somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশিক্ষা কুশিক্ষা মানুষের দুর্দশা বাড়িয়ে চলেছে

১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় গ্রামের একটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে - আমরা কতটা ভুল পথে হাঁটছি। পহেলা আগস্ট মিনারুল ইসলাম তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। কারণ? ঋণের দায় আর খাদ্যাভাব। তার চিরকুটে লেখা ছিল - "এত কষ্ট আর সহ্য করতে পারছি না।" মাত্র এক মাস পরে তার বাবা রুস্তম আলী এক লাখ টাকা ঋণ নিয়ে ১২০০ মানুষকে চল্লিশার খাওয়া দিলেন। জীবিত ছেলেকে বাঁচাতে পারলেন না, কিন্তু মৃত নাতি-নাতনিদের জন্য লাখ টাকা খরচ করলেন।

৩৬ বছরের মিনারুল ইসলাম একজন দিনমজুর। জুয়া খেলার নেশায় পড়ে একাধিক এনজিও ও ব্যক্তিগত ঋণের জালে জড়িয়ে পড়েন। প্রতি সপ্তাহে কিস্তি দিতে হতো। খাবার কিনতে পারতেন না। ৭-৮ বছর আগে বাবা রুস্তম আলী দেড় লাখ টাকার ঋণ পরিশোধ করতে জমি বিক্রি করে ছেলেকে একবার বাঁচিয়েছিলেন। কিন্তু শিক্ষার অভাবে মিনারুল বুঝতে পারেননি জুয়ার ভয়াবহতা। আবার একই গর্তে পড়লেন। মৃত্যুর তিন দিন আগে ইউপি চেয়ারম্যানের কাছে গিয়ে বলেছিলেন, "বাড়িতে খাবার নেই।" সামান্য টাকা পেয়েছিলেন। কিন্তু সেই টাকায় পুরো পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত হয়নি।

মিনারুলের মৃত্যুর পর স্থানীয় মানুষরা রুস্তম আলীকে বললো: "চারজনের মরার কারণে বাড়ি ভারী ভারী লাগছিল । ছোট ছিলেপিলেরা ভয় পাচ্ছিল; চল্লিশা করলে ভয় ভাঙবে"। ৭০ বছরের বৃদ্ধ রুস্তম আলী বলেন, "বাপ-দাদার আমল থেকেই দেখে আসছি। আমিও মনের আবেগে করলাম''। রুস্তম আলী চল্লিশার জন্য এক লাখ টাকা ঋণ নিয়েছেন। শোধ করবেন কীভাবে, এ প্রশ্নের উত্তরে তিনি বললেন, ''১৫-১৬ কাঠা জমি আছে। এক কাঠা বেচব, বেচে ধার শোধ করব। তা ছাড়া তো আর কোনো উপায় নেই''।

ইউপি চেয়ারমান সাঈদ আলী মোর্শেদ স্বীকার করেন, "ইসলামের দৃষ্টিতে এটা নাই। কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয়।" নিজেও জানেন ভুল, তবুও করতে হয় ! যেখানে জীবিত মানুষ খাবার পাচ্ছে না, কিন্তু মৃতদের জন্য হাজার হাজার টাকা খরচ হচ্ছে । ধর্মীয় নেতারাও জানেন এসব অনুষ্ঠানের কোন ভিত্তি নেই ; তবুও সমাজের চাপে করতে হয়।

রুস্তম আলী এখন আবার জমি বিক্রি করবেন। এবার মৃত নাতি-নাতনিদের চল্লিশার ঋণ শোধ করতে। যে টাকা দিয়ে তিনি হয়তো জীবিত ছেলে ও পরিবারকে বাঁচাতে পারতেন। মিনারুলের শেষ আর্তনাদ ছিল: "আর কারও কাছে হাত পাততে হবে না।" কিন্তু আমাদের অশিক্ষা ও কুশিক্ষার কারণে তার বাবাকে আবার হাত পাততে হলো। এবার মৃতদের জন্য। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে !


ঋণের দায়ে আত্মহত্যা’ করেছিলেন মিনারুল, ঋণ নিয়ে ১২০০ জনের জন্য চল্লিশা- Prothom Alo
আমরা মরে গেলাম ঋণের দায়ে-খাওয়ার অভাবে-Desh Rupantor







সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

আমির+ওলামা বাদ দিয়ে কোরআন+হাদিস মানলে পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতে কঠিন শাস্তি পেতে হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মে, ২০২৬ সকাল ১১:৫৯



সূরাঃ ২, বাকারা। ৮৪ নং ও ৮৫ নং আয়াতের অনুবাদ-
৮৪। (হে ইহুদী সম্প্রদায়) আমি যখন ওয়াদা নিয়েছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান থেকে আপন ব্যক্তিদেরকে... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে

লিখেছেন শ্রাবণ আহমেদ, ৩০ শে মে, ২০২৬ রাত ১২:৪১

বিত্তবানের সুখের সায়রে দুঃখের তরী মিছে।
তাঁরা, যাঁহাদের কাছে শত সুখ আছে তাঁহাদের দাম দিছে।
রাতের আঁধারে কাঁদিছে যাঁহারা তাঁহাদের খোঁজ পিছে।
তাঁরা, যাঁহাদের ঠোঁট হাসিতে মাতিছে তাঁহাদের খোঁজ নিছে।
— শ্রাবণ আহমেদ ...বাকিটুকু পড়ুন

×