প্রসঙ্গ : দাতাদের মর্যাদা
---------------------------------
ভিক্ষার পাত্র মেলে ধরলে সেখানে দাতারা দান করতেই পারে, এজন্যে কোনো দাতাকে দোষী ভেবে ক্ষেপে ওঠা সভ্যদের জন্যে শোভনীয় নয়।
আত্মমর্যাদাবোধ জেগে উঠলে পরে অপদস্থতার স্মৃতিচারণে যেকোনো ধরণের ভিখারি তার দাতার উপর ক্ষেপে উঠতেই পারে। ভিখারিদের ক্রোধান্ধ হওয়ার বৈধ অধিকারও আছে।
কিন্তু, -যারা সভ্যসাধারণ, দায়িত্বশীল, বিনিময়ের জীবিকায় চলে, -কর্মস্থলে শ্রম এবং মেধাকে খাটানোর মাধ্যমে উপার্জন করে, -সম্মানিত বিনিময়জীবীরা তো কোনো ভিখারির মতো করুণাজীবী নয়। এমনকী, নোংরা দেহকর্মী এবং জঘন্য চুরিকর্মীরাও আচরণে বিশাল ধনাঢ্য ভিখারির চেয়েও আত্মমর্যাদাবান।
নিশ্চয়ই ভিখারিরা জঘন্যতম নিকৃষ্ট মানবসন্তান, ক্রয়যোগ্য ক্রীতদাস সমতুল্য।
ভিখারিদের অনুকরণে কোনো দাতার প্রতি অন্ধভাবে ক্রোধে ক্ষেপে ওঠা কিম্বা ভিখারিদের পক্ষ নিয়ে দাতাদের মর্যাদায় আঘাত হানা কখনোই সভ্যসাধারণের উচিত নয়, বরং নিজেদের দানশীলতাকে জাগিয়ে দাতা হওয়ার চেষ্টা চালানোটাই সভ্যদের জন্যে মানানসই।
গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৬/১২/২০১৩খ্রি:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



