আপনাকে যদি একটা পিস্তল আর একটা মাত্র গুলি দেয়া হয়, তবে আপনি কাকে গুলি করবেন?
২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। একদিন এক কাঁকড়া সাগরের তীর ধরে হেঁটে যাচ্ছিল। সাগরের ঢেউ এসে বারবার তার পায়ের ছাপ মুছে দিয়ে যাচ্ছিলো। সেটা দেখে কাঁকড়া বলল- তুমি আমার বন্ধু হয়েও কেনো বারবার আমার এত সুন্দর পায়ের ছাপগুলো মুছে দিচ্ছো?
ঢেউ উত্তর দিল- এক জেলে তোমাকে ধরার জন্য তোমার পায়ের ছাপ অনুসরন করছে। তাই আমি তা মুছে দিচ্ছি। যাতে তুমি ভাল থাকো, সুরক্ষিত থাকো।
সত্যিকার বন্ধু উপকার করে কিন্তু , বিনিময়ে চায় না কোন প্রতিদান। আসলে বন্ধুরুপী সেই হীরা গুলো চিনতে আমাদের অনেক দেরি হয়ে যায়। অথচ তারা নিরবে আমাদের অনেক উপকারই করে যায়। ২। মরা ইঁদুর পড়ে আছে এক পবিত্র স্থানে। দুর্গন্ধ ছড়াচ্ছে খুব। কয়েকজন মুরব্বি বললেন, - ইঁদুরের ভাগ্য দেখছো! আহা, মরণ যদি হয় তো হোক এমন পবিত্র মরণ। কিন্তু পবিত্র মরণের পচা গন্ধ আর দশটা পচা গন্ধের মতই হয়। এই গন্ধে সবাই অতিষ্ট। সিদ্ধান্ত নেওয়া হলো, ঐ পচা ইঁদুরের জায়গাটা বেড়া দিয়ে আলাদা করা হবে। কাজ হলো না। সিদ্ধান্ত নেওয়া হলো, বালতি বালতি পানি ঢালা হবে। কাজ হলো না। এত কাহিনী দেখে একজন শিশু অবাক। সে সমাজের তৈরী করা এত পবিত্র অপবিত্র কিছু বুঝে না। সহজ করে বলল- ঐ ইঁদুরটারে বাইরে ফালাইয়া দিলেই তো হয়।
ছোটখানো অসঙ্গতি গুলো কিন্তু আমরা নিজেরাই সমাধান করে ফেলতে পারি। সমস্যা প্যাচানোর জিনিস না, ফেলে রাখার জিনিস না। সমস্যা সমাধান করতে হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে...
...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো...
...বাকিটুকু পড়ুনপাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়...
...বাকিটুকু পড়ুন