somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুশন
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

এইসব দিনরাত্রী

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মনে হয় এর চেয়ে অন্ধকারে ডুবে যাওয়া ভালো।
এইখানে পৃথিবীর এই ক্লান্ত এ অশান্ত কিনারা দেশে
এখানে আশ্চর্য সব মানুষ রয়েছে।

----জীবনানন্দ দাশ

এক আধদিন বিকেলে আকাশ খুব বেশি ঝলমল করে। ঢাকা শহর যতই নোংরা হোক, কিছু সৌন্দর্য অবশ্যই আছে। যার দেখার চোখ আছে শুধু সেই-ই দেখতে পায়। এরকম বিকেলে যাদের কোথাও যাওয়ার নেই, তাদের ভীষন কষ্ট! অবশ্য মানুষের জীবনে নানা ঋতুর পালাবদল মেনে নিতে হয়। এই শহরে এত মানুষ, এত বেশি মানুষ যে, পথে নামলেই দূর্ভোগ অপেক্ষা করে থাকে। মানুষ যে সমাজে বাস করে, সেই সমাজের নিরন্তর সমালোচনাও করে যায় মনে মনে।

মানুষ নিয়ে আমার কৌতুহলের শেষ নেই! ব্যবসায়ীরা যেমন লাভ-লোকসানের হিসাব করে। তেমনি আমি মানুষের দুঃখ কষ্ট আর উত্থান পতন খুব খেয়াল করি। অতি অসহনীয় অবস্থার মধ্যেও মানুষ যুদ্ধ করে খানিকটা উপরে উঠতে চায়, এরকম মানুষকে শ্রদ্ধা করি। তবে, আমেরিকা জাপানের মধ্যে নতুন কোনো চুক্তি হলো কিনা সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই।

চল্লিশ পঞ্চাশ বছর পার করে মানুষ পেছনের দিকে তাকায়। ভাবে, এত নদী, এত পথ, এত খানাখন্দ, ঝড় তুফান, কুটিলতা আর জটিলতা পার করে এলাম- তবু তলিয়ে যাই নি। মনের গভীরে ভেসে ওঠে কয়েকটি মূখ! পরিচিত অপরিচিত একজনকে দেখলেই ভাবি, এই লোকটা কি কুম্ভ রাশি? খুব সাহস করে তাকে জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না জনাব, আপনি কি কুম্ভ রাশির জাতক? আসলে মানুষের মুখ দেখে আমার এস্ট্রোলজি স্টাডি করার অভ্যাস আছে। এতে আমার কোনো স্বার্থ নেই। তাই বিবেকের কাছে লজ্জা পেতে হয় না।

গীবত করার চেয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান অথবা মানুষের নিয়তি নিয়ে চর্চা করা ভালো। সেদিন এক অল্প চেনা মেয়ের সাথে দেখা। আমি বললাম, কিছু মনে করবেন না ম্যাডাম, আপনার কি ইদানিং অকারনে মন খারাপ হয়? বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগে? ম্যাডাম আপনার মুখ দেখেই বুঝতে পারছি, আপনার ওপরে শনির প্রভাব চলছে। ক'টা দিন খুব সাবধানে থাকবেন। দেশি ফল বেশি করে খাবেন। খুব বেশি জ্যোতিষ চর্চা করছি। নিজের মনেই গোপনে একটু হেসে নিই। হে হে....

সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে ধানমন্ডি রাপা প্লাজার সামনে। কি সুন্দর করেই শাড়িটা পড়েছে! মুখটা ভীষন মায়াময়। প্রচন্ড রোদ। চারিদিকে গাড়িঘোড়ার বিকট শব্দ। আমার ইচ্ছা করলো, একটা ছাতা নিয়ে মেয়েটার পাশে দাঁড়াই, চিৎকার করে বলি, সবাই সরে দাড়ান। গাড়ির বিকট হর্ন বন্ধ করুন। আমি মেয়েটার পাশে দাড়াবো। কোথাও বসে ঠান্ডা লেবুর সরবত খেতে খেতে দু'টা সুখ দুঃখের কথা বলতে চাই। অথবা কোনো নদীর পাড়ে গিয়ে চুপ করে মুখোমুখি বসে থাকা যেতে পারে। উবার এলো, মেয়েটি চলে গেল। তবে যাওয়ার আগে আমাকে মিষ্টি হাসি উপহার দিয়ে গেল। কিছু কিছু মানুষের হাসি এত সুন্দর!

সেদিন আমার এক ধার্মিক বন্ধু বলল, দোস্ত সব সময় নামাজ পড়া হয় না। কিন্তু যখন কোনো সমস্যা সামনে এসে দাঁড়ায় তখন খুব নামাজ পড়ি। এই বন্ধুই একসময় বলেছিল, ধর্মকে একেবারে নির্মুল করতে না পারলে এই পৃথিবীর মানুষের মুক্তি নেই। এই সমাজে স্বার্থপর আর মতলববাজ লোকদের অভাব নেই। এরা নিজের প্রয়োজনে ধর্মকে ব্যবহার করে। এই সমাজে কত রকম নোংরা ঈর্ষা যে হয়! ঈর্ষা করলে কোনো লাভ নেই, প্রমোশন হবে না। তবু পেছনে লাগবে, আড়ালে নিন্দা করবে। যুগ যুগ ধরে তো এরকমই চলছে। স্বচ্ছ, পবিত্র, আধুনিক মুক্তমনা মানুষ নেই। সবাই মিথ্যা ভাব ধরে থাকে।

শেখ মুজিবকে যেদিন সপরিবারে হত্যা করা হলো, সেদিন আমার নানা বলেছিলেন- এই দেশের লোকদের বিশ্বাস করা ঠিক হবে না। এরা সব দুষ্টলোক, এরা ভন্ড। কেউ কেউ একবার ছদ্মবেশ ধরলে, তার থেকে আর বের হতে পারে না। মুখোশটাই আসল মুখ হয়ে যায়।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:২৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×