যক্তির চিরকালীন ভোটাধিকার কোনোভাবেই ক্রয়-বিক্রয় করা যায় না।
কোনো ব্যক্তিকে কিনে নিতে পারলেও, ব্যক্তির অংশের সম-অধিকারের রাষ্ট্র-মালিকানাটুকু ঐ ব্যক্তির ব্যক্তিক অধিকারেই থেকে যায়।
কোনো রাষ্ট্রের সরকারী সম্পদ এবং সরকারী স্থাপনাগুলোর মালিকানার ভাগীদারেরা ছাড়া অন্য কেউ বৈধভাবে সেই রাষ্ট্রে নিজের কোনো পছন্দের মতামত খাটাতে পার না।
নিজের আসল পরিচয়টি গোপন করতে না-পারলে কেউ প্রকাশ্যে জালিয়াতি করতে পারে না। অন্য কোনো মালিকের পছন্দের রায়টি অর্থাৎ অন্যের ভোটটি যে-কেউ দিতে গিয়ে ধরা পড়লে তার বরাদ্দে জোটে রাষ্ট্রের বিধানের পূর্বনির্ধারিত শাস্তি, যা’ পরিমাণে প্রত্যেকের জন্যেই সম-অপরাধে সমমাত্রার হয়ে থাকে গণতন্ত্রে।

করণিক : আখতার২৩৯
রঙ্গপুর : ২২/০১/২০১৩খ্রি:
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×