somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখনি আমরা তাদেরকেও ক্ষমা করে দিতে চাই ..

২২ শে জুন, ২০১৩ রাত ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

#####
যখনি আমরা তাদেরকেও ক্ষমা করে দিতে চাই ..
=============================
তুমি যে না-চেয়েও কিম্বা চেয়ে চেয়ে গণক্ষমাপ্রাপ্ত, এখানে অপরাধী তুমি তা’ নিজেই জানো, -তারপরও, ক্যানো হে, ওদেরকেও আমরা ক্ষমা করছি বুঝতে পারলেই, তুমি নোংরাভাবে উন্মাদের মতো ক্ষেপে ওঠো?
যে-কেউ যেকোনোভাবে মানুষে পরিণত হওয়ার ধকল সহ্য করতে পারলে, তার বিশাল সহ্যশীলতা গুণে সে সহজেই যে-কোনো ধরণের অপরাধীকে মুক্তমনে ক্ষমা করার যোগ্যতাও পেয়ে যায়। তবে কি আজও তুমি মানুষ হয়ে উঠতে পারোনি!..
আমরা ক্ষমা করেছি আর বার বার ছেড়ে দিয়েছি জন্যেই তো তুমি তোমার সাঙ্গপাঙ্গ সহ আজও টিকে আছো। তোমরা ভয়ে ভয়ে চোখ নামিয়ে ভদ্রভাবে চলাফেরা করবে, আর, আমরা অন্যদিকে তাকিয়ে তোমাদেরকে না-দেখার ভান করবো, কোনোভাবেই যেন তোমরা লজ্জা না-পাও; নিজেই নিজেকে নিয়ন্ত্রণে রেখে রেখে ভাবনায় আচরণে সাধারণের সাক্ষ্য প্রমাণে মানুষ রূপে গণ্য হবে তোমরা; আচরণের হিংস্রতাকে দমিয়ে নিজেরাও তোমরা প্রতিপক্ষকে ক্ষমা করতে পারবে, -এমনটাই ছিল সমাজের সভ্যদের কাম্য।
তাদের দোষের চেয়ে তোমাদের অপরাধ যদিও ভিন্ন ধরণের, গুণে মানে পরিমাণে তা’ সাধারণ বিবেচনায় কোনো অংশেই গুরুত্বে কম নয়।
ক্ষমা করতে গিয়ে পক্ষপাতিত্ব করলে পরে, -আমরা আগেও দেখেছি, -ক্ষমাপ্রাপ্ত তোমরাই আগামীতে ক্ষমাকারীর শত্রুপক্ষে চলে যবে। তোমাদের মধ্যে বোধনে-চেতনে-জ্ঞানে-অভিজ্ঞতায় যারা কিছুটা উন্নত, তারা কিন্তু ভালোভাবেই জানে যে, কোনো দলোগণের সাংঘাতিক দাবিগুলো মেনে নিতে ক্ষমাশীল জনসাধারণ কখনোই বাধ্য নয়। আর এখানে তুমি ওহে! কী সর্বনেশে চাওয়া তোমার! তুমি চাচ্ছো কেবল তোমাদেরকেই ক্ষমা করে যাবো আমরা! আর চাচ্ছো যে, ওরা যেন কখনোই ক্ষমা না-পায়!
তবে কি আমরা ভাববো যে, কোনো অপরাধীকে শাস্তি না-দিয়ে মুক্তি পেতে দিলে পরে, সে আর সহজে মানুষ হয়ে উঠতে পারে না!? না-কি আমাদেরকে তোমরা ভিন্ন কিছু ভাবাতে চাচ্ছো?--
না-কি আজও এখানে প্রায়শ্চিত্ত করতে হয়নি জন্যেই, -তোমরা নিজেদেরকে বন্য জন্তু কিম্বা গৃহপালিত জানোয়ারের মতো নিষ্পাপ ভেবে নিয়ে, তেমনিভাবেই টিকে থাকতে চাও?
অবশ্য, সকলেই জানে, আগুনে পুড়ে আত্মহত্যা করলেও কোনো পাখাগজানো পিপীলিকা কখনোই অপরাধী হিসেবে গণ্য হ’তে পারে না; মাটির মতোই সেটা নিষ্পাপ থেকে যায় চূড়ান্ত বিচারে।

গণকরণিক : আখতার২৩৯
রঙ্গপুর : ২১/০৬/২০১৩খ্রি:
****************************
তা’ হবে না, তা’ হবে না --
===================
কখন যে ক্ষেপে ওঠে জনগণ!
তখন তো লুটতরাজের সুযোগ পাবো না।
সুযোগ পেয়েছো জন্যে তোমরাই শুধু লুটেপুটে খাবে
আর আমরা কেবল চেয়ে চেয়ে দেখবো আর আঙ্গুল চুষবো!
কোনোভাবেই তা’ মেনে নেওয়া যায় না।
জনগণ যেন জাগতে না-পারে, --একটাই তো আমাদের যৌথ কামনা।
যেখানে তোমাদের চে’ আমরা, কোনো অংশে কম না,--
পুরো কলাটাই খাচ্ছো তোমরা, আমাদের জন্যে ছালটাও ছাড়ো না,
দয়া নেই মায়া নেই, নেই বিবেচনা,
সাধু সন্ন্যাসীরাও যা’ মেনে নিতে পারে না, আমরা নীরবে মেনে নেবো!!--
--এমন অসম্ভব আশা কোনো আহাম্মক ছাড়া কেউ যেন না-করে।
তন্দ্রাচ্ছন্ন জনগণ আবারও সুযোগ দেবে, না-কি দেবে না,
কখন যে ক্ষেপে ওঠে জনগণ! --গণপিটুনিদাতারা দল-গোত্র চেনে না!!
যতক্ষণ জাগেনি তারা, যেখানে যা’ পাই লুটেপুটে খাই,
পালাবদলেও থাকা চাই বঞ্চিতের জন্যে ন্যূনতম ন্যায্য বিবেচনা,
এখনকার মতো লুটপাটের সুযোগ তো কেউ আর পাবো না পরে,--
আমরা যখন লুটেপুটে খাচ্ছিলাম, জামাই আদরে খেতে দাওনি,
--তখন তো তোমরাই শান্তিতে থাকতে দাওনি, নিশ্চয়ই ভুলে যাওনি,
সমগোত্রীয় আমরা, কেউ কারো চে’ কম নই, কম ছিলামও না,--
কেউ খাবে, কেউ খাবে না!!
তা’ হবে না, তা’ হবে না ---

করণিক : আখতার ২৩৯
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×