somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরাষ্ট্র উপদেষ্টা কেন পদত্যাগ করছেন না ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই অভ্যুত্থানের পর ইন্টেরিম সরকারের উপদেষ্টা হিসাবে যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময়ে কি করছিলেন কেউ তা জানে না । উপদেষ্টারা অনেকেই এক হালি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আবার কোনো কোনো উপদেষ্টাকে কোনো মন্ত্রণালয় দেয়া হয় নি। মূলত আড়ালে থেকে রাষ্ট্র পরিচালনা করছে আমলারা। কিন্তু সিদ্ধান্ত নেয়ার বিষয়ে অবশ্যই উপদেষ্টাদের দিক নির্দেশনার প্রয়োজন আছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে জনসাধারণের মধ্যে হতাশা রয়েছে। কোনো কোনো উপদেষ্টা ক্রমাগত দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন আবার কেউ তার উপর বর্তানো মন্ত্রণালয়ের কাজ বুঝতে অসুবিধা হচ্ছে । জুলাই অভ্যুত্থানের পর গুরুত্বপূর্ণ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেয়া দরকার ছিলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসাবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীর সাহেব। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা;বেসামরিক বাহিনী পরিচালনায় উনার দক্ষতার অভাব রয়েছে। এক এগারো সরকারের সময়ও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা একজন অমায়িক ও নরম দিলের মানুষ। তিনি বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের তোয়াজ করে চলেন। সাংবাদিকদের চা-নাস্তা খেয়ে যেতে বলেন। সৃষ্টিকর্তার প্রতি উনার অগাধ বিশ্বাস আছে বলেই তিনি পরম নির্ভয়ে বলতে পারেন "আল্লাহ দেশ চালাচ্ছেন" ! আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি দূরে থাক এখন পর্যন্ত পুলিশকে উনার নিয়ন্ত্রণে আনতে পারেন নাই। অথচ জাহাঙ্গীর সাহেবের পূর্বে সাখাওয়াত সাহেব ছিলেন দক্ষ ও বেসামরিক দায়িত্ব পালনে চৌকস ব্যক্তি। উনার কপালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশিদিন সইলো না। জাহাঙ্গীর সাহেব তাঁর জায়গায় রিপ্লেস হয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব না হওয়ায় অন্তত দশ থেকে পনেরো বার উনার পদত্যাগের দাবীতে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। কোনো কোনো সমাবেশে জাহাঙ্গীর সাহেবের গায়েবানা জানাযা পড়া হয়েছে । এত কিছুর পরও উপদেষ্টা মহোদয় কে পদত্যাগ করানো সম্ভব হচ্ছে না। এতে অনেকের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ; যারা রাস্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবী করছে আসলে এরা মাঠ দখলে রাখার জন্য এমন কৌশল নিয়েছে। ইন্টেরিম সরকারের প্রধান শক্তি সংগঠন পরিকল্পিত ভাবে ছাত্র-জনতাকে মাঠে নামিয়ে জনগণের দাবী আদায়ে তাদের প্রচেষ্টা জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে। গতকাল রাত তিনটার সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনের সময় হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টার ঘরের বাহিরে দাড়িয়ে ছিলেন। এত রাতে হাসনাতের কি কাজ ছিলো উপদেষ্টার সাথে তা জানা যায় নি। ঢাবিতে উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের ব্যাপারে ব্রিফিং করতে এসেছিলো হাসনাত স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে ? নাকি হাসনাত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় তার জন্য আগে থেকেই উপদেষ্টার বাড়ির সামনে দাড়িয়ে ছিলো ? সাংবাদিকদের দেখে হাসনাত প্রস্হান করেছিলো।

স্বরাষ্ট্র উপদেষ্টার উপর অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্বও অর্পণ করা হয়েছে। এতে উনার উপর চাপ সৃষ্টি হয়েছে। উপদেষ্টা মহোদয় কে শুধু মাত্র একটি মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে বাকি মন্ত্রণালয় অন্য উপদেষ্টাদের মধ্যে বন্টন করা যেতে পারে। এতে চাপমুক্ত হয়ে তিনি কতখানি দায়িত্ব পালন করতে পারেন তা বোঝা যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুনরায় সাখাওয়াত সাহেব কে ফিরিয়ে আনা যেতে পারে। তবে কোনো আল্টিমেটামে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করছেন না এইটা মোটামুটি শিউর। রাস্তায় উপদেষ্টার পদত্যাগের দাবীতে বিক্ষোভ ও আন্দোলন মূলত ওয়েল প্লান মেটিকুলাস ডিজাইন যা জনগণের চোখে ধুলো দেয়া ছাড়া আর কোনো কাজে আসবে না।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×