somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাহ, এইতো!! জব্বর খেল দেখাচ্ছেন সেই “বিখ্যাত” আই জি পি!!!

০৭ ই জুন, ২০২৪ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সত্যিই একজন আই জি পি হিসেবে তিনি “বে-নজীর” খেল দেখাচ্ছেন। সার্থক নাম তার। এতো এতো দুর্নীতি করে পুরো দেশ “মাতিয়ে” এইবার তিনি ওমরা হজ করতে গেছেন। এই দেখেন না আবার কি সুন্দর করে পোজ দিয়ে ফটো তুলেছেন। আসলে বাংলাদেশটা এখন এইরকম লোকেদের দখলেই চলে গেছে!! এনারও সব কিছুই “ঠিক” ই ছিল। শুধু একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। সেটা হল সরকারপক্ষের শীর্ষস্থানীয় কাউকে চটিয়েছেন। নইলে কি আর সরকার তার মতো আইজিপির বিরুদ্ধে “ব্যবস্থা” নেয়? বাংলাদেশের অলিখিত নিয়ম তিনি লঙ্ঘন করে ফেলেছেন। আপনি এদেশে যতো খুশি দুর্নীতি করতে পারেন, কোনও সমস্যা নেই!! শুধু সঙ্গে বড়সড় শক্ত একটি খুঁটির জোর রাখবেন আর ভুলেও একটি কাজ করতে যাবেন না!! তা হল এদেশ যারা চালাচ্ছে তাদের শীর্ষস্থানীয় কাউকে চটাবেন না। তাইলেই সব শেষ। তেনারা আপনার আগাপাশতলা ঝালাই তো করবেনই, সাথে মিডিয়াও হাঁ-রে-রে-রে করে তেড়ে আসবে। ব্যাস , আপনার খেলা শেষ!! তবে তারপরও রক্ষা আছে। যদি তাদের সাথে আপনি কোনও না কোনওভাবে কম্প্রোমাইজ করতে পারেন তাইলে হয়তো এ যাত্রায় আপনি বেঁচে যেতে পারেন। তারপর সুন্দর করে হজ করে আসবেন, ঐ সাইদি হুজুরের মতো মধুর সুরে ধর্মের কথা বলবেন, কোরআনের পাখি হয়ে সুন্দর সুন্দর নসিহত দিবেন আর দাঁড়ি রেখে সুন্দর নূরানি একটা চেহারা বানাবেন। ব্যাস, দেখবেন মানুষও দুদিন বাদে আপনার সব অপকর্ম ভুলে আপনাকে রীতিমতো বুকে টেনে নেবে!! ঐ “বিখ্যাত” আইজিপি বোকা লোক নন। এদেশের মানুষের পালস তিনি ঠিকই জানেন। আর তাই তো মোক্ষম সময়ই তিনি ওমরা করতে ছুটে গেছেন মক্কায়, সব পাপ ধুয়ে মুছে পাকসাফ-পবিত্র হতে!! এখন এরপরে তিনি কোন খেল দেখান সেইটাই হল কথা!!
আমাদের বাংলাদেশেটার লাগাম নাটাই এইসব বড় বড় বুলি শোনানো দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত জেহাদ ঘোষণা করা বড় বড় দুর্নীতিবাজ স্কাউনড্রেলদের হাতেই। দেশের দণ্ডমুণ্ডের কর্তারা এসব জানে কি না জানতে চেয়ে আর লজ্জা দিবেন না। সবই তারা জানেন এবং বোঝেন। মূল ব্যাপার হচ্ছে কার স্বার্থ কে দেখে!! দেশে এতো বড় বড় ব্লাণ্ডার হয়ে গেলো, এতো লুটপাট হচ্ছে, এতো টাকা পাচার হচ্ছে সেগুলোর কোনও বিহিত বা সুবিচার তেনারা করবেন না। কখনোই নয়। নাটাই তেনাদের হাতে!!
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০২৪ রাত ৯:৪০
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

বাতাস ভাড়ি হবে লাশের গন্ধে

লিখেছেন ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১


ছবিঃ গুগল

আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×