somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেকোনো তন্ত্রের নীতিতে শেষকথা ব’লে কিছু আছে

২৮ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#################
যেকোনো তন্ত্রের নীতিতে শেষকথা ব’লে কিছু আছে
===============================
রাজনৈতিক বক্তব্যের ওপর কোনো মন্তব্য চলে না। রাজতন্ত্রে, রাজ্যের সর্ব্বোচ্চ আসনটি রাজার। সব ভুল প্রজাদের। রাজার কোনো ভুল হতে পারে না। রাজার ভুল ধরতে চাওয়াটা রাজনীতিতে রাজদ্রোহিতা হিসেবে গণ্য। কোনো প্রজা আত্মঘাতী হওয়ার মধ্যে বীরত্ব প্রদর্শনের গৌরব অনুভব করলে, তার জন্যে রাজদ্রোহী হওয়াটা অশোভনীয় নয়। রাজার রাজনৈতিক বক্তব্যকে শ্রদ্ধাভরে মেনে না-চলার দুঃসাহস, এমনকী রাজপরিবারেরও কেউ দেখাতে পারে না। রাজনীতিতে রাজদ্রোহিতা সর্ব্বোচ্চ শস্তিযোগ্য আপরাধ। কেবল রাজ্যের রাজাই পারে স্বেচ্ছায় অথবা রাজার বিশ্বস্তজনদের সুপারিশে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে। রাজতন্ত্রে রাজাই এককভাবে রাজ্যের সকল ক্ষমতার মালিক এবং অভিভাবক। সর্বাধিকারী হিসেবে ক্ষমা করার ক্ষমতা আছে রাজার, রাজা ক্ষমা না-করলে অন্য কেউ কোনো অপরাধীকে ক্ষমা করতে পারে না।
গণতন্ত্রে কোনো রাজনীতি নেই, আছে রাষ্ট্রনীতি। গণতন্ত্রে রাজদ্রোহী নেই, আছে রাষ্ট্রদ্রোহী। গণতন্ত্রে কোনো রাষ্ট্রদ্রোহীকে কোনো ব্যক্তি বা দল কারো একক ক্ষমতাবলে ক্ষমা করে ছেড়ে দিতে পারে না।
গণতন্ত্রে, কোনো রাজা বা প্রজা নেই। যেখানে রাজা নেই, রাজত্ব নেই, রাজনীতি নেই, সেখানে কোনো বক্তব্যকেই রাজনৈতিক বক্তব্যের সম্মান দেওয়া যায় না। গণতন্ত্রের রাষ্ট্রনীতিতে কোনো ব্যক্তির স্বেচ্ছাচারী বক্তব্যকে গণনৈতিক বা রাষ্ট্রনৈতিক বক্তব্য হিসেবেও গণ্য করা হয় না।
রাজতন্ত্রে, নীতিহীন কোনো রাজার রাজত্ব টেকসই হয় না। রাজ্যের নীতি বা নিয়ম বিষয়ক চূড়ান্ত কথা বা শেষ কথাটি রাজার কথা। রাজ্যনীতি বা রাজনীতিতে রাজার কথার নড়াচড়ায় রাজাগিরির ভিত নড়বড়ে হয়। রাজাতন্ত্রের সফল রাজত্বে, চূড়ান্ত বা শেষকথাটি, একজন সফল রাজার রাজনীতি বিষয়ক কথা। পুরোনো রাজার কালশেষে নতুন রাজা আসন পেলে, মালিকানাসূত্রে নতুন রাজার কথাই সেখানে শেষ কথা।
‘রাজনীতিতে শেষকথা বলে কিছু নেই,’ এ ধরণের কোনো উদ্ভট বাক্য রাজার রাজত্বে কোনো সুস্থ প্রজার মুখে শোভনীয় নয়। মৃত রাজতন্ত্রে কিম্বা রাজার রাজত্বের বাইরে যে-কেউ বলতে চাইলে নিজেকে নিজে বলতে পারে- ‘রাজনীতিতে শেষকথা বলে কিছু নেই।’
যেখানে জনসাধারণ সমন্বিতভাবে রাষ্ট্রের মালিক এবং অভিভাবক, সেখানে কোনো উন্মাদ বক্তা যদি রাজা সেজে নিজের বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য বলতে চায়, তা’ সে বলতেই পারে গণতন্ত্রে তার ব্যক্তিক বাক-স্বাধীনতার অধিকারে, কিম্বা আহাম্মক শ্রোতারা নিজেদেরকে প্রজা ভেবে নিয়ে ঐ বক্তার সেই বক্তব্য শুনতে চাইলে, তা’ তারা শুনতেই পারে তাদের শ্রবণ-স্বাধীনতার আধিকারে, -তাতে গণতন্ত্রের বিশালত্বে কোনো আঁচড় পড়ে না।
গণতন্ত্রে গণমালিকের চাওয়াটাই চূড়ান্ত চাওয়া, জনসাধারণ যখন যেভাবে চায়, রাষ্ট্রের সকল নিয়ম-নীতি সেভাবেই চলতে বাধ্য। অমান্যকারী বা রাষ্ট্রদ্রোহীদের জন্য ক্ষমা পাওয়া রাজতন্ত্রের মতো সহজ নয়। বেশিরভাগ গণমালিক গণভোটের মাধ্যমে তাকে ক্ষমা না-করলে, গণতন্ত্রে, রাষ্ট্রদ্রোহী হিসেবে প্রমাণিত কোনো ব্যক্তি কোনো একজন বা কিছুসংখ্যক জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষমা পেতে পারে না। রাষ্ট্রের পক্ষ থেকে কারো মাধ্যমে কেউ পুরস্কার পেতে পারে, কিন্তু কখনোই কেউ কোনো মাধ্যমের মাধ্যমে ক্ষমা পেতে পারে না।
রাষ্ট্রদ্রোহিতার শাস্তি থেকে গণতন্ত্রে ক্ষমা পাওয়ার প্রক্রিয়াটি সহজ নয় জন্যে চরম কোনো শাস্তির বিধানও রাখা হয় না রাষ্ট্রদ্রোহীদের বরাদ্দে, বরং, রাষ্ট্রের অধিবাসী যেকোনো ব্যক্তি, রাষ্ট্রের বিরুদ্ধেও তার ব্যক্তিক অধিকার নিয়ে অভিযোগকারী হতে পারে, প্রত্যেকেই বিচার চাইতে পারে সম-অধিকারে।
গণতন্ত্রে, গণমালিক জনসাধারণ তাদের রাষ্ট্রের বিচার বিভাগটিকে সর্ব্বোচ্চ মর্যাদা দিয়ে, যাদের মাধ্যমে নিয়ম নীতি বিধান রচনা করিয়ে নেয়, সেই রচনাকারীরাও রাষ্ট্রীয় আদালত বা বিচার বিভাগের ওপর কোনো ধরণের ব্যক্তিক বা দলীয় প্রভাব খাটানোর ক্ষমতা পায় না বৈধভাবে। রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রের সর্ব-সমকালীন সমন্বিত জনসাধারণের, রাষ্ট্রের জনগণের।
জনগণের মালিকানার অধীনস্থ রাষ্ট্রের বিচার বিভাগটি, সমকালীন জনসাধারণের চাওয়ার প্রতিফলনে চলতে এবং জনগণের কাছে জবাবদিহিতায় আবদ্ধ থাকতে বাধ্য।
রাজার অধীনস্থ রাজ্যের বিচার বিভাগটি, রাজার স্বেচ্ছাচারে চলতে এবং রাজার করুণার ছায়ায় বন্দি থাকতে বাধ্য।
গণতন্ত্রের রাষ্ট্রনীতিতে, সমকালীন সমন্বিত জনসাধারণের কথাই যেমন শেষকথা, তেমনিভাবে রাজতন্ত্রের রাজনীতিতেও, সর্বাধিকারী রাজাটির কথাই শেষকথা।

গণকরণিক : আখতার২৩৯
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×