somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি খাসি, কেড়ে নিলো অনেকের জীবনের হাসি !

০৬ ই জুন, ২০২৫ সকাল ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতবছরের জুন মাস ছিলো অতি ঘটনাবহুল। একের পর চমকপ্রদ ঘটনা ঘটছিলো দেশের ভিতর। সামুর সবচাইতে বিতর্কিত ব্লগার তখন সোনাগাজী নিকে লিখতেন। এখন তিনি অন্য নামে লিখেন। যাই হোক, গতবছরের জুন মাসের তুলনায় এই বছরের জুন মাস খুবই সাদামাটা ও বোরিং ভাবে কাটছে। ড. ইউনূস ও দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সাপ-লুডু খেলা চলছে। আল্লাহর নামে একদল রগ কাটা শুরু করেছে। উহাদের আবার কসাই হিসাবে অনেকে অনলাইন থেকে হায়ার করতে চাইছে। স্বৈরাচারী শেখ হাসিনাকে কোনো গোরুর মালিক গিফট করতে পারছেন না কারণ তিনি ভারতে পলাতক আছেন। উহার শূণ্যস্থান পূরণ করতে এগিয়ে এসেছেন খালেদা জিয়া। এক গোরু ব্যবসায়ী খালেদা জিয়াকে 'কালা মানিক' নামে ষাড় গিফট করতে চান। খালেদা জিয়া উনাকে মানা করে দিয়েছেন। এবারের কোনো ঘটনাই গতবছরের ঘটনার তুলনায় এতটা আপিল সৃষ্টি করতে পারছে না। গতবছর আসলে কি ঘটেছিলো পুরো জুন মাস ধরে?

এনবিআরের কর্মকর্তা মতিউরের ছাগল কান্ড : কোনো এক সন্ধ্যায় টিভি দেখছিলাম বাসায় বসে। হটাৎ দেখি সাদেক এগ্রোতে এক ছেলে বিশাল ছাগল সাথে নিয়ে ছবি তুলছে। ছাগলের দাম ছিলো প্রায় পনেরো লক্ষ টাকা। এই ছাগলের কি এমন গুণাগুণ তা জানতে অধীর অয়াগ্রহে পুরো সংবাদ দেখার চেষ্টা করলাম। ছাগলটি উচ্চ বংশীয় ছাগল। উহা আপেল, দুধ ও কলা ছাড়া কিছুই গ্রহণ করে না। যে ছেলে ছাগলের সাথে ছবি তুলেছে সে এগারো লাখ পর্যন্ত দাম করেছে ছাগলটির। যখন টিভি দেখি তখন হাতে আমার মোবাইলও থাকে। সোশ্যাল মিডিয়ায় উচ্চবংশীয় ছাগল নিয়ে কোনো এক্সট্রা ইনফো পাই কিনা দেখার চেষ্টা করলাম। ঢাবি ছাত্র সায়েদ আব্দুল্লাহ নাকি খুজে বের করেছে যে ছেলে এই ছাগলের সাথে সেলফি তুলেছে উহার বাপ এনবিআর কর্মকর্তা মতিউর। কিভাবে তিনি এত বড়ো ছাগল কিনতে পারেন, আয়ের উৎস কোথায় এসব নিয়ে প্রশ্ন তুলেছে সায়েদ আব্দুল্লাহ । এই ঘটনা থেকে ইতিহাস বদলানো শুরু !

রাসেল ভাইপার: এই সাপের হটাৎ করে আনাগোনা বেড়ে যায়। গ্রামে গঞ্জে কৃষকেরা সমানে রাসেল ভাইপার মারা শুরু করে। যারা সব কিছুতে ভারতের ষড়যন্ত্রের গন্ধ খুজে পান উহারা দাবী করে ভারত নাকি বর্ডারে ছেড়ে দিয়েছে রাসেল ভাইপার। যারা সচেতন ব্যক্তি তারা বরাবর বলে আসছিলেন মিডিয়ার ডাইভারশন টেকনিক মনোযোগ সরানোর। কারণ সে সময় আম্লিক সরকার বিভিন্ন ঘটনার কারণে বেকায়দায় পড়েছিলো।

আবেদ আলীর গ্যাং : সাধারণ শিক্ষার্থীদের মনে এপ্রিল মাসে থেকেই তুষের আগুন জ্বলছিল। কারণ ৪৬ তম বিসিএস প্রিলি প্রশ্ন অত্যন্ত নিম্নমানের ও ভুলে ভরা ছিলো। তার জন্য অনেকের রেজাল্ট আসেনি। এদিকে চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক ইমরান তার অনুসন্ধানে দেখিয়েছে ৪৬ তম বিসিএস প্রিলি, রেলের সহকারি প্রকৌশলী সহ প্রায় শতাধিক প্রশ্ন ফাঁস হয়েছে যার নেতৃত্বে ছিলো আবেদ আলী সহ আরো নয়জন। ২০০৯-২০২৪ সাল পর্যন্ত সমানে তারা প্রশ্ন ফাঁস করেছে। অন্তত শতাধিক ব্যক্তি ফাঁস হওয়া প্রশ্ন মুখস্ত করে ছক্কা মেরেছে। যারা রাতদিন পড়ার টেবিলে বসে থাকে তাদের হাতে হ্যারিকেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়ে যা সবশেষ সরকার পতনের আন্দোলনে বিরাট ফুয়েল হিসাবে কাজ করে। আবেদ আলীর ছেলে আবার ছাত্রলীগের নেতা। মানুষের মধ্যে দেদারসে কুরবানির মাংস বিলান। এসব ভিডিও ভাইরাল হলে সাধারণ মানুষও ক্ষেপে যায়।

উপরের ঘটনাগুলো শেখ হাসিনা ও আম্লিক সাম্রাজ্যের পতনের ইন্ডিকেটর ছিলো। সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে তখন বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছিল। একদিকে মানুষের জীবন যাত্রার ব্যয় বেড়েই যাচ্ছিলো অন্যদিকে আম্লিক সরকার ও উহার ল্যাস্পেন্সারদের অসৎ উপায়ে বিলাসী জীবনযাপন দেখে সবাই মন মনে পতন কামনা করেছিলো।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০২৫ সকাল ৯:৩৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×