somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রাম্পের কাছে বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করেছেন নরেন্দ্র মোদি ?

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই অভ্যুত্থান কে নিজেদের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা হিসাবে দেখেছে ভারত। এর মধ্যে ক্ষমতা গ্রহণের পর প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্য ভারত ভালো ভাবে নেয়নি। সীমান্তে চলছে বিএসএফের উসকানি মূলক কার্যক্রম! গদি মিডিয়া ফুল ফোর্স নিয়ে বাংলাদেশের ইন্টেরিম সরকার কে জঙ্গী সরকার প্রমাণে উঠে পড়ে লেগেছে। অন্যদিকে বাংলাদেশের জন্য নাম্বার ওয়ান সমস্যা শেখ হাসিনা ভারতে আরামসে দিন কাটাচ্ছেন। ফোন কল ফাঁস, ভিডিও কনফারেন্স করে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতাকে বারবার উসকানি দিচ্ছেন। বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারত কে চিঠি দিয়েছে। গত বুধবার জাতিসংঘ তাদের তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেছে বাংলাদেশের নিকট। এই তদন্ত প্রতিবেদনে জুলাই হত্যার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে। তাছাড়া ভারত থেকে কিভাবে শেখ হাসিনা কে বাংলাদেশে ফিরত এনে বিচারের মুখোমুখি করা যায় সে বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।

নরেন্দ্র মোদি যখন আমেরিকা সফরে তখন আমাদের প্রধান উপদেষ্টা দুবাই সফরে। নরেন্দ্র মোদির সফর মূলত আমেরিকা-ভারতের সম্পর্ক উন্নয়নের জন্য রাখা হয়েছিলো। তেরোই ফেব্রুয়ারী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সাথে দেখা করার কথা ছিলো । গুঞ্জন ও ফিসফাস ছিলো বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের সাথে কথা বলবে মোদি। যার বিয়ে তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নেই ! কিন্তু ট্রাম্পের সাথে সাক্ষাতের পূর্বে ইলন মাস্কের সাথে বৈঠক করেছেন নরেন্দ মোদি। বর্তমানে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একটা পদে (Department of Government Efficiency (DOGE) আছেন। ফলে ট্রাম্পের আগে তাঁর সঙ্গে মোদীর বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিন ইলন তাঁর তিন সন্তানকে নিয়ে মোদীর সঙ্গে বৈঠকে যান মাস্ক।

তেরো তারিখ রাত নয়টায় দুবাইয়ে ইলন মাস্ক ফোন দিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প কে ফোন ধরিয়ে দেন মাস্ক। মুহাম্মদ ইউনূসের সাথে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের। বিষয়টি কাকতালীয় বলে উড়িয়ে দেয়া যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টার সাথে দুবাই সফর কালে ফোনে কথা বলা বিস্ময়কর মনে হয়েছে নেটিজেনদের কাছে । মোদির সাথে বাংলাদেশ নিয়ে ট্রাম্পের কি কথা হয়েছে কে জানে! ট্রাম্প নিশ্চয়ই মুহাম্মদ ইউনূস কে ভালোবাসা দিবসের শুভেচ্ছা দিতে ফোন দেন নাই। আর একই দিন বর্তমানে কাইজ্যা চলা দুই প্রতিবেশি দেশের প্রধানের সাথে ট্রাম্পের সাক্ষাত ও কথা বলা দেখে বোঝাই যাচ্ছে আমেরিকা এই দুই দেশের মধ্যকার ঘটে যাওয়া ঘটনা প্রতিটি ঘটনা নিয়ে ওয়াকিবহাল আছে।

মুহাম্মদ ইউনূস কে দুবাই সফরের আমন্ত্রণ জানানো হয়েছিলো জানুয়ারির তেরো তারিখ। মোদির সাথে ট্রাম্পের সাক্ষাত কখন ফিক্সড করা হয়েছিলো তা জানতে পারলে ভালো হতো। এইটা কি প্রি-প্লান শো ছিলো কিনা তাও হয়তো ভবিষ্যতে জানা যাবে। তবে ভারত- বাংলাদেশের চলমান ঝামেলায় মোদি ট্রাম্পকে মধ্যস্থতাকারী হিসাবে মনে করেছে। অথচ পররাষ্ট্র পর্যায়ে ওমানে ভারত-বাংলাদেশ বৈঠক আছে সামনে। আবার এপ্রিলে বিমসটেক সম্মেলনে মোদি-ইউনূস বৈঠকের সম্ভাবনা ছিলো। কিন্তু মোদিজীর যেন বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করতে :-P তর সইছিলো না!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৫০
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×