somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংস্কার কার্যক্রম ঢিলেঢালা ভাবে চলার কারণ কি ?

০৩ রা মার্চ, ২০২৫ ভোর ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ইন্টেরিম সরকার ছয়মাস পার হয়ে সপ্তম মাসে পদার্পণ করতে যাচ্ছে। সরকারের দেশ চালানোর ক্রিয়াকর্মে যেমন ভালো দিক রয়েছে ঠিক মন্দ ঘটনা ঘটেছে প্রচুর। দেশের আইনশৃংখলা পরিস্থিতি উদ্বেগজনক। ইন্টেরিম সরকার যেহেতু নির্বাচিত সরকার নয় তাই তাদের দেশ পরিচালনার সফলতা-ব্যর্থতা নিয়ে কম আলোকপাত করা হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্বজনপ্রীতি এবং করাপশন করে ধ্বংস করা হয়েছে সেগুলো পুনরূদ্ধার করার প্রধান দায়িত্ব সরকারের। দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। এছাড়া সংস্কার কমিশন হতে প্রাপ্ত সুপারিশে যাতে সবাই একমত হয় তার জন্য ঐক্যমত্যের কমিশন গঠন করা হয়েছে।

সংস্কার কমিশনগুলোকে ফেব্রুয়ারীর মাঝামাঝি সুপারিশ প্রস্তাব জমা দেয়ার কথা থাকলেও পুনরায় সময় বৃদ্ধি করা হয়েছে যাতে ধীরে সুস্থে হেলে দুলে কমিশন গুলো তাদের কাজ করে। যেসব সংস্কার কমিশন সুপারিশ প্রস্তাব জমা দিয়েছে সেগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাম নিশানা দেখা যাচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি সর্বদলীয় বৈঠকের পর আর কোনো খবর নেই। শোনা যাচ্ছে মার্চ মাসে আবার বৈঠক ডাকা হবে। সরকারের সংস্কার কমিশনের কার্যক্রম গতিশীল করতে তেমন আগ্রহ না দেখা গেলেও 'কিংস পার্টি' গঠনে তাদের অতিশয় ব্যস্ত দেখা যাচ্ছে।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ইন্টেরিম সরকার দেশের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। প্রথম তিনমাসে যত অভিযান সরকার পরিচালনা করেছে সবগুলো ব্যর্থ হয়েছে। এ বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন দেয়ার ব্যাপারে ক্রমশ চাপ বাড়ছে। সেজন্য আইনশৃংখলা পরিস্থিতি সরকার কে অতি সত্ত্বর কঠোর নিয়ন্ত্রণ আনতে হবে। সরকার আসলে সংস্কারের প্রতি তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সময়টিতে সরকারের বৈঠক করার কথাবার্তা চলছিল তখনই দেশের আইন পরিস্থিতি অবনতি ঘটায় সরকার ব্যস্ত হয়ে পড়েছে। সংস্কার ও নির্বাচন কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন আগে তা নিয়ে রাজনৈতিক দলের ব্যক্তিদের সাথে দ্রুত বৈঠক করার কথা থাকলেও তা সম্ভবপর হয় নাই। সরকারি চাকুরি থেকে অসংখ্য লোক ওএসডি ও বদলী করার ফলে একরকম ঝিমিয়ে পড়ে প্রশাসনিক কার্যক্রম।

ইন্টেরিম সরকার মূলত ২/৪/৫ বছর ক্ষমতায় থাকার প্লান থাকলেও দেশি- বিদেশি চাপে এখন দ্রুত নির্বাচন করার কথা বলছে। মাঝে আওয়ামী লীগ কে নিষিদ্ধ করার জন্য তোড়জোড় শুরু করা হলেও জাতিসংঘের সুপারিশ ও সেনাপ্রধানের ইনক্লুসিভ ইলেকশনের উপর জোর দেয়ার প্রেক্ষিতে বিরোধী পক্ষকে আর আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবী তুলতে দেখা যাচ্ছে না। সরকার আসলে নিজে রান করছে না ; কারো প্রেসক্রিপশন ফলো করছে। তাই সিগন্যাল বা বার্তা ব্যতীত সরকার এক পা সামনে এগুতে পারছে না।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৫ ভোর ৬:২১
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×