somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে এক ঝকঝকে আশার আলো। তরুণ প্রজন্ম তাকে নিয়ে স্বপ্ন দেখে, স্ট্যাটাস দেয়, রিলস বানায়। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি একটা অনুভূতির নাম।

কুমিল্লার এক দোকানদার একবার বলেছিলেন, "ভাই, হাসনাত সংসদে গেছে, এইবার একটা বিরাট ফাডাফাডি হবে।" লোকটার চোখে-মুখে উত্তেজনা। বুঝলাম, মানুষ এখনো বিশ্বাস করে যে সংসদে একজন "সৎ মানুষ" গেলেই সব ঠিক হয়ে যাবে। এই বিশ্বাসটা বাঁচিয়ে রাখাই হয়তো আমাদের জাতীয় বিনোদন। হাসনাত সংসদে গিয়ে ক্রিকেট বোর্ডের দলীয় নিয়োগ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন। এমপিদের জন্য বরাদ্দ থাকা খেজুরসহ নানা জিনিসের হিসাব পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে জাতির সামনে তুলে ধরেছেন। মানুষ তাকে ভালোবাসে, সততার প্রতীক মনে করে। কিন্তু ভালোবাসা মানুষকে কখনো কখনো অন্ধও করে দেয়।

যারা হাসনাতের বক্তব্যে মুগ্ধ হন, তারা অনেকেই জানেন না যে আসিফ নজরুলের সহায়তায় দেবীদ্বারের বিএনপি প্রার্থীকে মাইনাস করে তিনি কীভাবে এমপি হয়েছেন। তারা বুঝতে পারেন না যে একই বিচারপতিকে দশ দিনের মধ্যে দুইবার পদোন্নতি দেওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। বিচারপতি ফারাহ মাহবুবকে ব্যবহার করে ঋণখেলাপি হিসেবে প্রতিপক্ষকে মাইনাস করা হয়েছে। কিন্তু এই গল্পটা বলার মানুষ কম, শোনার মানুষ আরও কম।

সৎ মানুষ হাসনাত আর কী করতে পারতেন? তাই তিনি অসৎ উপায়ই বেছে নিলেন। এতে এলাকার মানুষ নিজেদের প্রতারিত মনে করতে পারেন। কিন্তু বড় প্রেক্ষাপটে দেখলে আসলেই ক্ষতি হয়েছে কী? মুন্সির বদলে হাসনাত এমপি হয়েছে, সমস্যা কোথায়? বুড়োরা আর কতদিন এমপি হবে? তরুণরা সংসদে এখন না গেলে কবে যাবে? তাছাড়া মুন্সি কি নির্বাচনের আগে দেবীদ্বারের জন্য এক পয়সার উন্নয়ন বরাদ্দ আনতে পেরেছিলেন? পারেননি। হাসনাত অন্তর্বর্তী সরকারের প্রভাব ব্যবহার করে উন্নয়ন বরাদ্দ এনেছেন। তাহলে হাসনাত এমপি হবে না, মুন্সি হবে?

গতকাল থেকে নতুন বিতর্ক শুরু হয়েছে। বসুন্ধরা থেকে টাকা নিয়ে ইফতার পার্টি করতে সুপারিশ করেছেন হাসনাত। ঘটনাটা গত বছরের রমজানের। বসুন্ধরা গ্রুপ বৈষম্যবিরোধী বেসরকারি বিশ্ববিদ্যালয় সংগঠনের ইফতারে মাথাপিছু দুই-তিন হাজার টাকা খরচ করেছে। মজার ব্যাপার হলো, এনসিপির কোনো নেতা একটা কুকুরকে লাথি মারলেও কালের কণ্ঠ, কালবেলা, বাংলাদেশ প্রতিদিন সেটা নিয়ে নিউজ করে। এবার তারা চুপ। কারণটা নিশ্চয়ই কারও অজানা নয়। এই মিডিয়া হাউসগুলোর মালিক বসুন্ধরা।

হাসনাত আবদুল্লাহ কি আসলে কোনো ভুল কাজ করেছেন? বসুন্ধরার কাছে হাজার কোটি টাকা আছে। এক-দুই কোটি টাকা ইফতারির খরচ হিসেবে গেলে সমস্যা কী? ইসলামের দৃষ্টিতে ইফতার করানোর আলাদা সওয়াব আছে। বসুন্ধরার মালিক নিজেকে কেন এই সুযোগ থেকে বঞ্চিত করবেন? হাসনাত তো লুটেরাদের টাকায় মানুষকে ইফতার করিয়েছেন। তাকে এত সমালোচনা কেন?

এনসিপি নতুন দল। তাদের দরকার জনবল, অর্থ। বসুন্ধরার কাছে অর্থ আছে। সেটাকে ব্যবহার করে হাসনাত তার জনবল ধরে রেখেছেন। এতে অন্যায় কোথায়? আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই বসুন্ধরার টাকা খেয়েছে। শুধু হাসনাত নিলে দোষ হবে কেন? একটা ছেলে, যার বাবা রাজমিস্ত্রি ছিলেন, সময়ের ব্যবধানে আজ এমপি হয়ে গেছে। সামনে মিল-কারখানা করবে, মাদ্রাসা করবে, এতিমখানা করবে, মসজিদ করবে। এগুলো করতে কোটি কোটি টাকা লাগে। বসুন্ধরার মতো বড় হাঙররা তার স্বপ্ন পূরণে সাহায্য করবে। বিনিময়ে হাসনাত দেবে নিরাপত্তা, দেবে সততার সার্টিফিকেট। বাংলাদেশের রাজনীতিতে এমনটাই যুগ যুগ ধরে চলে আসছে। হাসনাত কোনো নতুন ঘটনা নয়।

হান্নান মাসুদকে নিয়েও নতুন চক্রান্ত শুরু হয়েছে। হাতিয়ার এই এমপি নাকি আওয়ামী লীগের এক সাবেক এমপিকে তিন কোটি টাকার বিনিময়ে পালাতে সাহায্য করেছেন। কেন, এতে সমস্যা কোথায়? শুধু একজন সাবেক এমপিকে পালাতে সাহায্য করেছেন, বিনিময়ে তিন কোটি টাকা পেয়েছেন। আওয়ামী লীগের এমপিদের কাছে যে টাকা আছে, সেটাও তো জনগণের টাকা। হান্নান একজন অসহায় লোকের জীবন বাঁচিয়েছেন, বিনিময়ে তিন কোটি টাকা আয় করেছেন। তিনি জীবন থেকে খুব দ্রুত শিখেছেন।

ভাবুন তো, এই ছেলে যদি এমপি না হতো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে একটা চাকরি করত শুধু। প্রাচুর্য আর বিলাসিতা কোনোদিন চোখে দেখত না। এরকম একটা ডিল যে হাতছাড়া করেনি, এটাই সবচেয়ে বুদ্ধিমানের পরিচয়। এসব ডিলের খেলা সে বড়দের কাছ থেকেই শিখেছে। হান্নান দেখেছেন, ডিলের মাধ্যমে আওয়ামী লীগ আমলে বিএনপি-জামায়াত ব্যবসা করেছে, মামলা থেকে মুক্তি পেয়েছে, শত শত জামায়াত-শিবিরের কর্মী ঘুষ দিয়ে আওয়ামী লীগে জায়গা পেয়েছে, চাকরি পেয়েছে। ছোট মানুষ বড়দের থেকেই শেখে। হান্নানও সেটাই করেছে।

হান্নান বা হাসনাতকে নিয়ে সমালোচনা হবে কেন, যেখানে প্রফেসর ইউনূসের মতো নোবেলজয়ী ব্যক্তি নিজের ক্ষমতা ব্যবহার করে গ্রামীণকে নতুন ব্যবসার অনুমোদন পাইয়ে দিয়েছেন? নোবেলজয়ী ইউনূসের চেয়ে অনুসরণীয় আদর্শ আর কে হতে পারে? আজ যখন বিভিন্ন দলের সমর্থকরা হান্নান কিংবা হাসনাতকে সমালোচনা করেন, তখন তারা ভুলে যান এরা শুধু তাদের প্রাণপ্রিয় নেতাদেরই প্রতিচ্ছবি।

একজন তরুণ যুবক, যার ভবিষ্যৎ বাংলাদেশের মতো দেশে সবসময় অনিশ্চিত, সে অবশ্যই চাইবে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। আর এমপি হওয়ার চেয়ে লাভজনক পেশা কী হতে পারে? জনগণের এই ক্ষোভ আসলে নৈতিকতার জন্য নয়। এই ক্ষোভের সারমর্ম একটাই: "ওরা পারল, আমরা কেন পারলাম না?"




ইফতারের জন্য বসুন্ধরা গ্রুপ থেকে ১ কোটি টাকা নিয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলন: অপু -টিডিডি রিপোর্ট


সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৫:২৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যুগে যুগে সারদা দেবী

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা জুন, ২০২৬ বিকাল ৩:৫৯



নদীর নাম রুপসা।
জীবনানন্দ দাশ তার কবিতায়ও রূপসা নদীর কথা বলেছেন। এই নদীতে স্নান করেছেন- রবীন্দ্রনাথের মা এবং স্ত্রী। বর্ষাকালে রুপসা নদী যেন যৌবনে ফিরে যায়। কি তেজ! কি জলের... ...বাকিটুকু পড়ুন

বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভাঃ কিছু অনুভূতি....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভাঃ কিছু অনুভূতি....

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন... ...বাকিটুকু পড়ুন

প্রিয়ন্ধুতি!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই জুন, ২০২৬ রাত ২:০১

আমায় তোমার করবে সাথী? প্রিয়ন্ধুতি?
কোথায় থাক? কোন আকাশে?
দাওনা কেন সদাই দেখা নিত্য নিতি?
উড়ে বেড়াই ঘুড়ির পথে
আসবে তুমি আমার সাথে? হয়ে কৃতী?
জাগতিক সব ভাবনা রেখে
অরূপ রূপে দিগ রাঙিয়ে
গড়তে অসম্ভবের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

×