
মানুষ জীবন পায় শুধু একবারই বাঁচার জন্য। কাজেই তাকে এমনভাবে কাজ করে যেতে হবে, যাতে জীবনের শেষ প্রান্তে এসে মনে না হয় যে, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় আমি নষ্ট করেছি আলস্য করে। এটা তার মনে হতে হবে যে, আমি জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়েছি মানুষের মহত্তম কল্যাণের জন্য।
একজন মানুষ লিখবে এটা তার স্বাধীনতা।
একজন পাঠক পড়বে। কতটুকু গ্রহণ করবে আর কতটুকু বর্জন করবে সেটা পাঠকের স্বাধীনতা। কিন্তু একজন মানুষকে তার নিজ দেশ থেকে জোর করে বের করে দেয়া আর ফিরতে না দেয়া এটা অবশ্যই শুধু অন্যায় না, বড় ধরণের অন্যায়। দেশের মেয়ে দেশে ফিরে আসুক এটাই আমি চাই। মনে প্রানে চাই।
যারা তসলিমা নাসরিনকে দেশে ফেরার বিপক্ষে কথা বলে তাদেরকে ঠেকানোর দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারন ঘুড়ির নাটাই তার হাতে। আসল সিদ্ধান্ত নেবার মালিক তিনি। বাংলাদেশের বকধার্মিকদের বিচারবুদ্ধি নীচু মানের, মোল্লারা ও জামাতীরা আরেকটু নীচু মানের, কাজেই তসলিমা নাসরিনের নাগরিক অধিকার রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ খুব প্রয়োজন। উনি একবার আঙ্গুল তুললে হেফাজতসহ সক্কলে চুপ হয়ে যাব।
এই দেশে চোর, ডাকাত, ধর্ষক, দুর্নিতিবাজ, বদমাশ থাকতে পারবে কিন্তু একজন লেখিকা থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? এই দেশ শুধু কি মোল্লাদের? এরকম সাহসী নারী বাংলার ঘরে ঘরে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যেত। আমি মনে প্রানে চাই তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক। এটাই আমার দাবী।
হুমায়ূন আহমেদ ছাড়া আর কোনো কবি সাহিত্যিককে তাকে দেশে ফিরিয়ে আনার কথা বলতে শুনি নি। লিখতে দেখি নি। হুকুম এবং দাবী একটাই তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনতে হবে। কেন প্রধানমন্ত্রীর কাছে লেখক সমাজ স্মারকলিপি দিচ্ছে না? বাংলাদেশের কবি সাহিত্যিকেরা কি চান না তিনি দেশে ফিরে আসুক? কত বছর হয়ে গেলো! দেশের মেয়ে কেন দেশে ফিরে আসবে না? তসলিমার সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে। তাকে বড্ড অসহায় করে দেওয়া হয়েছে। এটা ঠিক না। এটা অন্যায়। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অথচ এই অন্যায়ের প্রতিবাদ করতে কোনো কবি সাহিত্যিককে দেখছি না। এটা দুঃখজনক।
তসলিমা দেশে থাকলে নারী জাগরণ ঘটতো। তাঁর লেখায় উঠে আসতো নারীদের পেছনে ঠেলে দেয়ার বিষয়গুলো। তিনি দূরে থাকায় আমাদের ক্ষতি কম হয়নি। তাই দাবি করি এখনি ফিরিয়ে আনা হোক। শুভ জন্মদিন বোন। আপনি ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন। এ দেশের মানুষ ভালো না। এদেশের কবি সাহিত্যিকেরা ভালো না। এরা স্বচ্ছ নয়। এরা ধান্দাবাজ। অবশ্য বর্তমানে আমাদের দেশে সত্যিকার কবি সাহিত্যিক খুব কম। যা আছে তারা তথাকথিত কবি সাহিত্যিক। দেশে ভরে গেছে দুষ্টলোকে। দরকার নেই আপনার এই দুষ্টলোকে ভরা দেশে আসা। আপনাকে ভালোবাসি বোন।
শুভ জন্মদিন বোন। ভালো থাকুন। সুস্থ থাকুন।
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২১ রাত ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


