নিজেকে আমি গড়িয়ে নেব আমার গড়া ছাচে,
যেমন আছি, হাসছি দেখ, কত্ত রকম ঢং এ।
কান্না!! সে-ত দুষস্বপ্ন, রাতে যেমন আসে।
ভাগ্য কে দোষ দিতে চায়, আনো আমার কাছে
করব বিচার, দেখিয়ে দেব,
ভাগ্য!! সেত নিজের হাতে।
ভাবছ আবার, একরত্তি মেয়েটা, কি যে সব বলে।
জানো নাতো! কত্ত স্বপ্ন কবিতা যে আমায় ঘিরে ওড়ে
বিকেল বেলা উড়ই ঘুড়ি, রাতের বেলা তারা,
সকাল বেলা ঘুমভাঙা চোখ, নই যে দিশেহারা।
হারই আমি নীল আকাশে, হারাই বন্ধুত্তে
বাতাসেই উড়াই স্বপন, লাল-বেগুনী রঙে।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


