somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুশন
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

পাতি নেতাদের দখলে ঢাকার ফুটপাত

২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একজন চৈনিক দার্শনিক বলেছিলেন-“যিনি নিজেকে জেনেছে সে প্রকৃত জ্ঞানী। আর যে অন্যকে জেনেছে সেজন চতুর”। মরমি বাউল সাধক লালন গেয়েছিলেন -“ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা।”

আমার বন্ধু মামুন ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল সে প্লেন চালাবে- কিন্তু হায় সে আজ সিএনজি চালায়। রাস্তায় কোথাও দেখা হলে- আমায় গন্তব্যে নামিয়ে দেয়। পয়সা নেয় না। আমরা দুজন মিলে দুপুরে একসাথে খাই। মামুন আমাকে বিল দিতে দেয় না। মামুন অনার্স পাশ করেছে। মামুন বিয়ে করেছে। তার এক ছেলে, এক মেয়ে। অভাবের সংসার। তার স্ত্রী লুতফা। মিষ্টি মেয়ে। আমি দুবার মামুনের বাসায় গিয়েছিলাম। লুতফা ভাবী বেশ আন্তরিকতা দেখিয়েছেন। সহজ সরল মেয়ে। ভাবীকে দেখলেই বুঝা যায়- পৃথিবীর কোনো পাপ তাকে স্পর্শ করেনি।

একজন ভালো মানুষ জানে, সে ভালো। এবং একজন খারাপ, জানে সে খারাপ। মানুষ আপনার সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলবে। কারও কাছে আপনি ভীষণ ভাব মারেন, কারো কাছে আপনি ভীষণ কিপটে, কারও কাছে আপনি ভীষণ বেয়াদব, কারও কাছে যত নষ্টের গোড়া, কারো কাছে ভীষণ খারাপ...কারো কাছে এক আকাশ আনন্দ। মানব জীবন এই রকমই। কেউ কেউ লেখাপড়া করেও সিএনজি চালায়। এবং কেউ কেউ লেখাপড়া না করেও আওয়ামীলীগ করে। অথচ আওয়ামীলীগ তাকে কিছুই দেয় নি। তার বসার ঘরে শেখ মুজিবের বড় ছবি থাকে। ছবিতে শেখ মুজিব লুঙ্গি আর সেন্ডো গেঞ্জি পড়ে বসে আছেন। হাতে পাইপ। পাইপের মধ্যে যে তামাক সেটার নাম এরিন মোর। বঙ্গবন্ধুর খুব পছন্দের।

পৃথিবীতে যে সবচেয়ে বেশি আপনাকে বোঝে, সে হল আপনি নিজেই। আপনিই জানেন, আপনি কাকে প্রকৃত ভাবে ঘৃণা করেন এবং পছন্দ কররেন। আপনি হয়তো নিজেকে ভীষণ ভালো একটা মানুষ মনে করেন। এবং এ ব্যাপারে আপনি ১০০% নিশ্চিত। আমার বন্ধু মামুনের সাথে আমার কোনো কিছুতেই মিলে না। সে বলে- জননেত্রী শেখ হাসিনার দেশ প্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই। কাজেই তিনি যা করবেন দেশ এবং দেশের মানুষের ভালোর জন্যই করবেন। একমাত্র হাসিনার হাতেই দেশকে নিরাপদে রাখা সম্ভব কারণ, আ’লীগ উন্নয়নে বিশ্বাস করে। বন্ধুর কথা শুনে আমি অবাক। উন্নয়নটা কই আমি খুঁজে পাই না। আজও মানুষ রাস্তায় ঘুমায়। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। দেশে বেকারের অভাব নেই।

আমি বললাম, আওয়ামীলীগ তো দেশের মেরুদন্ড টাই নড়বড়ে করে দিচ্ছে রে। তাদের কাজ একটাই সারাক্ষণ 'শেখ মুজিব, শেখ মুজিব' করা। দিনের মধ্যে এত এতবার শেখ মুজিব করলে দেশের জন্য কাজ করবে কখন? বন্ধু খাওয়া শেষ না করে উঠে গেলো। আমি বললাম, আওয়ামীলীগে কি দূর্নীতিবাজ নেই? দুষ্টলোক নেই? তাঁরা কি মিথ্যা বলে না? এবং শেখ হাসিনা ইচ্ছা করে তার দলে দুষ্টলোক রেখেছেন। অযোগ্য লোকদের রেখেছেন। তাঁরা দেশটার বারোটা বাজাচ্ছেন। সেসব কি তুই চোখে দেখিস না? আর কতকাল চোখ বন্ধ রাখবি? কান বন্ধ রাখবি? অনার্স পাশ করেও একটা চাকরী জোটাতে পারিস নাই।

কত অগা, জগা মগা, জগা গ্রাম থেকে এসে আওয়ামীলীগের রাজনীতি করে গাড়ি-বাড়ি করে ফেলল। তাদের কাজ একটাই। তাঁরা মন দিয়ে আওয়ামীলীগ করে। সংগঠন করে। সভাপতি হয়। ফুটপাত দখল করে। ফুটপাত ভাড়া দেয়। সামান্য ফুটপাতে দোকান নিতে গেলেও ৫০ হাজার টাকা সম্মানী দিতে হয়। সাথে প্রতিমাসে ভাড়া তো আছেই। স্থানীয় আওয়ামীলীগ এর বিভিন্ন সংগঠনের নেতাদের পকেট এখন বেশ ভারী। এই সব পাতি নেতাদের দেখলেই চেনা যায়। এরা লেখাপড়াও জানে না। যে শার্ট বা প্যান্ট তাঁরা পরা থাকে সেটাও হয়তো ফুটপাতের হকারদের কাছ থেকে জোর করে নেওয়া। পাতি নেতাদের মধ্যে কেউ কেউ শিক্ষিত সাজতে গিয়ে চশমা পড়ে। নির্বোধ পাতি নেতা গুলো বুঝে না- কাক যতই ময়ূর সাজুক, দেখলেই চেনা যায়। ফুটপাত ব্যবসা কাঁচা টাকার ব্যবসা।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×