somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনসিপিনামা - যে যায় লংকায় সেই হয় রাবণ ?

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুলাই অভ্যুত্থানের পর দেশে অসংখ্য রাজনৈতিক দল আত্নপ্রকাশ করেছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) কে নিয়ে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে এই দল গঠিত হয়েছে। প্রচলিত রাজনৈতিক দল আম্লিক-বিএনপির প্রতি মানুষের আস্থা অতীতের যে কোন সময়ের তুলনায় কম। অন্যদিকে এনসিপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। বাংলাদেশে যে লুটপাটের রাজনীতি চলছে এনসিপির মাধ্যমে তা হয়তো অবসান ঘটবে। মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তরুণদের রাজনৈতিক দলের উপর যে তারা দেশকে নতুন পথের দিশা দেখাবে। কিন্তু ভুল রাজনীতির জন্য তা আজ ভেস্তে যেতে বসেছে।

যখন উপদেষ্টা পরিষদ ঘটন করা হয়েছিলো তখন থেকে ভুলের শুরু । একাধিক ছাত্রদের উপদেষ্টা বানিয়ে ছাত্রদের আন্দোলন কে কলুষিত করার মেটিকুলাস ডিজাইন তৈয়ার করা হয়েছিলো। পাশাপাশি ছাত্রদের দিয়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ থেকে আমলাদের অপসারণ ও কোর্ট থেকে বিচারপতি অপসারণের মতো কাজ করানো হয়েছে। প্রশাসন রদবদলে একছত্র ক্ষমতা প্রদান করা হয়েছে ছাত্রদের। ডিসি নিয়োগ ও বদলির দায়িত্ব দেয়া হয়েছে ছাত্রদের। সংস্কার কমিশনের মধ্যে একজন ছাত্র প্রতিনিধি বাধ্যতামূলক করা হয়েছিলো। এভাবেই পুরো সিস্টেমের মধ্যে অবাধ বিচরণের সুযোগ পেয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করে তারা।

বাংলাদেশের আমলা ও ব্যবসায়ীরা নিজের স্বার্থ রক্ষার্থে যে কারো সাথে হাত মিলাতে পারে। তারা যখন দেখতে পেল ছাত্রদের হাতেই তাদের লাইফলাইন তখন তাদের অতীতের সেই ঘৃণিত কর্ম পুনরায় আরম্ভ করে। ছাত্রদের তারা এক্সট্রা ইনকামের সুযোগ করে দেয়। তদবীর বাণিজ্য, টেন্ডার বাণিজ্য থেকে ব্যবসায়ীদের থেকে অনৈতিক সুযোগ সব কিছুতেই ছাত্ররা জড়িয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপির উপর। তাদের জনসমর্থন দিন দিন কমে যাচ্ছে। দল হিসাবে আগামী নির্বাচনের আগ পর্যন্ত টিকে থাকতে পারবে কিনা অনেকেই সন্দিহান।

এনসিপি ও বৈবিছার অনেক নেতাকর্মীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যদিকে উপদেষ্টা মন্ডলীর অন্তত দুইজন এপিএসকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অব্যহতি দেয়া হয়েছে। তার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের এপিএস জুলাই অভ্যুত্থানের অগ্রগামী নেতা তুহিন ফারাবীর বিরুদ্ধে ডাক্তারদের বদলী বাণিজ্যের অভিযোগ রয়েছে। এনসিপির যুগ্মসচিব তানভীরের বিরুদ্ধে ডিসিদের বদলী ও এনসিটিবির কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এনসিপির দলীয় বৈঠকে নাহিদ ইসলাম নিজেই বলেছেন, এনসিপির রাজনীতি ষাট ভাগ শেষ হয়ে গেছে। দলের নেতাকর্মীরা সচেতন না হলে বাকি ৪০ ভাগও শেষ হয়ে যাবে। দলের অনেক শীর্ষ নেতাদের বিলাস বহুল নির্বাচনী প্রচারণা ও চলাফেরায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এই সভায় এনসিপির নেতা তানভীর কে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। নিসন্দেহে ভালো কাজ হিসাবে তা বাহবা পাওয়ার যোগ্য । একই ভাবে দলের অন্যান্য সদস্যরা করাপশনে জড়িত হয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অব্যহতি প্রাপ্ত এপিএস দুইজনের বিরুদ্ধে মামলা করতে হবে কারণ তারা অনেক অনিয়মের সাথে জড়িত হয়ে পড়েছে। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

এনসিপি এবং বৈবিছার রাজনীতি ঘুরপাক খাচ্ছে কেবল বিএনপির সমালোচনা করে। নিজেরা কিভাবে ভোটব্যাংক বাড়াবে সেদিকে তাদের নজর কম। তারা সংস্কার ছাড়া নির্বাচন হতে দিবে না কিন্তু তাদের নির্বাচনী প্রচারণায় সংস্কার কে ম্যান্ডেট হিসাবে তারা দাবী করছে না। তারা বলে প্রশাসন পুরো বিএনপির দখলে কিন্তু জামায়াতে ইসলামী কে তারা চোখে দেখে না। এনসিপির অনেক নেতাদের পিছনে জামায়াতের ব্যবসায়ীরা ইনভেস্ট করছে যা এনসিপি নেতা হান্নান মাসউদের কথায় বুঝা যাচ্ছে। বিনা প্রতিদানে কেউ কারো পিছনে ইনভেস্ট করে ? সরকার ও এনসিপির নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের আমলাদের পুনর্বাসনের প্রমাণ ফাঁস হচ্ছে প্রতিদিন । এভাবেই স্বৈরাচার পুনর্বাসনের পথ সুগম হচ্ছে।

সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৮
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত ১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮


অশান্ত মনে প্রশান্তি আনতে পবিত্র কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনুন অথবা পড়ুন। যখন আপনার মন অশান্ত থাকবে তখন তেলাওয়াত শুনন; অবশ্যই ভালো লাগবে। মন শান্ত হবে। মনে এক ঐশরীক... ...বাকিটুকু পড়ুন

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:২৮

টবি ক্যাডম্যানের প্রস্থান: ট্রাইব্যুনাল না কি ট্র্যাজেডি?

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবারও আন্তর্জাতিক আলোচনায়-তবে কোনো ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের জন্য নয়, বরং একজন আন্তর্জাতিক আইনি বিশেষজ্ঞের নীরব প্রস্থান ঘিরে। ব্রিটিশ ব্যারিস্টার টবি... ...বাকিটুকু পড়ুন

=ব্যাকুলতা....=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২৮


ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো হয় মনের জানালা...
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।

সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার... ...বাকিটুকু পড়ুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:১১


দেবিদ্বারের রাজনীতির আকাশে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে, যেখানে যুদ্ধের দামামা বাজার আগেই বিজয়োল্লাসের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের তরুণ তুর্কি হাসনাত আব্দুল্লাহর সামনে এখন এক দিগন্তজোড়া খোলা... ...বাকিটুকু পড়ুন

১২ই ফেব্রুয়ারি ২০২৬ : বাংলাদেশের নির্বাচনী ভাগ্যলিপি (একটি রূপক ভবিষ্যৎবাণী)

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে জানুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


এটি কোনো বাস্তব পূর্বাভাস, জরিপ বা রাজনৈতিক অবস্থান নয়; বরং সময়, জনমানস ও
রাষ্ট্রের সম্ভাব্য গতিপথ নিয়ে একটি আলঙ্কারিক ভাবনা।

সময়ের পাণ্ডুলিপিতে লেখা
১২ই ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন
সেদিন সূর্য উঠবে কুয়াশা ভেদ... ...বাকিটুকু পড়ুন

×