somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

No Quota Comeback !

০৩ রা মার্চ, ২০২৫ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিলো মূলত সরকারি চাকুরিতে কোটা প্রথা বাতিলের উদ্দেশ্যে। একটি বিশাল অংশের ছাত্রসমাজের অন্য কোনো এজেন্ডা ছিলো না। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বারবার মেধাবী ছাত্ররা সরকারি চাকুরি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছিলো। ২০১৮ সালে কোটা আন্দোলনের সূচনা হয়। ছাত্রলীগের দানবদের লেলিয়ে দেয়া হয় সাধারণ ছাত্রদের নির্যাতন করার জন্য। একই ঘটনা ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময়ও ঘটে। অত্যাচারের মাত্রা যেকোনো সময়ের চেয়ে বেশি হওয়ায় সাধারণ জনগণ রাস্তায় নেমে এসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।

সম্প্রতি নতুন করে কোটা প্রথা ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়েছে। দুঃখের বিষয় যে সরকার দুই হাজার মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়েছে তারাই জুলাই কোটা নামে নতুন কোটা চালুর সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের পক্ষ থেকে খুব সম্ভবত 'জুলাই কোটা' নামে নতুন কোটা চালুর চিন্তা ভাবনা চলছে। কোটা আন্দোলনকারীরা যেসব সুযোগ পেতে পারেন :

১- এককালীন ত্রিশ লাখ টাকা।
২- মাসিক ভাতা বিশ হাজার টাকা।
৩- সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৫ শতাংশ কোটা।
৪- সরকারি চাকুরিতে অগ্রাধিকার।

জুলাই কোটা এদেশের মানুষের দেশপ্রেমকে টাকায় কিংবা সুবিধায় বিক্রি করার সামিল হবে। যারা নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে পারেন। সেই ক্ষতিপূরণ মাসিক মুনাফা হিসেবেও দিতে পারেন। কোটায় না। কিন্তু কোটা যদি দেনই তাহলে আগের কোটাগুলো কী ক্ষতি করেছিল ? জনতা থেকে বিচ্ছিন্ন হইয়া যাইয়েন না মহাশয় ! কোটা নামক প্রহসন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু ৩-৪ হাজার মানুষকে জুলাই কোটা দিচ্ছেন কিন্তু জুলাই অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ ছিলো। তারা এক সময় এই কোটার বিরুদ্ধে ফুঁসে উঠবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চুক্তির মাধ্যমে ছয়মাসের জন্য প্রথম শ্রেণীর একটি জবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সমন্বয়কদের পৃষ্ঠপোষক একজন ব্যক্তি। তথ্য অফিসার হিসাবে রাবির উপাচার্য কতৃক এডহক হিসাবে নিয়োগ পাচ্ছেন তিনি। প্রথম শ্রেণীর একটি চাকুরিতে নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ' সমন্বয়ক কোটায়' নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে । শিক্ষার্থীরা দাবী করেছে এই নিয়োগ তদন্ত করে দেখা উচিত। এই দাবীর সাথে একাত্মতা জানাই কারণ বিগত সাতমাসে সরকারি চাকুরির পরীক্ষা হচ্ছে না বললেই চলে। পূর্বে সরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেত বিগত সরকারের মদদপুষ্ট লোকজন। এই অন্যায়ের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান হয়েছিলো। কিন্তু একই ঘটনা যদি জনগণের সরকারের সময় ঘটে থাকে তবে দেশে ভবিষ্যতে আর কোন দিন ছাত্র-জনতা কারো ডাকে রাস্তায় নামবে না।

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০২৫ রাত ১১:৫০
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×