জাপানে, আমি যে বিশ্ববিদ্যালয়ে PhD করি, সেখানে গত বছর এক বাংলাদেশী ভদ্রলোক মাস্টার্স করতে এসেছেন । একটু বলেনি, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক । ভদ্রলোক একদিন দুঃখ করে আমাকে বললেন, তার জাপানী প্রোফেসর খুব পাজী! উনাকে তার প্রোফেসর ডাকে প্রোফেসর ক... (নাম প্রকাশ করা হল না) বলে । যেমন, প্রোফেসর ক... তুমি কি এটা করেছ, প্রোফেসর ক... এই প্রবলেম টা সল্ভ কর ইত্যাদি । যাইহোক, তার ল্যাবের মধ্যে একমাত্র তাকেই নামের আগে প্রোফেসর বলে সম্বোধন কর হয় । যদিও তার ল্যাবে অনেক PhD বা Post-Doc থাকলেও তাদের এই সন্মান দেওয়া হয় না । কারন তারা বিদেশী হইলেও তাদের নিজ দেশের বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক না ।
আমার প্রোফেসর সময় সুযোগ পাইলেই, বিশেষ করে কোন ল্যাব পার্টিতে আমাকে আমার দেশ সম্পর্কে জিজ্ঞাসা করে । উনার ল্যাবে বাংলাদেশী PhD ছাত্র (বাংলাদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না) থাকলেও উনার বাংলাদেশ সম্পর্কে ধারনা খুব কম । হটাত, একদিন উনি আমার কাছে বাংলাদেশের শিক্ষা-বাবস্থা সম্পর্কে জানতে চাইলেন । উনার শুরুটা এই রকম, “কুয়াশা, আমি তোমার দেশ থেকে অনেক ই-মেল পাই । আমার ল্যাবে মাস্টার্স বা PhD করতে চাই, কিন্তু মজার ব্যাপার তারা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রভাষক বা সহকারী অধ্যাপক। একমাত্র বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে থেকেই আমি এই বিদঘুটে ই-মেল পাই । তোমাদের পাশের দেশ ভারতের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারনত Post-Doc এর ব্যাপারে আমার কাছে লেখে । আমার প্রশ্ন তোমাদের দেশের শিক্ষা বাবস্থা কি রকম যেখানে মাস্টার্স না করে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হওয়া যায় ?পুরাই হাস্যকর !”
আমি তার প্রশ্নের কোন উত্তর দিতে পারি নাই, বলতে পারি নাই পৃথিবীতে আমারাই একমাত্র জাতি যেখানে অনার্স পাস করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যাই । আর বাংলাদেশী কোন বিশ্ববিদ্যালয় কেন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাইগা পেল না, সেই চিন্তাই আমরা বাংলাদেশিরা অস্থির হয়ে পড়ি !
আমার এক ছোট ভাই অনার্স শেষ করে রাজনৈতিক বিবেচনায়, এক নতুন পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসাবে ঢুকে ১০ মাসের মাথায় বিভাগীয় প্রধানের চেয়ারে বসে পড়েছে । এই আমাদের দেশের উচ্চশিক্ষার স্থান পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবস্থা। আর আমরা চিন্তা করি, কেন এশিয়ার সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকলাম না । শুধু বিল্ডিং, চেয়ার-টেবল, ব্ল্যাকবোর্ড থাকলেই তাকে বিশ্ববিদ্যালয় বলা যায় না । প্রাইমারি স্কুলেও এগুলো থাকে ।
হাস্যকর বাংলাদেশী উচ্চশিক্ষার কারিগরেরা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


