somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজিটাল বাংলাদেশ ও আমাদের মেধাবীদের বিজ্ঞান চর্চা ঃ

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাপানে আসার কয়েকদিন পূর্বে পত্রিকাতে দেখেছিলাম, বাংলাদেশী এক তরুন রিমোট সেন্সিং প্রযুক্তি আবিস্কার করেছে, যার সাহায্যে ঘরে বসে ক্ষেতের পানির পাম্প বন্ধ করা যায় । খবরটা পড়ে আমার খুব ভাল লেগেছিল । যদিও, জাপানে এসে দেখলাম এই প্রযুক্তিটা অনেক পুরনো । আমাদের ল্যাব এর ডিভাইস গুলোকে আমি অনেক সময় এইভাবে কন্ট্রোল করতে দেখেছি । তাই এটা নিয়ে বেশি হৈচৈ করা আমাদের ক্ষুদ্রতাকে প্রকাশ করার সামিল । একি কথা সত্য আধুনিক ডিজিটাল বাংলাদেশের হট টপিক গবেষণা, drone গবেষণা নিয়ে । বাংলাদেশের তরুণদের drone আবিস্কার নিয়ে বাংলাদেশী মিডিয়া এবং সামাজিক যোগাযোগ সাইটগুলতে এত বেশি লাফালাফি দেখি মনে হই, এটাই আমাদের তরুন মেধাবিদের জীবনের এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। যেন, drone আবিস্কার করতে পারলেই আমরা অমরত্ব কে জয় করতে পারব । যদিও, প্রায় আধা যুগ আগে পৃথিবীর মানুষের সাথে drone নামক চালক বিহীন বিমানের পরিচয় । আমেরিকা, জাপান তো বটেই, আফ্রিকার অনেক গরিব দেশের ছেলে-মেয়েদের কাছেও drone গবেষণা অনেক সাধারন বিষয় ।
আমি বিশ্বাস করি, বাংলাদেশী তরুনেরা অনেক মেধাবি । সুতরাং, drone গবেষণার মত বিলাসী নকল (মৌলিক না) গবেষণায় সময়, শ্রম ও মেধা নষ্ট না করে, বাংলাদেশের সাধারন মানুষের উপকার হয় বা আর্থ সামাজিক উন্নয়ন হয়, এমন কিছু নিয়ে তাদের গবেষণা করা উচিত । যেমন, কৃষি সরঞ্জাম (যন্ত্রাংশ) এর আধুনিকীকরন । জাপানে আমার বিশ্ববিদ্যালয় কিছুটা গ্রামীণ জনপদে অবস্থিত । তাই জাপানিস গ্রামীণ জীবন বাবস্থা বা জাপানিস কৃষি বাবস্থা সচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়েছে । এখানে ফসল লাগানো থেকে ফসল তোলা প্রজন্ত, কায়িক পরিশ্রম বা হাতের ব্যবহার করা হয় না । সব কিছু করা হয় যান্ত্রিক বাবস্থার সাহায্যে । ঠিক একি কাজে বাংলাদেশে কিছু অঞ্ছলে শ্রমিক পাওয়া যায় না বিশেষত ফসল তোলার সময়ে । পাইলেও, কৃষককে উচ্চ শ্রম মূল্য পরিসদ করতে হয় । অনেক সময় লেবার এর অভাবে ক্ষেতের ফসল ক্ষেতেই নষ্ট হয় । যে দেশে চীন থেকে সামান্য একটা LED touch লাইট আমাদানি করতে হয়, সেই দেশে drone গবেষণা নামক নকল (মৌলিক না) গবেষণা উটক বিলাসীতা বৈ আর কি ? তাই, টি. ভি. বা পত্রিকার পাতায় মুখ দেখানোর গবেষণার চাইতে, সাধারন মানুষের উপকার হয় এমন নকল (মৌলিক না) গবেষণা করায় উত্তম ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×