somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইনজীবী সাইফুল ন্যায় বিচার পাবেন তো ?

২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় দাস কে গ্রেফতার করার পর দেশের পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে হয়ে যায়। দেশে ও বিদেশে চাপের মুখে পড়তে হয় বর্তমান সরকারকে। এরই মধ্যে চিটাগাং কোর্টে চিন্ময় দাসের হাজিরা কে কেন্দ্র করে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে। একজন আইনজীবী ( সাইফুল) হত্যাকান্ডের শিকার হন। সমগ্র দেশের মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। সবাই সাইফুলের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে সরকারের উপর চাপ প্রয়োগ করে। কিন্তু হত্যাকান্ডের পর সাথে সাথে থানায় কোন মামলা দায়ের করা হয় নি। তিনদিন পর সাইফুলের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেন। সাইফুলের বাবা আরো ছয়টি মামলা দায়ের করেন থানায়। কয়েকজন কে আটক করার পর তারা আদালতে স্বীকারোক্তি দেয়। এদিকে চিন্ময় দাসের পক্ষের আইনজীবী কেউ না লড়ার জন্য হুমকি দিচ্ছে এমন অভিযোগ নিউজে আসে। চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছিল। আধুনিক সভ্যতার আইনে সবার অধিকার আছে নিজের পক্ষে যুক্তি তর্ক এবং এভিডেন্সের মাধ্যমে নির্দোষ প্রমাণ করার। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে চিন্ময় দাসের সকল সুযোগ সুবিধা পাওয়ার এখতিয়ার রয়েছে। কিন্তু চিন্ময় দাসের আইনজীবী ভারতে গিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং চিন্ময় দাসের পক্ষে কেন কোন আইনজীবী শুরুতে দাঁড়তে চাননি তা নিয়ে যাচ্ছেতাই বক্তব্য করেছেন । চিন্ময় দাসের আইনজীবী ড. ইউনূসের উপর ভরসা করলে যে কোন সমস্যার সমাধান পাওয়া যাইতো কিন্তু চিন্ময় দাসের আইনজীবী মূলত ভারতে গিয়ে কথা বলছেন ভিন্ন একটি উদ্দেশ্যকে সামনে রেখে।

আইনজীবী সাইফুল হত্যাকান্ডের জন্য গঠিত তদন্ত কমিটির সদস্যরা সবাই অব্যহতি চেয়েছেন। কারণ হিসাবে তারা উল্লেখ করেছেন, সেদিন আদালত প্রাঙ্গনে সাইফুল হত্যার ঘটনায় পুলিশ হতে সরকারি কর্মকর্তা রা জড়িতে থাকতে পারেন। চিন্ময় দাসের প্রিজন ভ্যানের মধ্যে কিভাবে হ্যান্ড মাইক পৌছালো তাও ক্লিয়ার নয়। আইনজীবীরা বিচারবিভাগীয় তদন্ত দাবী করেছেন।

বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠনটি। শেখ হাসিনার পতনের পূর্বে তারা একটি ৯ দফার ডাক দিয়েছিল যেখানে ন্যায় বিচার নিশ্চিত করার দফা ও ছিলো। কিন্তু ছাত্র নেতারা কেউ কেউ উপদেষ্টা পদের দায়িত্ব নেওয়ার পর ন্যায় বিচার নিশ্চিত করার যে স্পিরিট দেখায়েছিলো তা ২১ শে আগস্ট প্রহসনমূলক রায়ের মাধ্যমে নস্যাৎ হয়ে গিয়েছে। এখন সাইফুল হত্যাকান্ডের বিচার সঠিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে না পারলে আরেকটি ২১শে আগস্টের মামলার রায়ের মতো ঘটলে মানুষের বিচার বিভাগের প্রতি আস্থা পুরোপুরি নষ্ট হয়ে যাবে
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×