অবশেষে বাংলাদেশ অনেক দিন পর একটি সিরিজ জয় করতে পারল। এই মূহূর্তে বাংলাদেশের আত্মবিশ্বাস ফিরে পাবার জন্য একটি সিরিজ জয় অত্যন্ত প্রয়োজন ছিল। সর্বোপরি এই সিরিজের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বিশ্বের সমস্ত পরাশক্তিকে পরাজিত করল শুধুমাত্র ইংল্যান্ড ছাড়া। তবে গতকাল রাতে যখন বৃষ্টি হচ্ছিল তখল মনে করেছিলাম ডি/এল পদ্ধতির ফাঁদে পড়ে বুঝি বাংলাদেশ ম্যাচটা হারায়। সত্যি কথা বলতে কি আশরাফুলের ইদানিং বাজে ফরম তাকে অধিনায়কের পদ থেকে সরে দাড়াতে বাধ্য করেছে। এমন কি দলে তার তার জায়গা হবে কি না এমন একটা বিষয়ে দাড়িয়েছে। কিন্তু আমি মনে করি বাংলাদেশ দলের এখনও আশরাফুলের যথেষ্ট প্রয়োজন আছে। কারণ বাংলাদেশ যখন কোন বড় দলের সাথে জয়লাভ করে তখন আশরাফুলের অবদান থাকে। অতীতের দিকে তাকালে এর অনেক দৃষ্টান্ত আমাদের সামনে উজ্জ্বল হয়ে উঠবে। যেমন গতকালও আশরাফুল বিপদের সময় ৭৭ বলে ৬৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলে গেল। মূলত এর উপর ভিত্তি করেই পরবর্তীতে ধারাবাহিকভাবে সাকিব মুসফিক খেলেছে। বাংলাদেশ আশা করি এই সিরিজে ওয়েষ্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করবে। এর থেকে প্রেরণা লাভ করে তার ফল দেখাবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে। আসলে বাংলাদেশ মাঝে মাঝে তাক লাগিয়ে দেয় আবার মাঝে মাঝে আয়ারল্যান্ডের মত দলের কাছেও হেরে আমাদের মাথাকে হেট করে দেয়। তবুও হারি জিতি আমরা সবসময় বাংলাদেশের পাশে থাকব। এটাই আমি মনে করি আপনারা কি মনে করেন ?
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।