somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড. মুহাম্মদ ইউনূস নাকি ওয়াকার-উজ-জামান ! রাষ্ট্রের প্রধান কে ?

১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে তার একটি ধারণা দিয়েছেন। ড. ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষে অথবা ২০২৬ সালের শুরুতে নির্বাচন হতে পারে। অর্থাৎ আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকটি নির্বাচন প্রত্যক্ষ করতে যাচ্ছে। এতে দেশের ব্যবসায়ী, বিনিয়োগকারীরা তাদের ব্যবসা বাণিজ্য ও দেশে বিনিয়োগ করতে নিরাপদ অনুভব করবে। রাজনৈতিক অস্থিতিশীলতা কোনভাবেই ব্যবসা বাণিজ্যের পক্ষে সহায়ক নয়।

বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা নির্বাচন নিয়ে আগাম ধারণা দিলেও প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বারবার জানানো হয় প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ হবে নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত। উপদেষ্টা দের বক্তব্য একান্তই তাদের নিজস্ব। অনেক উপদেষ্টারা নিজেদের মধ্যে নির্বাচন কবে হবে সে ব্যাপার ধারণা দিতে গিয়ে দ্বন্ধে জড়িয়ে পড়েন। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বারবার চাপ দেয়া হচ্ছিল কবে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে তার ধারণা দেয়ার জন্য। এই নিয়ে বিরোধী দল বিশেষত বিএনপির সাথে তরুণ উপদেষ্টারা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ার ঘটনা নিউজে এসেছে। অবশেষে ড. ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দেয়ার মাধ্যমে সকল তর্ক বিতর্কের অবসান হলো।

যারা রাজনীতি বুঝেন তারা অনেক আগে থেকেই অনুমান করতে পেরেছিলেন যে দেশে সম্ভাব্য নির্বাচন কবে হইতে যাচ্ছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামানের বক্তব্য থেকেই তা আঁচ করতে পেরেছিলেন। ড. ইউনূস বিদেশ সফরে থাকাকালীন সেনা প্রধান তার এক বক্তব্যে স্পষ্ট ভাবে জানিয়েছিলেন সর্বোচ্চ ১৮ মাস পর্যন্ত সেনাবাহিনী ড. ইউনূসের সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। এই বক্তব্যের পরপরই সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারের ড. ইউনূস কে জিজ্ঞাসা করা হয়েছিল সেনা প্রধান যা বলেছেন তা আসলে কতটুকু সত্য? ড.ইউনূস বলেছিলেন, ওয়াকার-উজ-জামানের বক্তব্য একান্ত নিজস্ব। তিনি এই ব্যাপারে কিছু জানেন না। সংস্কারের আগে কোন নির্বাচন হবে না।

ড. ইউনূসের সরকারের উচ্চাভিলাষী সংস্কার প্রকল্প বাস্তবায়নের জন্য ৩/৪ বছর সময় প্রয়োজন। কিন্তু বিরোধী দলগুলো এত সময় দিতে রাজি হবে না। কারণ এতে আওয়ামী লীগের পুনর্বাসন সহজ হবে এবং অন্তরবর্তীকালীন সরকারের সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার অভিপ্রায় হতে পারে নির্বাচন ছাড়া। সবশেষ মূল কথা হইলো বর্তমান সরকারের মধ্যে থেকে ছাত্রদের নিয়ে কিংস পার্টি গঠনের আলোচনা চলছে । তাই অন্তরবর্তীকালীন সরকারের অভিপ্রায় ছিলো নির্বাচন যত দেরিতে হয় কিংস পার্টি তত বেশি সংগঠিত হতে পারবে। কিন্তু অন্তরবর্তীকালীন সরকারের নাটাই অন্য কারো হাতে। হতে পারে সেটা সেনাবাহিনী অথবা অন্য কোন বিদেশি শক্তি !




সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×