somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি সম্পর্কিত করণিকা

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতি সম্পর্কিত করণিকা
--------------------------------------
দুর্নীতি বলতে আপনি কোনগুলোকে বোঝাতে চাচ্ছেন- বলবেন কি?-- নিজস্ব বিশ্বাস অথবা যুক্তির জোরে আপনি যেগুলো বৈধ হিসেবে নিয়ে চালিয়ে যাচ্ছেন, সেগুলোকে দুর্নীতি বলবেন, না-কি, আপনার অপছন্দের ব্যক্তিরা বা এই আমি `অন্যায় নয়’ ভেবে নিয়ে যেগুলো চালাচ্ছি, সেগুলোকে দুর্নীতি বলতে চাচ্ছেন? কাদের নৈতিক ধর্মাচার বা কর্মাচারগুলোকে দুর্নীতি ব’লে ব’লে আপনি গলা শুকিয়ে ফেলছেন বা মঞ্চ কাঁপাচ্ছেন? দুর্নীতিমুক্ত পরিবেশ তো গণহারে প্রত্যেকের কাম্য। সকলের ন্যায়নীতিবোধ যে সমরৈখিক নয়- দৃষ্টিকোণ এবং দৃষ্টিভঙ্গি ভেদে জনে জনে ভিন্নতা, সেটা তো সর্বজনমান্য বাস্তবতা।
আমার বোধনের বৈধাবৈধগুলো প্রশ্নাতীতভাবে মেনে নিতে আপনি যখন আপত্তি তোলেন, তখনি তো শুরু হয় নৈতিক কোন্দল। আমার নীতিবোধের ধরনটা যখন আমি আপনার ওপর চাপানোর চেষ্টায় পীড়াপীড়ি করি, তখন কলহকামীদের মতোই নিঃসন্দেহে আমিও ঘৃণ্য বদমাশিতে লিপ্ত।
আত্মরক্ষার স্বার্থে কোনো ব্যক্তিকে এড়িয়ে চলাটা নিশ্চয়ই দুর্নীতির মধ্যে পড়ে না। আমাকে স্বেচ্ছাচারীরূপে দেখে যদি সভ্য ভদ্রজনেরা আমাকে এড়িয়ে যেতে চায়, তবে তারা যেতেই পারে তাদের নৈতিক অধিকারে।
নিজস্ব মতাদর্শ অন্যদের ওপর চাপানোর লক্ষ্যে কেহ অত্যাচার চালাচ্ছে- এমনটা মনে হ’লে, তাকে সহ তার দলবলকে চরম ঘৃণায় এড়িয়ে চলাটা অবশ্যই মানুষের কর্তব্য।
----------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
##### ০১/০৯/২০১৮খ্রি:

দুর্নীতি সম্পর্কিত করণিকা
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×