somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবরার ফাহাদের হত্যাকারী কখন জেল থেকে পালালেন ?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হচ্ছে আবরার ফাহাদের হত্যাকান্ড ! বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে স্টাটাস দেয়ার অপরাধে চরমপন্থী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ পিটিয়ে হত্যা করে। এই অপরাধে অভিযুক্ত বিশজন কে মৃত্যুদন্ড ও পাঁচজন কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। আপিলের পর এখন হত্যাকান্ডের ফাইনাল রায় ঘোষণার অপেক্ষায় গোটা দেশ অপেক্ষা করছে। কিন্তু আজ খবর এসেছে আবরার ফাহাদের হত্যাকান্ডে অভিযুক্ত আসামী মুনতাসীর আল জেমি পলাতক। এই ঘটনা প্রকাশের পর সারাদেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সবার একই প্রশ্ন কিভাবে জেমী জেল হাজত থেকে পলায়ন করেছে ?

এই ঘটনার সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর গাজীপুর কারা কতৃপক্ষ সংবাদ সম্মেলন করেছে। কারা কর্তৃপক্ষের ব্যাখ্যা অনুযায়ী, নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার আব্দুল মজিদের ছেলে মুনতাসির আল জেমি (২৬) গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই কয়েদির নম্বর ছিল ৫১৭৭। ২০২৪ সালের ৬ই আগস্ট একদল মব কারাগারের দেয়াল ভেঙে ২০২ জন বন্দিকে পালাতে সাহায্য করেন। তাদের মধ্যে ৮৭ জন ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি, যার মধ্যে জেমিও ছিলেন। সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানের পর প্রায় ৭০০ শীর্ষ সন্ত্রাসী পলাতক রয়েছে। এখনো অনেক অস্ত্র ও বুলেটে উদ্ধার করা যায় নি। অনেক শীর্ষ সন্ত্রাসী বিদেশ চলে যাচ্ছে। আইনশৃংখলা বাহিনী কিছু সন্ত্রাসী কে গ্রেফতার করেছে বাকিদের এখনো খুজে পাওয়া যায় নি। জেমী তাদের মধ্যে একজন।

এবার আসি অন্য প্রসঙ্গে, জামায়াতে ইসলামীর একজন আইনজীবী এডভোকেট শিশির মনির আবরার ফাহাদ হত্যাকান্ডের আসামী পক্ষেরও আইনজীবী হিসাবে নিয়োজিত আছেন। সাগর রুনি হত্যাকান্ডের আইনজীবীও তিনি। জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার জন্য যে মামলা চলমান সেখানেও শিশির মনির যুক্ত আছেন। আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে সুনামগঞ্জ থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন শিশির মনির সাহেব। ভেরি সাস্পেসিয়াস একটিভিটজ এডভোকেট সাহেবের ! আবরার ফাহাদের হত্যাকারীদের পক্ষে তিনি কিভাবে আদালতে লড়েছেন ? জামায়াত-শিবির আবরার ফাহাদের হত্যাকান্ডের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলো। এখন আবার তারাই কেন আসামীদের পক্ষের আইনজীবীকে এত খাতির করছে ? তাদের আইনজীবী হিসাবে নিয়োগ দিচ্ছে। প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হচ্ছে।

ডাল মেয় জরুর কুছ কালা হ্যায় ! বিতাড়িত শয়তান ( ছাত্রলীগের) ছায়াতলে জানি কারা আশ্রয় নিয়েছিলো ? ভাসুরের নাম মুখে আনা পাপ। :P


সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৩৩
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×