somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুশন
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

মানবিক হউন, ধার্মিক নয়

২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অতিধার্মিকরা এই গ্রহের জন্য বোঝা। মাদ্রাসা থেকে যে ছেলেমেয়ে গুলো বের হয়েছে এবং হবে এরা জাতির জন্য তেমন কোন সম্পদ সৃষ্টি বা উন্নয়ন করতে পারবে না। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেওয়া দরকার। এই ছেলেমেয়ে গুলো চাকুরীর ইন্টারভিউ দিতে এসে বুঝবে এরা বাকি বিশ্ব থেকে কত পিছিয়ে আছে। এরা হয়তো এদের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাইবে। সরকারের উচিত মাদরাসা শিক্ষা ব্যবস্থা অফ করে দেওয়া।

যুদ্ধের পর বিধ্বস্ত ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠানের ছবি নিয়ে আরবের শেখদের থেকে প্রচুর হার্ড কারেন্সি নিয়ে এসেছে জামাতিরা। এরপর এসব দিয়ে নিজেদের ব্যবসা দাঁড় করিয়েছে এবং মাদ্রাসা মক্তব বানিয়েছে। সরকারের অবহেলা ও অদূরদর্শীতার কারনে জনসংখ্যার বিশাল একটা অংশ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়েছে। ধনী লোকদের পোলাপান মাদরাসায় পড়ে না। হত দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা মাদরাসায় পড়তে বাধ্য হয়। একটা প্রাইমারী স্কুল থেকেও মাদরাসায় পড়ালেখার খরচ কম।

সাইফুল বাতেন টিটুর বিষপোড়া। অসাধারন একটি গবেষণাধর্মী বই। লেখককে প্রচুর কষ্ট করতে হয়েছে এই বইটি লেখার জন্য। অথচ খুব সহজে সেটাকে নিষিদ্ধ করে দেওয়া গেছে। ধর্মীয় বই পড়া মানে সময়ের অপচয় করা। এই আধুনিক যুগে সমস্ত ধর্মীয় গ্রন্থ অচল। ইংরেজরা অনেক কিছুই বদলিয়ে দিয়েছে কিন্তু এই উপমহাদেশের মানুষের স্বভাব বদলাবার নয়। এখনো সুযোগ পেলে হিন্দুরা অসুরের রূপ ধারণ করে। মুসলিম ধর্ম বদলানো যায় না। বদলালে ধর্মের মান থাকবে না। ধর্ম অল্প বুদ্ধিমান মানুষকে নিয়ন্ত্রনে রাখার সবচেয়ে বড় হাতিয়ার। এটা আদিম সমাজে মানুষ ব্যবহার করেছে এখনো করছে।

বেশির ভাগ দরিদ্র বাবা মা মনে করেন- স্কুল কলেজের শিক্ষা ইহকালের জন্য। আর মাদ্রাসার শিক্ষা ইহকাল পরকাল দুই জাহানের জন্য। হুম, মাদ্রাসা শিক্ষা ইহকাল পরকালের জন্যই। ইহকালে মিলাদ, মাহফিল ও মসজিদ পাহারা দিয়ে কাটাবে। বেশিরভাগ বাবা মা সন্তানের কাঁদে ভর দিয়ে জান্নাতে যেতে চায় তাই তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। নির্বোধ বাপ মায়ের কথা বাদ দিলাম- সরকারের ভুল পদক্ষেপের জন্য লাখ লাখ ছেলেমেয়ে মাদ্রাসায় চলে যায়।

জাতিকে ফ্রি আধুনিক শিক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার তার দায়িত্ব পালন করতে না পারার কারণে চালাক চতুর হুজুর, জামাত এই দায়িত্ব নিজেদের কাঁদে নিয়েছে। তারা তাদের মতো করে শিক্ষিত করেছে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে ঐসব ছেলেমেয়েদের বৃহৎ একটা অংশ জাতির জন্য বোঝা হয়ে যাবে। মাদ্রাসায় ছোট বাচ্চাদের বোডিংয়ে দিয়ে অভিবাবকরা নিশ্চিন্তে থাকার কারনে সেখানে শিশু ধর্ষণ/ বলৎকারের সংখ্যা বেশ বেড়ে যাচ্ছে।

ধর্ম মানবতায় শুধু বিভেদ সৃষ্টি করেই না, ধ্বংস করে। নজরুলকে নিয়ে এক সময় হিন্দু-মুসলিম উভয়েরই প্রবল বিষোধগার ছিল। এখন আবার অনেকেই ইসলামের কবি, মোসলমানের কবি বলে চিল্লাচিল্লি করে। সাম্প্রদায়িক মানসিকতা আর দূর হলো না। আধুনিক হন। মনের সমস্ত কুসংস্কার দূর করুন। অহেতুক ভয়কে না বলুন। বিশ্বাস করার আগে ভাবুন। মানবিক হোন। ধার্মিক নয়।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ রাত ২:০১
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×