
গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে দিবসটি পালন করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তব্যে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরে বলেন, মার্কিন স্থপতি লুই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবন যেমন বাংলাদেশের গর্ব, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রের আধুনিক স্থাপত্যে অনন্য অবদান রেখে দুই দেশের সম্পর্ককে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে অন্যায্য এক বিমান হামলায় প্রাণ হারানো আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশগ্রহণ করতে গত ৩ জুলাই ইরান যায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি দেশটির রাজধানী তেহরানে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করে আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।
বিষয়টাকে কী বলা যায়? মুনাফেকি নাকি Diplomatic situationship?
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

