বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! (রিপোস্ট)
০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দয়া করে বাংলাদেশ ক্রিকেট দলকে বাঘ বলা বন্ধ করুন!! এরা ছাগলের দল ছিল, ছাগলের দল আছে আর ছাগলের দলই থাকবে!! এরা যেমন ধারার খেলা খেলে বেড়াচ্ছে তাতে করে আর যাই হোক, বাঘের ইমেজ মোটেও এদের সাথে যায়না!! বাঘ বলতে হয় তো ঐ আফগান ক্রিকেট দলকে বলুন। সেটা মানাবে। এতো কম সুযোগ সুবিধা পেয়েও নিজের দেশ থেকে দূরে শত শত মাইল দূরে থেকে পরের মাঠে প্র্যাকটিস করে কিকরে বিশ্বের তাবড় তাবড় দলকে ঘোল খাইয়ে বুক চিতিয়ে লড়ে মাথা উঁচু করে জিতে দেশকে একটু আনন্দ দিতে হয়, খুশি রাখতে হয়, সেটা রীতিমতো অনুকরণীয়। আজ বড় বড় ক্রিকেট খেলুড়ে শক্তিগুলোও তাদের কুর্নিশ করছে। আর এদিকে বিশ্বের অন্যতম “ধনী” ক্রিকেট বোর্ড এতো সুযোগ সুবিধা নিয়ে এতো এতো টাকা ঢেলে, ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে, জিতলেই দামী ফ্ল্যাট-বাড়ি-গাড়ি উপহার দিয়ে বাঘের ইমেজ নিয়ে খেলতে নেমে ছাগলের মতো খেলে বেড়াচ্ছে বছরের পর বছর!! কোনোমতে কিছু কিছু ম্যাচ জিতা জিতলেও শেষমেশ ছাগলদের মতোই হেরে “আস্তে আস্তে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ” ধরে!! এতো এতো টাকা নিয়ে এতো এতো সুযোগ সুবিধা নিয়েও শেষ পর্যন্ত এদের এইরকম ছাগলমার্কা পারফর্মেন্স!! এটা আর যাই হোক কোনও অবস্থাতেই বাঘের মতো কাজকারবার নয়!! ছাগল দিয়ে ভরা এই দলকে ছাগলের দল বলা শিখুন!!
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি...
...বাকিটুকু পড়ুন
২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে...
...বাকিটুকু পড়ুন
আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই...
...বাকিটুকু পড়ুন
আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।...
...বাকিটুকু পড়ুন